যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

[7 ক্সীর কব যিলালিল কোরান স্বাভাবিকভাবে মানুষকে অবশ্যম্ভাবী যে চূড়ান্ত পরিণতির সম্মুখীন হতে হবে এবং সেখানে | তাকে প্রতিদান দেয়া হবে বলে যে খবর দেয়া হয়েছে তা তার নৈতিক চেতনাবোধের ওপর গভীরভাবে প্রভাব বিস্তার করে এবং একইভাবে তার বাস্তব আচরণকেও প্রভাবিত করে। এ জন্যে প্রত্যেক মানুষের চেতনার এ সত্যটি সুস্পষ্টভাবে ধরা পড়ে যে, তাকে অপরের কোনো কাজ, কথা বা আচরণের জন্যে কৈফিয়ত দিতে হবে না, অথবা একজনের অপরাধের জন্যে অন্যজনকে পাকড়াও করা হবে না, অথবা অন্য কেউ তাদের কাজের দরুন নাজাতও পাবে না । এজন্যে যতোক্ষণ সে জাগ্রত অবস্থায় আছে এবং তার জ্ঞান ও চেতনা সুস্থ আছে, ততোক্ষণ তাকে তার নিজের কাজের হিসাব নিজেকেই নিতে হবে। একদিন অবশ্যই আসবে যেদিন পার্থিব জীবনের সকল কাজ সম্পর্কে আল্লাহর কাছে তাকে জওয়াবদিহি করতে হবে। সুতরাং সেদিন আসার পূর্বেই তার আত্বজিজ্ঞাসা করা উচিত । আজকেই তাকে এ কথা ভালোভাবে বুঝে নিতে হবে যে, সেই ভয়ানক দিনে পুত্র কন্যা, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব কেউই তাকে সাহায্য করতে আসবে না। এ | জন্যে অন্য কারও ওপর নির্ভর করা হবে একটা ধোকা মাত্র । অন্য কেউই তার কোনো বোঝা বহন করে দেবে না। আজকে যেমন তার নিজ ব্যবহার ও কাজের দরুন সে নিশ্চিন্ত বোধ করছে, |. তেমনি কেয়ামতের দিনও তাকে একমাত্র তার নিজের কাজের জন্যেই দায়ী করা হবে। কোনো দল বা দলের কে কি করছে সে জন্যে অন্য কোনো ব্যক্তিকে দায়ী করা হবে না। এ জন্যে দলীয় কোনো ভ্রান্তির জন্যে তার হতাশ হওয়া বা তার নেক কাজের প্রতিদান থেকে বঞ্চিত হওয়ার কোনো আশংকা নেই । তবে দল ভুল করতে থাকলে তাকে সদুপদেশ দিয়ে যেতে হবে, প্রত্যেক ব্যক্তির জন্যেই এটা একটা কর্তব্য । অর্থাৎ দলীয় জীবনে প্রত্যেক ব্যক্তি তার নিজ কাজ ও আচরণের জন্যে দায়ী হওয়ার সাথে সাথে তার দলের জন্যেও দায়ী হবে । যদি সে দলের কোনো ভুল ভ্রান্তি সংশোধনের জন্যে চেষ্টা না করে বা সদুপদেশ দিতে না থাকে, তাহলে তাকে অবশ্যই এজন্যে জিজ্ঞেস করা হবে। এখানে উপদেশদান বা চেষ্টা করাই তার দায়িত্ব! কিন্তু কোনো ব্যক্তি একথা বলে রেহাই পাবে না যে, তাকে কেউ শোধরায়নি, কেউ উপদেশ দেয়নি বা তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেনি । একমাত্র না জানার কারণে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে সেখানে ক্ষমার সুযোগ রয়েছে। মৌলিক ন্যায় অন্যায়ের চেতনাবোধটুকু প্রত্যেক মানুষের অস্তিত্বের মধ্যে | রেখে দেয়া হয়েছে, যাকে বলা যায় বিবেকবুদ্ধি। এই বিবেক বুদ্ধি খাটিয়ে যে কাজ করবে সে অবশ্যই (আল্লাহর রহমতে) সঠিক পথে চলতে পারবে । অবশ্যই আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা গোটা দলকে এক সাথে জিজ্ঞাসাবাদ করবেন না । তিনি প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করবেন । কারণ প্রত্যেক মানুষকে ভালো মন্দের বুঝ দেয়া হয়েছে, কাজেই অন্য মানুষ বা নেতা তাকে বিভ্রান্ত করেছে- একথা বলে রেহাই পাওয়া যাবে না । ব্যক্তির জন্যে নিজেকে সঠিক পথে পরিচালিত করার পরই তার দ্বিতীয় কর্তব্য হচ্ছে অপরকে উপদেশদান এবং সংশোধনের জন্যে তাদের সঠিক পথের সন্ধান দেয়া, এইভাবেই সে খেলাফতের ভূমিকা পালন করবে । দলের অন্যান্য ব্যক্তিদের শোধরানোর জন্যে সে সাধ্যানুযায়ী চেষ্টা করে যাবে। সাধ্যের বাইরে সে কিছুই করতে পারে না । পরম করুণাময় আল্লাহ্‌ তায়ালা একথা জানেন বিধায় তিনি সাধ্যের বাইরে কিছু করার জন্যে কাউকে দায়িতও দেন না। এ জন্যে যে ব্যক্তি সচেতনভাবে দলীয় মানুষদের সঠিক পথ দেখানোর জন্যে সাধ্যমত চেষ্টা করে যাবে, তাদের দলের কোনো ভুল সিদ্ধান্তের জন্যে দায়ী করা হবে না। দলের জন্যে এটা আল্লাহর একটা বিরাট এহসান । এ এহসান সে পালন করেছে কিনা তার জন্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা | হবে। একইভাবে যে ব্যক্তিগতভাবে অন্যায় কাজ করবে ও ভুল পথে চলতে থাকবে, তার দল www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।