যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ব্যতিক্রম বা বিভিন্নতা । বছরের পর বছর ধরে সদাসর্বদা এই একই নিয়ম সর্বদা বিরাজমান রয়েছে। আবার সূর্য ও চাদকে নিয়ন্ত্রণ করার বিষয়টি এবং তাদের নির্ধারিত এক সময় পর্যন্ত চলতে থাকার বিধানের দিকে দেখুন, আর এ বিষয়ের দিকেও যে, এদের সৃষ্টিকর্তা ছাড়া এ সব বিষয়ে আর কেউ কিছুই জানে না........ তিনিই শেষ (অর্থাৎ তার ওপরেই সব কিছুর পরিসমাপ্তি) । এটা এমনি এক সত্য, যা সকল মানুষই সর্বদা দেখছে (অর্থাৎ পৃথিবীতে তিনি ছাড়া আর কেউই অমর নয়, এটা কে না জানে) তারা হয়ত জ্যোতির্মন্ডলের এই দুই সত্ববাকে দেখে এবং এদেরই মতো আকাশমন্ডলীতে অবস্থিত তারকারাজি, তাদের কক্ষপথ ও সেই কক্ষপথে পরিভ্রমণ করা সম্পর্কে চিন্তা করে, আরও হয়ত চিন্তা করে এসব জ্যোতিষ্কের অস্তিত্বের মেয়াদ সম্পর্কে অথবা এসবের এ দুটি সত্বা ও তাদের কর্মকান্ড সম্পর্কে যেমন প্রকাশ্যভাবে কিছু বুঝা যায়, তেমনি এ দুটি সত্ত্বার আরো কিছু ব্যাপার আছে যা মানুষের দৃষ্টি ও চিন্তার অন্তরালে রয়ে গেছে। সকল দৃষ্টিতেই এদের উদয় ও অস্ত যাওয়ার বিষয়টি বর্তমান রয়েছে। এদের অবিরাম গতিতে চলতে থাকার নেই কোনো বিরতি বা এদের গতি কোনো সময় থেমে যায়নি, এটা এতো বড় এক সত্য যা বুঝার জন্যে বেশী কোনো জ্ঞান বা চিন্তা ভাবনার প্রয়োজন হয় না। আর এভাবেই এ চাদ সুরুজের গতি থেকে এমন এক সত্য বুঝা যায় যা সকল যামানার সকল মানুষের জন্যে সমানভাবে বোধগম্য । আল কোরআন যখন নাযিল হয়, তখনকার তুলনায় আজকের এই বিজ্ঞানের যুগে আমরা এ সত্যটিকে আরো অনেক গভীরভাবে বুঝতে সক্ষম হচ্ছি, এজন্যে একথাটা বুঝা এ পর্যায়ে প্রধান বিষয় নয়। আসল যে বিষয়টি বুঝার জন্যে আমাদের আহ্বান জানানো হচ্ছে তা হচ্ছে তাদের কাছে ওহীর মাধ্যমে যা কিছু পাঠানো হয়েছিলো, আমাদের কাছেও অবিকল সেসব জিনিসই পৌছে গেছে, তাদের অন্তরগুলোকে যেসব বিষয় নাড়া দিতো সেসব বিষয় দ্বারা আমাদের অস্তরও আন্দোলিত হওয়া উচিত । আজ আমাদের অন্তরও আল্লাহ্‌ রব্বুল আলামীনের বিশ্বয়কর ক্ষমতা অবলোকনে বিমুগ্ধ হওয়া উচিত । যেহেতু আল্লাহ রব্বুল আলামীনের শক্তি ক্ষমতার হাত চিরদিনের মতো আজও সবখানে একইভাবে প্রসারিত হয়ে রয়েছে। আর সত্যিকারে বলতে গেলে, মানুষের অন্তরের জীবনই আসল জীবন । এ বিভিন্ন প্রকারের দৃশ্য হৃদয়ের ওপর গভীরভাবে রেখাপাত করে এবং এসব কিছুর মালিক ও প্রতিপালক সম্পর্কে অত্যন্ত শক্তিশালী যুক্তি প্রমাণ পেশ করে আমাদের জানায়, এসব কিছুর ওপরই সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতা পরিব্যাপ্ত হয়ে রয়েছে, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা, আরো জানায় যে, শেরেকের যতো দাবীই করা হয়ে থাকে তা সব কিছুই মিথ্যা এবং এসব অলীক জিনিসের উপাসকদের জন্যে রয়েছে কেয়ামতের দিনে শুধু ক্ষতিই ক্ষতি । এরশাদ হচ্ছে, তিনিই রাতকে দিনের ভেতর এবং দিনকে রাতের ভেতর প্রবেশ করান, তিনি (তোমাদের সুবিধার জন্যে) সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করে রেখেছেন, এরা সবাই ....... অন্য তোমাকে কেউই কিছু অবহিত করতে পারবে না । (আয়াত ১৩-১৪) তিনিই তোমাদের আল্লাহ, আর একমাত্র তিনিই তোমাদের রব প্রতিপালক মালিক মনিব প্রভু ও শাসনকর্তা, যিনি মেঘমালা বহনকারী বাতাস পাঠিয়েছেন এবং মরে যাওয়ার পর পৃথিবীকে হিসাবে বানিয়েছেন, একমাত্র তিনিই জানেন গর্ভবতী মহিলারা তাদের গর্ভে কি ধারণ করে এবং কি জন্ম দেয়, আর যিনি জানেন কে অধিক বয়স পায় এবং কার বয়স কমিয়ে দেয়া হয়। যিনি | ৩৫ সুরা ফাতের (৪8৫) পারা ২২ মলখিনল ৫ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।