সৃষ্টি করেছেন দু'ধরনের সমুদ্র, যিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে প্রবেশ করান রাতের মধ্যে, যিনি সূর্য ও চাদকে তার আয়াত্তাধীনে রেখেছেন ও চিরদিন নিয়ন্ত্রণ করে চলেছেন, এরা এক নির্ধারিত সময় পর্যন্ত গতিসম্পন্ন রয়েছে..... হা, সেই সত্তাই তিনি- আল্লাহ তায়ালা- ‘তোমাদের রব’ । সবকিছুর ওপরতহ আল্লাহ্র ক্ষমতা পরিব্যাপ্ত ‘তারই বাদশাহী'- সকল কিছুর ওপর একমাত্র তারই শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত । তাকে বাদ দিয়ে তোমরা সাহায্যের জন্যে যাকেই ডাক না কেন এবং যে জিনিসের কাছেই নিজেদের সোপর্দ করো না কেন, সে সব কিছুই বাতিল মিথ্যা । তারা খেজুরের আটির ওপর অবস্থিত তুচ্ছ পাতলা ঝিল্লির মালিকও হতে পারে না। কেৎ্মীর শব্দটির অর্থ হচ্ছে খেজুরের আঁটির পাতলা ঝিল্লির খোলস; অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যাদের ওরা সাহায্যের জন্যে ডাকে তারা অন্য কিছুর মালিক হওয়া তো দূরের কথা, এ তুচ্ছ ঝিল্লপির খোলসের মালিক হওয়ারও যোগ্য নয় । তারপর ওদের প্রকৃত অবস্থা পরীক্ষা করে দেখতে বলা হচ্ছে। এরশাদ হচ্ছে, ‘যদি ওদের ডাকো, ওরা তোমাদের ডাক শুনতে পাবেনা! কারণ ওরা হয়তো পাথরের তৈরী মূর্তি অথবা কাঠ-খড় মাটি দিয়ে তৈরী পুতুল, অথবা গাছ, তারকারাজি বা গ্রহ উপগ্রহ অথবা ফেরেশতা অথবা ভ্রবিন ........ আর খেয়াল করলে ওরা অবশ্যই বুঝবে যে, এদের কেউই প্রকৃতপক্ষে খেজুর দানার উপরস্থ তুচ্ছ আবরণীরও মালিক নয়, আর এরা কেউই তাদের এ ভ্রান্ত ও স্বকপোলকল্লিত দাসদের কথা শুনতে পায় না; আসলেই ওরা কেউ শোনার ক্ষমতা রাখে না অথবা মানুষের কথা শোনে না। ‘আর যদি ওদের কেউ কেউ শুনতে পায়ও তবু তারা কোনো জওয়াব দেয় না, জওয়াব দেয়ার ক্ষমতাও রাখে না ।' যেমন জ্বিন ও ফেরেশতাদের অবস্থা । জ্বিন জাতি জওয়াব দেয়ার ক্ষমতা রাখে না এবং ফেরেশতারা ভ্রান্ত মানুষের জওয়াব দেয় না বা ডাকে সাড়া দেয় না । দুনিয়ার জীবনে এই হচ্ছে তাদের অবস্থা । অতপর কেয়ামতের দিন ওরা এসব ভুল পথ ও ভুল পথের পথিকদের থেকে সম্পূর্ণভাবে দায়িত্বমুক্ত হয়ে যাবে। এরশাদ হচ্ছে, ‘কেয়ামতের দিন ওরা তোমাদের এই শেরেক (অর্থাৎ শক্তি ক্ষমতায় আল্লাহর সাথে তাদের কিছু অংশ আছে বলে তোমরা যে মনে করবে) সে কথা সম্পূর্ণভাবে অস্বীকার করবে ৷’ আল্লাহ রব্বুল আলামীন সকল বিষয়ে খবর রাখেন এবং সবজাস্তা হওয়ার পজিশনে থেকেই তিনি সর্ববিষয়ে মানুষকে জানাচ্ছেন, জানাচ্ছেন দুনিয়া ও আখেরাত সম্পর্কে । ' ‘আর তার মতো এইভাবে কেউ তোমাকে জানাবেনা' এসব বক্তব্য পেশ করার পর আলোচনার এ অধ্যায়টি শেষ হচ্ছে এবং সমাপ্ত হচ্ছে এই পরিক্রমা ও সারাবিশ্বের বুকে অবস্থিত সকল কিছুর রোজনামচা । অতপর আলোচ্য বিষয়গুলো থেকে মানব হৃদয় এমন এক জ্ঞানের ভান্ডার লাভ করছে যা তাকে তার জীবনের মৌলিক বিষয়গুলো বুঝতে সাহায্য করছে এবং এসব পার্থিব জীবনেও তার উপকারে আসছে । আর এটা জোর করেই বলা যায়, বিশ্ব রহস্য ও তার উদ্দেশ্য সম্পর্কে আলোচ্য এই একটিমাত্র সূরাতে যেসব কথা এসেছে এবং আল্লাহকে চেনার ব্যাপারে এবং তার শক্তি ক্ষমতা বুঝার. ব্যাপারে যে সব বিবরণ দেয়া হয়েছে, তা যে কোনো সত্যানুসন্ধিৎসু বা হেদায়াতপ্রার্থীর জন্যে যথেষ্ট, তাদের জন্যেও যথেষ্ট যারা দলীল প্রমাণ পেতে চায়! এরশাদ হচ্ছে, ‘হে মানুষ, তোমরা সবাই আল্লাহ্ তায়ালার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তায়ালা (তোমাদের কারোই মুখাপেক্ষী নন) তিনি সম্পূর্ণ ....... কঠোরভাবে পাকড়াও করেছি । (ইতিহাস খুলে তোমরা আজ দেখে নাও তাদের জন্যে) আমার আযাব কতো ভয়ংকর ছিলো!’ (আয়াত ১৫-২৬) www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।