যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

A DOOD A DAA 2 ADHW BB A ely seisla c LBl3 we 288 08 pH 05% wg wif de yl ৬ x50; wil নরকে ২৫. এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তবে (এর জন্যে তুমি উৎকঠ্ঠিত হয়ো না,) এদের আগের লোকেরাও (নবীদের) মিথ্যা প্রতিপন্ন করেছিলো, যদিও তাদের নবীরা তাদের কাছে (নবুওতের) দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিলো! ২৬. অতপর যারা (নবীদের) অস্বীকার করেছে, আমি তাদের কঠোরভাবে পাকড়াও করেছি, কতো ভয়ংকর ছিলো আমার আযাব! আয়াত ১৫-২৬ আবারও জনগণকে উদাত্ত কণ্ঠে আহবান জানানো হচ্ছে, যেন তারা আল্লাহর সাথে তাদের সম্পর্কের ব্যাপারটির দিকে আর একবার গভীরভাবে খেয়াল করে দেখে, নিজেদের অস্তিত্ব সম্পর্কে চিন্তা করে এবং কোন অবস্থার সম্মুখীন সে হতে চলেছে' সে বিষয়ে বুঝার জন্যে ধীরস্থিরভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, তারা যেন রসূলুল্লাহ (স.)-এর দিকে তাকায় এবং দুনিয়ার সুখ সৌন্দর্য থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে একবার ভেবে দেখে যে, জেনে বুঝে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়া ও ইচ্ছাকৃতভাবে ভুল পথে চলার পরিণতি কি সাংঘাতিক হতে পারে যেমনটি তাদের সামনে এ সূরার দ্বিতীয় অধ্যায়ে তুলে ধরা হয়েছে। এখানে ইংগিতে আর একটি অতিরিক্ত কথা বলা হয়েছে যে, হেদায়াতের প্রকৃতি গোমরাহীর প্রকৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন, আর এ দুয়ের মধ্যে অত্যন্ত গভীর ও মৌলিক পার্থক্য রয়েছে, যেমন পার্থক্য রয়েছে ভালো চোখ ও খারাপ চোখ, অন্ধকার ও আলো, ছায়া ও রৌদ্র এবং জীবন ও মৃত্যুর মধ্যে । গভীর দৃষ্টি দিয়ে একবার তাকিয়ে দেখুন, কেমন চমৎকার সাদৃশ্য রয়েছে সত্য সঠিক পথের সাথে দৃষ্টিশক্তিসম্পন্ন চোখের, খররোদ ও সিপ্ধ ছায়ার । আর জীবন তো হচ্ছে এ সবের মধ্যে এক সাধারণ বিষয় এবং তুলনা করার মাধ্যম । যেমন সাদৃশ্য রয়েছে অন্ধত্ব ও অন্ধকারের মধ্যে, রৌদ্র ও মৃত্যুর মধ্যে । এই উভয়বিধ অবস্থার মধ্যে যেমন রয়েছে মিল, তেমনি যেন রয়েছে এদের মাঝে এক অদেখা সম্পর্ক! তারপর হুশিয়ার করা ও ভীতি প্রদর্শন করার উদ্দেশ্যে মিথ্যাবাদী ও মিথ্যা আরোপকারীদের পরিণতির দিকে ইশারা করার সাথে সাথে এ অধ্যায়ের আলোচনা সমাপ্ত করা হয়েছে। ‘হে মানবমন্ডলী, তোমরাই অভাবগ্রস্ত এবং আল্লাহর মুখাপেক্ষী, আর অবশ্যই আল্লাহ তায়ালা ' অভাবমুক্ত, চিরপ্রশংসিত....... |’ হেদায়াতের দিকে আহ্বান জানানোর প্রয়োজনে এই সব সত্য কথা সত্য তথ্য প্রকাশের মাধ্যমে অবশ্যই মানুষকে উপদেশ দেয়া একান্ত দরকার । এ সব তথ্য সরবরাহ করার মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আল্লাহর পক্ষ থেকে আগত আলো ও তার হেদায়াতের দিকে নিয়ে আসার প্রচেষ্টা চালানো হয়েছে। তাদের উপদেশ দান করা এ জন্যেই জরুরী মনে করা হয়েছে যে, আসলে তারা তো অভাবী, সব কিছুর জন্যে আল্লাহর মুখাপেক্ষী, আর মহান পরওয়ারদেগারই |_ ৩৫ সুক্দা ফাতের (৪8৪৮) পান্না ২২ মনলখিল ৫ | VPWW: DOIKITD: IOC SPOT. TOMI

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।