যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ সফর ও বাণিজ্য কাজের মাধ্যমে, তরতাজা গোশত ও অলংকার দ্বারা উপকৃত হওয়ার মাধ্যমে এবং নদীর পানির ওপর দিয়ে নৌযানসমূহ দেশ দেশাস্তরে নিয়ে যাওয়ার মাধ্যমে তোমরা যেন তার মেহেরবানী লাভ করতে পারো। ‘আর যেন তোমরা শোকরগোযারী করতে পারো ৷'....... আর অবশ্যই আল্লাহ তায়ালা কৃতজ্ঞতা প্রকাশের উপায় উপকরণ তোমাদের জন্যে সহজ করে দিয়েছেন এবং সেসব উপকরণ একেবারে তোমাদের সামনে তোমাদের দোরগোড়ায় পৌছে দিয়েছেন। * এরপর রাত ও দিনের আনাগোনার দৃশ্য পেশ করে বিশ্ব পরিক্রমার এই পর্যায়টি সমাপ্ত করা হচ্ছে। তারপর জানানো হচ্ছে যে, এক নিয়মের অধীন সুনির্দিষ্ট এক সময় পর্যন্ত সূর্য ও চাদকে পরিচালনা করা হচ্ছে। এ নিয়মের বাইরে যাওয়ার কোনো ক্ষমতাই তাদের নেই । তাই এরশাদ ‘তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং প্রবেশ করান দিনকে রাত্রির মধ্যে এবং সূর্য ও চাদকে নিয়ন্ত্রণ করেন, এদের প্রত্যেকেই সুনির্দিষ্ট ও সুনির্ধারিত এক সময় পর্যন্ত ডিউটি পালন করে চলেছে ও চলতে থাকবে ।' দিনের মধ্যে রাতকে এবং রাতকে দিনের মধ্যে প্রবেশ করানো, এ দুটি বড়ই চমকপ্রদ দৃশ্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। একবার অন্তরের চোখ দিয়ে এ দুটি দৃশ্যের দিকে তাকিয়ে দেখুন, দেখুন এ ছবিটির দিকে, কেমন করে অন্ধকার রাত দিনের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করে এবং কেমন করে আঁধারের পর্দা চিরে পূর্ব দিগন্তে আলোর আভা ফুটে ওঠে । আবার দেখুন, পড়ন্ত কেমন করে আঁধারের পর্দা চতুর্দিকে প্লাবিত হয় এবং অবশেষে প্রবল প্রতাপাস্বিত দিবাকর ধীর পদক্ষেপে অস্তাচলে চলে যায় । আবার তাকিয়ে দেখুন, রাত্রির মধ্যে দিনের প্রবেশের দৃশ্যের দিকে যখন প্রভাতবেলা শ্বাস ফেলতে শুরু করে এবং একটু একটু করে ঘনান্ধকারের নিকষ কালো পর্দা অপসারিত হতে থাকে, আর ধীরে ধীরে সকাল বেলার শুভ্র সমুজ্ূল আলোর মেলা ছড়িয়ে পড়তে থাকে। অবশেষে উদিত হয় তেজোদৃপ্ত সূর্য বীরবিক্রমে এবং চতুর্দিকে তার অনিরুদ্ধ আলোর বন্যায় প্নাবিত করে দেয়। এমনিভাবে আলোচ্য আয়াতের আর একটি অর্থ করা হয়েছে। অর্থাৎ, শীতকালে যখন রাতের সময় দীর্ঘায়িত হয়ে যায়, তখন সে যেন দিনের বরাদ্দকৃত সময় কিছুটা খেয়ে ফেলে এবং এইভাবে যেন সে দিনের সীমারেখার মধ্যে ঢুকে পড়ে । আবার খগ্রীশ্মকালে যখন দিন বেড়ে যায় তখন সেও যেন রাত্রির সীমানার মধ্যে প্রবেশ করে তার হিসসা কিছুটা খেয়ে ফেলে এমনি করে তারা যেন একই নিয়মে একে অপরের অধিকারে হস্তক্ষেপ করে। এই উভয় দৃশ্যই ভাবুক হৃদয়ে চিন্তা জাগায়, কখনও সে এসব চমৎকার দৃশ্যের প্রভাবে তার হৃদয়ে পরম প্রশান্তির পরশ অনুভব করে, আবার কখনও এসব কিছুর শক্তিমান পরিচালকের অপ্রতিরোধ্য ক্ষমতা সন্দর্শনে তার হৃদয়ে জাগে তার সম্পর্কে এক প্রবল ভীতি ও তার হুকুমে বাছ বিচার করে চলার এক তীব্র অনুভূতি । কারণ এসব কিছুর মাধ্যমে সে যেন মহান আল্লাহ রববুল আলামীনের শক্তি ক্ষমতাকে বাস্তবে সর্বত্র ছড়িয়ে থাকা অবস্থায় দেখতে থাকে এবং তারই ক্ষমতাবলে অন্য দৃশ্যটি যা গুটিয়ে যেতে বাধ্য হচ্ছে তাও সে দেখে- এইভাবে সে যেন দেখে একটি সূতা ছাড়া হচ্ছে এবং অপরটি গুটিয়ে নেয়া হচ্ছে এবং কখনও অপরটি ছাড়া হচ্ছে এবং এইটিকে গুটিয়ে নেয়া হচ্ছে। এসব কিছুই সংঘটিত হচ্ছে এক সূক্ষ্ম ও সর্ববিজয়ী ব্যবস্থাপনার মাধ্যমে, যা আল্লাহ তায়ালা ছাড়া অন্য কেউ বদলাতে পারে না, বিলম্বিত অথবা ত্রাত্বিতও করতে পারে না । এ নিয়ম শৃংখলার মধ্যে নেই কোনো অস্থিরতা, নেই কোনো পেরেশানী । আর যুগ যুগ ধরে কোনো সময়েই এবং কখনও এমন হয়নি যে, এ নিয়ম শৃংখলার মধ্যে এতোটুকু চিড় ধরেছে, এসেছে কোনো প্রকার www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।