যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ফী িলালিল কোরআন হচ্ছেন সকল প্রকার অভাব অভিযোগ এবং সমস্ত সংকট সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত । আরও খেয়াল করুন, যে সময়ে তাদের আল্লাহর প্রতি ঈমান আনতে এবং তারই এবাদাত ও তার নেয়ামতসমূহ লাভ করায় তার প্রশংসা করতে আহ্বান জানানো হচ্ছে, ঠিক সেই একই সময়ে তাদের জানানো হচ্ছে যে, তিনি তাদের যাবতীয় কর্মকান্ড থেকে পরাজুখ। কেউ কিছু করলেই কি, আর না করলেই বা কি, কোনো অবস্থাতেই তার কোনো ক্ষতি বৃদ্ধি নেই । মহান আল্লাহ তিনি, তিনি আপন গরিমায় গরীয়ান, নিজের গুণাবলীতে তিনি চির অম্লান, চির পরিশুদ্ধ । ওরা কোনো অবস্থাতেই তাকে (কোনো ব্যাপারেই) অক্ষম করতে পারে না, পারে না তার ওপর কোনো প্রকার প্রাধান্য বিস্তার করতে ৷ তিনি তো চাইলে যে কোনো মুহূর্তে ধরাপৃষ্ট থেকে তাদের মুছে ফেলতে পারেন এবং তাদের স্থলে অনায়াসে ও অবলীলাক্রমে তাদেরই মতো একই মানবগোষ্ঠী থেকে নতুন আর এক সৃষ্টি নিয়ে আসতে পারেন, অথবা অন্য কোনো শ্রেণীকেও পৃথিবীতে তাদের স্থলাভিষিক্ত করাতে পারেন, আর এটা আল্লাহর কাছে বড়ই সহজ কাজ । মানুষের পক্ষে এ সব বাস্তবতার নিরিখে অবশ্যই একটু চিন্তা করা দরকার, যাতে তার ঘাড়ে অহংকার সওয়ার না হয়ে যায় । আর কি করে তাদের অন্তরে আত্মন্তরিতা পয়দা হতে পারে যখন তারা বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বশক্তিমান আল্লাহর শক্তি ও ক্ষমতা সর্বত্র পরিব্যাপ্ত দেখতে এবং সে রসূলরা তাদের গোমরাহী থেকে হেদায়াতের দিকে ফিরিয়ে আনার জন্যে কাজ করে | যাচ্ছেন এবং অন্ধকার থেকে তাদের আলোর দিকে টেনে তুলছেন। এতদসত্তেও এমনভাবে তাদের ওপর নিজেদের বড়ত্ব প্রদর্শনের খায়েশ সওয়ার হয়ে যাচ্ছে যে, তারা নিজেদের আল্লাহর ওপর বিরাট কিছু ভাবতে শুরু করেছে ।.কেন তারা একটুখানি চিন্তা করে দেখে না যে, আসলে তারা হেদায়াত গ্রহণ করলে অথবা তীর এবাদাত বন্দেগী করলে আল্লাহর কোনো উপকার হচ্ছে কিনা। মহান আল্লাহ, তিনি তো নিজ ক্ষমতাবলে বলীয়ান, আপন মহিমায় অনন্য । কেউ তার কথা শুনলেই বা কি আর না শুনলেই বা কি, তিনি তার নিজ ক্ষমতায় চির অম্লান, তিনি সর্বপ্রকার অভাব অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্ত, তিনি তার কৃতিত্বের কারণে চির প্রশংসিত । অবশ্যই আল্লাহ রববুল আলামীন বান্দাদের প্রতিনিয়তই ছাড় দিয়ে চলেছেন এবং তাদের ওপর তার নেয়ামতের বারিধারা বর্ষণ করে চলেছেন, তাদের কাছে অগণিত রসূল প্রেরণ করে হেদায়াতের আলো দ্বারা তাদের প্লাবিত করে দিয়েছেন তারপর খেয়াল করে দেখুন এই রসূলদের কী দুর্বিষহ অবস্থা! তাদের সহনশীলতার অবস্থাও লক্ষণীয় । কেমন অম্লান বদনে তীরা কষ্ট সহ্য করে যাচ্ছেন। বিভিন্নভাবে এসব দুর্বিষহ কষ্টের বোঝা বহন করে চলেছেন। তাদের অস্বীকার করার কারণে এবং তাদেরকে বিভিন্নভাবে তকলীফ দেয়ার কারণে তারা এসব কষ্ট পাচ্ছেন; এতদসত্তেও আল্লাহ তায়ালা তার এসব নেক বান্দাকে তার মেহেরবানী, করুণা ও মান সন্ত্রম দিয়েই চলেছেন, দিয়ে চলেছেন তাদের তার এহসান ও করুণারাশি। মহান রহমানুর রহীম, মহিমাময় আল্লাহর মৃহিমা এভাবেই প্রকাশ পায়। কেননা এসব গুণ তার সত্ববারই বৈশিষ্ট্য । তার সেই বান্দাদের প্রতি তিনি এ জন্যে দয়া করেন না যে, তারা তাদের হেদায়াত গ্রহণের মাধ্যমে মালিকের রাজ্যে কিছু বাড়িয়ে দিচ্ছেন। অথবা সত্য থেকে তারা চোখ বুজে থাকা ও তাদের অন্ধ হয়ে থাকার কারণে মালিকের রাজ্যে কিছু ঘাটতি হয়ে যাচ্ছে বলে কারো ওপর তিনি রাগ করছেন। আর এ কারণেও তিনি সেই সব বান্দার ওপর রহমত নাযিল করেন না যে, মালিকের বড়ই প্রিয় ও বিরল সৃষ্টি, তাদের পুনরায় ফিরে পাওয়া অথবা তাদের বদলে অনুরূপ জনগণকে আবার পাওয়া বড়ই কঠিন, এ জন্যে তারা যাইই করুক না কেন তাদের মাফ করতেই হবে। খিল্লাল ১৭তম ৮ww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।