যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এখানে তাজা গোশত বলতে সামুদ্রিক মাছকে বুঝানো হয়েছে, আবার কেউ কেউ সাগরের জীবজস্তবও বুঝিয়েছেন ।(২) আর সামুদ্রিক বিভিন্ন পদার্থকে অলংকার হিসাবে ব্যবহার করা হয়। যেমন ছোট বড় আকারের মুক্তা এবং সুদর্শন সামদ্রিক পাথর ৷ ‘লুলু’ বলতে বুঝায় সেসব মূল্যবান পাথর যা অত্যন্ত মূল্যবান এবং যার রং পরিবর্তন হয় না। এগুলো পাওয়া যায় নানা আকার আকৃতি ও নানা বর্ণের সামুদ্রিক শামুকের মধ্যে । এ মূল্যবান পাথর সেসব শামুকের দেহের মধ্যেই পয়দা হয়। এগুলো বালুকণার মতো ক্ষুদ্র, আবার কখনো পানির ফোটার মতো বৃহৎ আকারেরও হয়ে থাকে । তারপর এই শামুকের দেহ পরিবর্তিত হয়ে যায়। বাহ্যিক অবয়ব একটি বিশেষ স্থলন প্রক্রিয়ার মাধ্যমে খসে পড়ে এক শিলাখন্ডের মধ্যে প্রবেশ করে এবং সেখানে নতুন এক অবয়ব ধারণ করে, যাকে সে সামুদ্রিক শিলাখন্ডটি ঘিরে রাখে যেন অত্যন্ত ধীর গতিসম্পন্ব সে শামুকটি অন্য কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়। এরপর এক নির্দিষ্ট সময়ের মধ্যে এ খোলসমুক্ত শামুকের দেহটি শক্ত হয়ে যায়, এরপর সে শামুকের মধ্যে মুক্তা তৈরীর কাজ শুরু হয়। তারপর আসছে ‘মারজান’-এর গঠন প্রক্রিয়ার বিবরণ । এটা হচ্ছে এক জ্যান্ত ঝৌপঝাড় জাতীয় বৃক্ষ, যা সমুদ্রের অভ্যন্তরে পয়দা হয় | এবং মাইলের পর মাইলব্যাপী ছড়িয়ে থাকে। এগুলো এতো বেশী পরিমাণে সমুদ্ গর্ভে বিস্তৃত থাকে যে, কখনও কখনও নাবিকদের জন্যে এগুলো বিপজ্জনক হয়ে পড়ে শুধু তাই নয়, সামুদ্রিক মাছ ও জীবজন্তু যাইই এই ঝৌপ বৃক্ষের মধ্যে প্রবেশ করুক না কেন, সেখানে চরম বিপদে পড়ে যায়, তারপর সেখান থেকে বেরোনোর জন্যে বিশেষ বিশেষ পথ খুঁজে বের করে এবং লতাপাতা জাতীয় কিছু অলংকার নিয়েই বেরোয় । এগুলোকেই বলা হয় ‘মারজান’ । আর বিরাটকায় নৌযানসমূহ সাগর নদীর বুক চিরে দেশ থেকে দেশ-দেশাসন্তরে এগিয়ে যায় । আবার মাঝে মাঝে আল্লাহরই ইচ্ছাতে এবং পূর্বনির্ধারিত সিদ্ধান্তক্রমে কোনো কোনো জাহাজ ভেংগে চুরমার হয়ে যায়। পানির ওপর এতো বড় বড় জাহাজ: ও নৌকাগুলো যে ভেসে থাকে তার কারণ খুঁজতে গিয়ে বুঝা যায় যে, পানির মধ্যে অবস্থিত বিশেষ ঘনত্ব এবং আরও কিছু এমন উপাদান আছে, যা এই বিশালকায় জাহাজগুলোকে পানির ওপর ভাসিয়ে রাখে এবং তার ওপর দিয়ে চলাচল করতে সাহায্য করে। অনুরূপভাবে বাতাসের মধ্যেও আছে এমন সব বনু উপাদান, যা দিবানিশি মানুষের খেদমত করে যাচ্ছে। প্রকৃতির বুকে আরও বহু শক্তি মানুষের খেদমতে নিয়োজিত রয়েছে, যেমন বাষ্পশক্তি, বিদ্যুৎশক্তি ইত্যাদি । এসব কিছুই মানুষের খেদমতের জন্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত ও নিয়োজিত রয়েছে। তাই এরশাদ হচ্ছে, ‘যাতে করে তোমরা তার মেহেরবানী লাভ করার জন্যে চেষ্টা করতে পারো........... |’ (২) মাছ ও পানির মধ্যে অবস্থিত জীব-জস্তুর গোশত এবং স্থলভাগের জীবজস্তুর গোশতের মধ্যে কিছু পার্থক্য রয়েছে বলে বলা হয়ে থাকে । হাঁ, খাদ্য হিসেবে আল্লাহ তায়ালা গোশত (লাহম) শব্দটি যখন ব্যবহার করেছেন তখন বুঝতে' হবে, মাছের প্রকৃতি থেকে ভিন্ন পানির মধ্যে অবস্থিত অন্য প্রাণীও হালাল । এই মত পোষণকারীরা সকল সামুদ্রিক প্রাণীর গোশত খাওয়ার পক্ষপাতী নন, যেহেতু সেগুলোর মধ্যে হিংস্র পশুর স্বভাব বিরাজ করে, আর যেহেতু মানুষ যা খায় নিজের অজাস্তেই তার প্রকৃতি গ্রহণ করে। এ জন্যেই সচেতন মুসলম- রা সমুদ্রের হিংস্র প্রাণী, যেমন হাংগর, কুমির ইত্যাদির গোশত ভক্ষণ করে না। অপরদিকে, সামুদ্রিক কচ্ছপের গোশত অনেকটা গরুর গোশতের মতই স্বাদযুক্ত; বরং গরুর গোশত থেকেও একটু বেশী মিষ্টি স্বাদযুক্ত, কিন্তু যেহেতু পুকুর বা নদীর কচ্ছপের মতো এগুলো কামড়ায় না- এ জন্যে এগুলোর গোশত খাওয়া নিসন্দেহে হালাল । আলোচ্য আয়াতে এবং কোনো কোনো হাদীসে সম্ভবত এমনই সকল ছোট বড়ো সামুদ্রিক জীবের গোশত ভক্ষণ করার দৃষ্টান্ত পাওয়া যায়। (অবশ্য কচ্ছপ হালাল হওয়ার ব্যাপারে ইমামদের মধ্যে মতপাথর্ক্য রয়েছে । -সম্পাদক) www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।