যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

কিছু অনুসারী ৷ বিশাল জগতের তুলনায় এসব দৃশ্য ও বস্তুনিচয় সবই অতি তুচ্ছ এবং অতি নগণ্য! আর আল্লাহ তায়ালা, তিনিই আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা এবং এ সবের মধ্যে যা কিছু আছে সব একমাত্র তাঁরই সৃষ্টি! এ সব কিছু সৃষ্টি করতে গিয়ে তিনি শুধুমাত্র তার ইচ্ছা প্রকাশ করেছেন আর অমনি সবকিছু পয়দা হয়ে গেছে। সকল ক্ষমতার মালিক তিনি, যখনই কিছু তিনি পয়দা করতে চান শুধু ইচ্ছা করেন, আর অমনি তার অস্তিত্ব বাস্তবে এসে যায় । আল্লাহ রব্বুল আলামীনের মেহেরবানী ও পরিচালনায় এ সব সত্য উদ্বাটনের জন্যে মানুষই প্রকৃতপক্ষে বেশী যোগ্য ৷ আল্লাহ তায়ালা চান যে, মানুষ সত্য অস্বীকার করা ও সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়া সত্তেও তার পরিচালনা ও মেহেরবানী লাভ করার মাধ্যমে যিন্দা থাকুক । এমনিভাবে অবশেষে তার দিকে তারা ফিরে আসবে ও তার ডাকে সাড়া দেবে। এইভাবে মানুষের মূল্যায়ন করায় এ কথা জানা যায়, তাদের মধ্যে আবেগ ও মহব্বতের স্রোতধারা অতি সংগোপনে নিয়ত প্রবাহিত হচ্ছে, যা তাকে পৃথিবীর প্রতিকূল অবস্থার মধ্যে বাচিয়ে রাখে, কঠিন থেকে কঠিন জীবন সংগ্রামে উজ্জীবিত করে এবং পরিশেষে তাদের সত্য পথের দিকে এগিয়ে নিয়ে যায়। মহাগ্রন্থ আল কোরআনও এইভাবে তাদের মধ্যে অবস্থিত সত্য-সন্ধানী হৃদয়কে জাগিয়ে তুলতে চায়। কারণ আল কোরআন জানে, শাশ্বত সমুজ্ঞবল প্রভা অবশেষে মানুষের মনকে জয় করবেই । সত্যের বিজয় এ জন্যেও অবশ্যম্ভাবী যে, এ মহাগ্রন্থ স্বয়ং বিশ্ব সৃষ্টা আল্লাহ তায়ালার কেতাব এবং এ কেতাব পরম সত্যের বাণী বহন করে এনেছে । সুতরাং এ পবিত্র কেতাব অবশ্যই সত্য কথা প্রকাশ করেছে এবং তা সত্যকে বিজয়ী করার উদ্দেশ্যেই নাযিল হয়েছে। এ কেতাব কখনই তার আহ্বান জানানোর কাজ থামিয়ে দেবে না- যতোদিন নী সত্যের বাণী দিকে দিকে ছড়িয়ে পড়বে, আর যতদিন না সত্যের সমুজ্জ্বল বাতি ঘরে ঘরে জ্বলে ওঠবে! এ বাতি সত্যের দিকে ছাড়া অন্য কোনো দিকে মানুষকে পরিচালনা করে না এবং অন্য কোনো দিকে মানুষকে এগিয়ে দিতে জানে না। আানুব্বেের অব্শ্যস্ভাখী চূড়াস্ত পরিণতি এ পাক পবিত্র কালাম প্রত্যেক বিদগ্ধ অন্তরে আর একটি মহাসত্যের পরশ বুলিয়ে দেয়, তা একান্তই স্বভাবসিদ্ধ একক সত্য আর সে সত্য গ্রহণ করা দ্বারা যে প্রতিদান পাওয়া যাবে তা দুনিয়া ও আখেরাতে অন্য কেউ তাকে দিতে পারে না । অবশ্যই এ কথা সত্য যে, মানুষকে হেদায়াতের পথে আহ্বান জানাতে গিয়ে আল্লাহর রসূল নিজের সম্পর্কে, নিজের নিরাপত্তা বা সুখ শাস্তি সম্পর্কে কোনোদিন চিন্তা করেনসি। তিনি তো শুধু নিজের সেই দায়িত্ব সম্পর্কেই চিন্তা করেছেন যা নিয়ে তিনি প্রেরিত হয়েছেন। তীর পূর্ববর্তী রসূলরাও একইভাবে তাদের প্রতি অর্পিত দায়িত্ব সম্পর্কেই চিন্তা করেছেন এবং এ দায়িত্ব পালন করতে গিয়ে তাদের পরিণতি কি হবে সে কথা একবারও ভেবে দেখেননি । এইভাবে যে নিজেকে পবিত্র করবে সে তার নিজের অস্তিত্ব এবং নিজের সত্তাকেই কলুষমুক্ত করবে। কারণ নিজেকে পবিত্র করার কাজ তার নিজেকেই করতে হবে, অন্য কেউ তা করে দেবে না এবং যে যা করবে সব কিছুসহ সে আল্লাহরই কাছে ফিরে যাবে এবং সেখানেই তার চূড়ান্ত বিচার হবে। তাই এরশাদ হচ্ছে, ‘কেউ কারো বোঝা বহন করবে না এবং (সেদিন) কঠিন বোঝার ভারে কষ্ট পেতে থাকা কোনো ব্যক্তির বোঝা (শত আকুতি করলেও) অন্য কেউ বহন করে দেবে না, যতো নিকটবর্তী আত্মীয়ই হোক না কেন’ আবারও এরশাদ হচ্ছে, ‘যে পবিত্রতা খহণ করবে, অবশ্যই সে নিজের স্বার্থেই তা গ্রহণ করবে, আর তার কাছেই চূড়ান্তভাবে সবাইকে ফিরে যেতে হবে৷’ নাল সলিল ও www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।