সমানবসসজ্তানের প্রতি আল্লাহর অপার কুক্ুষ্ণা মানুষ যখন আল্লাহর অপার করুণারাশির দিকে মুখ তুলে চায় তখন তারা হয়রান পেরেশান হয়ে যায়। তারা দেখে, এই তুচ্ছ অজ্ঞান, অক্ষম ও দুর্বল মানুষ আল্লাহ রব্বুল আলামীনের মেহেরবানী ও রহমত পেয়ে এবং তার পরিচালনায় কত অকল্পনীয় কৃতিত্বের ছাপ রাখছে। মানুষ পৃথিবীর অধিবাসীদের মধ্যে একটি অতি ছোট্ট সৃষ্টি, আর এই মহাবিশ্বে সূর্যকে যেসব গ্রহ প্রদক্ষিণ করে চলেছে তাদের মধ্যে পৃথিবী একটি অতি ছোট্ট গ্রহ । অগণিত-অসংখ্য তারকারাজির মতোই সূর্যও একটি তারকা । এখন তাকিয়ে দেখুন নভোমন্ডলের মধ্যে । কেমন করে বিশাল ও অনস্ত আকাশের বুকে ক্ষুদ্র ক্ষুদ্ব আলোকবিন্দুর মতো ফুটে রয়েছে এই তারাগুলো ৷ হা এই যে আকাশ, কোনো দিন কোনো মানুষ তার কূল কিনারা করতে পারেনি- পারবেও না কোনো দিন। আর এসব কিছুই তো আল্লাহ রব্বুল আলামীনের সৃষ্টির মধ্যে এমন কিছু বা কয়েকটি সৃষ্টি, যার সন্ধান মানুষ কোনোদিন করতে পারেনি । এরপর দেখুন মানুষকে এই পৃথিবীর বুকে একেবারে অসহায় ও দিশেহারা অবস্থায় ছেড়ে দেয়া হয়নি। সে তার মালিকের কৃপাধন্য সৃষ্টি হিসাবে তার মহান পরিচালনা পাচ্ছে। কত সৌভাগ্যশালী সে, এই সুবিশাল সৃষ্টিরাজ্যে সে জানে না কিসে তার ভালো, আল্লাহ রব্বুল আলামীন তাকে সৃষ্টি করলেন এবং প্রতিনিধিত্বের দায়িত্ব দিলেন যেন সে তার মালিকের পক্ষ থেকে প্রাপ্ত সন্দেহমুক্ত জ্ঞানের আলোকে পৃথিবীকে পরিচালনা করতে পারে। তাকে খেলাফতের এ মহান দায়িত্ব পালনের সরঞ্জামাদিও দান করলেন । এ সরঞ্জামাদির মধ্যেই কত কি যে রয়েছে আমরা তা জানি না। হতে পারে তিনি মানুষের নিজ দেহ সত্ববার মধ্যে এমন কিছু যোগ্যতা ও গুণাবলী দিয়েছেন, যা দ্বারা সে প্রাকৃতিক বস্তু শক্তি ও বিষয়াবলীকে বশীভূত করতে পারে। সব কিছুকে কাজে লাগানোর এই যোগ্যতাই তাকে খেলাফতের দায়িত্ব পালনের যোগ্যতা দান করেছে, কিন্তু হায়, মানুষ অহংকারের কারণে পরম করুণাময় আল্লাহর শোকরিয়া আদায় না করে অকৃতজ্ঞ হয়ে যায়, নিজেকে ভুল পথে চালিত করে এবং অপরকেও চরম ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় । অবশেষে সে তার রবের সাথে শেরেকের পাপে লিপ্ত হয়ে যায় অথবা একসময় নিজ মালিককে অস্বীকার করে বসে ৷ আল্লাহ সোবহানাহু তায়ালা পর্যায়ক্রমে অসংখ্য রসূল পাঠিয়েছেন, তাদের সঠিক পথ দেখানোর জন্যে পাঠিয়েছেন একজন রসূলের পর অন্য রসূল এবং রসূলদের কাছে আসমানী কেতাবসমূহ ও বিভিন্ন মোজেযা পাঠিয়েছেন, এইভাবে চলতে থেকেছে সকল যামানায় বান্দার ওপর আল্লাহর মেহেরবানী এবং সর্বশেষে শেষ কেতাব নাযিল হয়েছে, যা অনাগত ভবিষ্যতের সকল মানুষকে সত্য পথ দেখাতে থাকবে এবং অতীতের মানুষ ও তাদের সত্য পথ গ্রহণ না করার কারণে কি কি পরিণতির সন্মুখীন হতে হয়েছে এ কেতাব তাদের, সে বিষয় ওয়াকেফহাল করতে থাকবে । ভবিষ্যতের মানুষকে জানাতে থাকবে যে, অতীতের মানুষকে কত অধিক শক্তি সরঞ্জাম দেয়া হয়েছিলো এবং তাদের কত প্রভূত জ্ঞান বিজ্ঞান শেখানো হয়েছিলো । এ কেতাবের মাধ্যমে আরও জানা যাবে, এতো সব জ্ঞান বিজ্ঞানের অধিকারী থাকা সত্তেও আল্লাহ তায়ালার আযাবের সামনে তারা কত দুর্বল ও কত অসহায় হয়ে পড়েছিলো; বরং প্রকৃত সত্য কথা এই, এদের কারো কারো সম্পর্কে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা (কেয়ামতের দিনে) নিজেই বলবেন, ‘তুমি (এটা) করেছো, আর এ জন্যেই আজকে তুমি পরিত্যক্ত হয়েছো ।' সে হতভাগাকে তিনি আরও বলবেন, আজকে তোমার জন্যে তোমার জীবন দুর্বিষহ হয়ে গেছে, অথচ এই এই আচরণ হত আজকে তোমার নাজাতের উপায় । এই মানুষসহ সব কিছু সৃষ্টি এবং এই মহাবিশ্বের বুকে অবস্থিত বাসিন্দাদের মধ্যে অতি ক্ষুদ্র কিছু সৃষ্টি মাত্র- যা কিছু সূর্যকে প্রদক্ষিণ করছে। সে সবের মধ্যে এগুলো সবই হচ্ছে অতি ক্ষুদ্র www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।