যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

থাকে, হাশরের সে মহাবিচার দিনে সেই ধরনের কোনো ভুল ভ্রান্তির আশংকা থাকবে না। আলোচ্য আয়াতাংশে এই নিশ্চয়তাই দেয়া হয়েছে। আল্লাহ জাল্লা শানুহুর কাছে ঈমান ও কুফর কখনও সমান হবে না । সমান হবে না ভালো ও মন্দ, হেদায়াত ও গোমরাহী । যেমন সমান নয় অন্ধত্ব ও দৃষ্টিশক্তি, অন্ধকার ও আলো, ছায়া ও রৌদ্র এবং জীবিত ও মৃত । একটু খেয়াল করে দেখুন, প্রকৃতিগতভাবে কুফরের সাথে অন্ধত্ব, অন্ধকার, রৌদ্র ও মৃত্যুর একটা গভীর সম্পর্ক রয়েছে ........ ঈমান হচ্ছে নূর, এক স্নিগ্ধ ও পবিত্র জ্যোতি, অস্তরের মধ্যে এ জ্যোতি প্রবেশ করে গোটা অন্তর ও প্রাণকে উদ্ভাসিত করে, উদ্ভাসিত করে অংগ প্রত্যংগসমূহকে, মানুষের সকল অনুভূতিকে আলোকিত করে, এ এমন এক নূর যা সকল বিষয়ের তাৎপর্য প্রকাশ করে দেয়, সকল মূল্যবোধ জাগরিত করে এবং বিভিন্ন ঘটনাবলীর মধ্যে অবস্থিত পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে, এ সবের মধ্যে অবস্থিত দূরত্বের ব্যবধান সম্পর্কে তাকে জানিয়ে দেয় । অতপর একজন মোমেন ঈমানের এ নূর দেখতে পায় এবং এরই আলোকে সে সকল দিকে তাকায়, যার ফলে সব কিছুর সঠিক তাৎপর্য বুঝা তার জন্যে সহজ হয়। এই নূরের আলোকেই সে জীবনের বন্ধুর পথে চলে, যার কারণে তার কাছে পথের এই নানাবিধ অবস্থা কোনো অজানা জিনিস বলে মনে হয় না, আর এ কারণেই কোনো অবস্থাতেই সে নিজেকে পরাজিত মনে করে না, নড়বড়ে হয় না। সে জীবনের পথ-পরিক্রমায় অকুতোভয় অনড় অবিচল হয়, কখনও চিত্ত তার বিহ্বল হয় না এবং কোনো সময়েই সে নিজেকে দিশাহারা বোধ করেনা । হা, ঈমানই হচ্ছে মোমেনের প্রকৃত চোখ, যার দ্বারা সে দেখে, যার দ্বারা সে প্রতিটি বিষয়ের গভীরে তাকায়, সে সকল কিছুর তাৎপর্য ঈমানেরই মহান আলোকে বুঝতে পারে। জীবনের পথে চলতে গিয়ে ঝড় ঝঞ্া যাই-ই আসুক না কেন, কোনো অবস্থাতেই সে অস্থির হয় না এবং কোনো আঘাতেই সে ভেংগে পড়ে না। ঈমানের মধূর পরশই হয় তার সাথী, যা প্রতিটি পদে পদে তাকে সঞ্জীবিত করতে থাকে। এই ঈমানই এমন এক উজ্জ্বল আলো, যা শত হতাশার ঘন অন্ধকারেও তাকে পথ দেখাতে থাকে, তাকে আত্মবিশ্বাসে বলীয়ান বানায় এবং তার হৃদয়-প্রাণকে পরম পরিতৃপ্তিতে ভরে দেয় । ঈমান এমন এক সুশীতল শান্তির ছায়া, যা জীবনের খরতাপসম্পন্ন রৌদ্রের দিনে শ্রান্ত-ক্লাস্ত মোসাফেরকে মায়াময় স্নিগ্ধ আশ্রয় দান করে, যার ধারক বাহক প্রত্যেক ব্যক্তিই এখানে পূর্ণ পরিতৃপ্তির নিঃশ্বাস নিতে পারে এবং এটি অন্তরকেও আনন্দ দেয়। এ এমন এক ছায়া যা সন্দেহ, হতাশা, বঞ্চনা, পেরেশানী এবং আধারে ঢাকা অহেতুক অমূলক অহংকারের বেড়াজাল থেকে মানুষকে মুক্তি দেয়! প্রকৃতপক্ষে ঈমানই হচ্ছে যিন্দেগী, প্রতিটি অন্তর ও প্রতিটি চেতনাকে উজ্জীবিত করার জন্যে ঈমান হচ্ছে এক জীবস্ত শক্তি । মানুষ যখন কোনো বিষয়ে মনস্থ করে এবং কোনো বিষয়ে অগ্রসর হতে চায়, তখন ঈমানই তাকে সে পথে চালিকা শক্তি যোগায়, যেমন বলা যায় ঈমান হচ্ছে কোনো নির্মাণ কাজের মূল পরিচালক এবং ঈমানই প্রতিটি উদ্যোগকে ফলপ্রসূ বানায়, এ শক্তি সরল সঠিক পথে চলার জন্যে মানুষকে শক্তি যোগায়, সাহস যোগায় যোগায় উদ্দীপনা । ঈমানের এ শক্তিশালী বাতি নিভে যায় না এবং কখনও তা মানুষকে স্তিমিত হতে দেয় না। এর মধ্যে অর্থহীনতা বা যুক্তি বহির্ভূত কিছু নেই বা এটা কখনো ধ্বংস হবারও নয়। অপরদিকে ‘কুফর’ হচ্ছে অন্ধত্ব, অন্তরের জন্যে এক বন্ধ্যাত্ব, সত্য ও ন্যায়ের জন্যে ‘কুফর' এমনই এক অন্ধত্ব যে, এটা কোনো যুক্তি প্রমাণ মেনে নেয় না এবং যা প্রকৃতপক্ষে ও বাস্তবে সত্য বলে প্রমাণিত, কুফর তা দেখতে পায় না । ঘটনাবলী এবং তার মূল্যবোধের তাৎপর্য দেখতে পায় না। দেখতে পায় না সেই মহাসত্যকে যার ভিত্তিতে মানুষে মানুষে বাস্তবে মহব্বতের সম্পর্ক স্থাপিত হয়ে চলেছে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।