যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ভালো কাজ করতে থাকলেও এ ভুল পথের পথিক তার কোনো ফায়দা পাবে না, ইতিপূর্বেও একাধিক জায়গায় এ আলোচনা এসে গেছে । এ সত্যটি আল কোরআন তার নিজস্ব অনন্য পদ্ধতিতে অংকিত করেছে, যার কারণে হৃদয়ের গভীরে কঠিনভাবে এর প্রভাব পড়ে। আল কোরআন দাবী করে বলছে, যার যে কাজ করার সে তারই বোঝা বহন করবে, তারই ফল ভোগ করবে এবং কিছুতেই কেউ অন্য কারও বোঝা বহন করে দেবে না৷ সেই কঠিন দিনে মানুষ যখন নিজ নিজ বোঝা বহন করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়বে তখন সাহায্যের জন্যে আপনজন বা আত্মীয়স্বজনকে ডাকতে থাকবে, কিন্তু আফসোস, তখন কেউই তাদের ডাকে জবাব দেবে না, তাদের বোঝা হালকা করার জন্যে এগিয়ে আসবে না! ভহাশকের সয়দানের কিছু বর্ণনা এই হচ্ছে সেই ভয়ানক দৃশ্যের বর্ণনা, যা হাশরের ময়দানে সবার সামনে এসে হাযির হবে। তারা পৌচ্ছুবে বিচার দন্ডের সামনে, অর্থাৎ মহা বিচারকের আদালতে, আর সেই অবস্থানে বসে সবার মধ্যে দুঃখ কষ্ট থেকে বাচার এক কঠিন প্রয়াস ফুটে উঠবে ..... আরও ফুটে উঠবে সেই দৃশ্য, যেখানে দেখা যাবে কষ্টের বোঝা একটু হালকা করার জন্যে প্রত্যেকেই নিজ নিজ সংগী-সাথী, আপনজন ও আত্মীয়স্বজনের কাছে আকুল আবেদন জানাতে থাকবে, কিন্তু কেউই এতেটুকু সহানুভূতি বা সমবেদনা জানানোর জন্যে এগিয়ে আসবে না । অনাগত দিনের অবশ্যম্ভাবী সেসব ভয়ানক অবস্থা সামনে রেখেই আজকের জনমানবকে রসূলুল্লাহ (স.)-এর শিক্ষার দিকে খেয়াল করার আহ্বান জানানো হচ্ছে। তাকে লক্ষ্য করে বলা হচ্ছে, এবং নামায কায়েম করবে ৷’ অর্থাৎ উপরোল্লেখিত সম্ভাবনাময় জনপদ সম্পর্কে বলা হচ্ছে যে, তারাই হবে সেসব মানুষ যাদের হুঁশিয়ার করা হলে তারা সে হুঁশিয়ারীকে সাদরে গ্রহণ করবে এবং কোনো প্রকার অবজ্ঞা প্রদর্শন না করে সাথে সাথে সাবধান হয়ে যাবে, তাদের রবকে তারা ভয় করবে এবং কোনো প্রকার বাড়াবাড়ি করবে না, তারপর তাদের রবের সাথে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে নিজেদের জীবনে নামায কায়েম করা ও সমাজে নামাযের ব্যবস্থা নিয়মিতভাবে কায়েম করবে এবং নিরংকুশভাবে তারা নিজেদের জীবনের সর্বত্র তাদের মালিকের আনুগত্য করবে; ওরাই হচ্ছে সেসব মানুষ, যারা রসূলের কাছ থেকে ফায়দা পাবে এবং তার ডাকে সাড়া দিতে পারবে । সুতরাং যারা আল্লাহকে ভয় করবে না এবং যারা নামায কায়েম করবে না, তাদের কোনো দায়িত্ব রসূলের ওপর নেই । এরশাদ হচ্ছে, ‘যে পবিত্রতা অর্জন করবে সে তার নিজের জন্যেই তা গ্রহণ করবে !' অর্থাৎ, যে এ পবিত্রতা অর্জন করবে, সে তা করবে তার নিজের জন্যে, নিজের ছাড়া অন্য কারো জন্যে নয়, কথাটা বড়ই সূক্ষ্ম অর্থবোধক শব্দ, এ শব্দটির মধ্যে বহু ব্যাপকতা রয়েছে। এর | মধ্যে অন্তরের পরিচ্ছন্নতা, আবেগপ্রবণতা নিয়ন্ত্রণ রাখা ও অনুভূতিকে কলুষমুক্ত রাখার কথা প্রচ্ছন্ন ' রয়ে গেছে। ব্যবহারে, ঝৌকপ্রবণতায় এবং জীবনের পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে যার প্রতিফলন ঘটবে । এ শব্দটি বড়ই প্রাণোদ্দীপক যা মানুষকে গভীরভাবে প্রভাবিত করে এরশাদ হচ্ছে, ‘আর সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে ।' সেদিন তিনিই হিসাব গ্রহণকারী হবেন, আর ভালো বা মন্দ সকল কিছুর প্রতিদানও তিনিই দেবেন । এ জন্যে কোনো নেক কাজের পুরস্কার থেকে কেউ বঞ্চিত হবে না এবং কোনো মন্দ কাজ যে নযরের বাইরে পড়ে যাবে তাও নয়; আর এমন গোৌজামিলও কখনও দেয়া হবে না যে, একজনের পুরস্কার বা শাস্তি অন্য একজন পেয়ে যাবে, অর্থাৎ, পৃথিবীতে যেসব ভুল ভ্রান্তি হয়ে [ =ুলল কলন _ ক লাক সলিল < www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।