কৌশলের নেয়ামত আমরা ভোগ করে চলেছি, এ মহা নেয়ামত দ্বারা আমাদের উপকার হচ্ছে এবং এর দ্বারা আমরা অশেষ উপকারও পাচ্ছি। তিনিই সকল প্রাণীর পরিচালক । আবার যখন সাগর মহাসাগরের লোনা ও তিক্ত স্বাদযুক্ত পানির কথা চিন্তা করা হয় তখন হয়রান হয়ে যেতে হয়, কেন এ বিশাল লোনা বারিধির আয়োজন! এ বিস্ময়কর বিশ্বের গঠন প্রক্রিয়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে একজন বিজ্ঞানী বলছেন-(১) ‘আবহমানকাল ধরে পৃথিবীর পেটের মধ্যে থেকে যে গ্যাস ওঠে আসছে, যার বেশীর ভাগই হচ্ছে বিষাক্ত এবং মানুষের জীবনের জন্যে মারাত্মক ক্ষতিকর, এতদসত্তেও একটা বিশুদ্ধ বায়ু অবশিষ্ট থেকে যাচ্ছে যা মানুষের জীবন যাপনের জন্যে প্রয়োজন ৷ পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে আসা গ্যাস বাতাসকে সংক্রমিত করা সত্তেও এতো বিপুল পরিমাণ বিশুদ্ধ বায়ু দূষণমুক্ত থেকে যাচ্ছে যা মানুষ ও সকল জীবজন্তুর শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্যে যথেষ্ট এবং পরিপূর্ণ ভারসাম্যপূর্ণভাবে সেই পরিমাণে গ্যাস বের হচ্ছে, যা সকল প্রাণীর ব্যবহার ও পানোপযোগী পানিকে বিশুদ্ধ রাখতে পারে। এ গ্যাসের দ্বারাই প্রস্তুত এই সাগর মহাসাগর ও নদ নদী ৷ এ সবের | মধ্যে এতোটা ভারসাম্যপূর্ণভাবে মিঠা পানি ও লোনা পানির সরবরাহ আসছে যেন প্রয়োজনীয় সকল প্রকার গাছপালা উৎপন্ন এবং সব জীব-জন্তুর প্রয়োজন মেটে ৷' এইভাবে আমাদের সামনে সৃষ্টির রহস্যভান্ডারের কিছু জট খুলছে বলে আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি সব কিছুর মধ্যে এক আশ্চর্য রকমের যোগসূত্র ও ভারসাম্য রয়েছে। দেখতে পাচ্ছি সবাই যেন পরস্পরের প্রয়োজনে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছে এবং এর কাউকেই বিচ্ছিন্নভাবে চিন্তা করা যায় না, কারো অস্তিত্বই এককভাবে কল্পনা করা যায় না। এইভাবে সব কিছুকে পারস্পরিক নির্ভরশীল করে পয়দা করা এবং সুসামঞ্জস্যপূর্ণ এক ব্যবস্থাপনার মাধ্যমে সবাইকে পরিচালনা করা, একমাত্র বিশ্ব সৃষ্টা আল্লাহর পক্ষেই সম্ভব । তিনি সবাইকে ও সব কিছুকে তার অদৃশ্য হাত দ্বারা পরিচালনা করছেন। তার এই সূক্ষ্ম পরিচালনার পথে কেউই কোনো বাধা সৃষ্টি করতে পারে না, কেউ এটা মনে করতে পারে না, এ সব কিছুই আকম্মিক কোনো ঘটনার ফল । এরপর, এ দুধরনের সাগরের মধ্যে বিরাজমান পার্থক্য দ্বারা এটা প্রতীয়মান হয় যে, এ পার্থক্যের প্রয়োজন রয়েছে এবং এ পার্থক্য আপনা থেকেই হয়ে যায়নি; বরং এ সব পার্থক্য সৃষ্টিকর্তার অপার করুণারই বহিপ্রকাশ ৷ এর মধ্যেই রয়েছে সৃষ্টিকুলের নানাবিধ কল্যাণ । আলোচ্য সূরার মধ্যে আরও কিছু ইংগিত আসবে, যা দ্বারা চেতনাশীল লোকদের কাছে এ মহাবিশ্বে বিরাজমান জীবজন্তু ও বিষয় আশয় সম্পর্কে এবং তাদের পয়দা করার পেছনে যে এক মহৎ উদ্দেশ্য সক্রিয় রয়েছে তা সুস্পষ্ট হয়ে ওঠবে। I এরপর জানানো হচ্ছে, এই ভিন্ন ভিন্ন প্রকৃতির সাগর দুটোর স্রোতধারাগুলোকে মানুষের প্রয়োজনেই এইভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। এরশাদ হচ্ছে, আর এদের প্রত্যেকটি থেকেই তোমরা টাটকা ও তরতাজা গোশত সংগ্রহ করে আহার্য হিসাবে ব্যবহার করছ এবং বের করছ এগুলো থেকে অলংকার হিসাবে ব্যবহার করার উপযোগী বহু মণিমুক্তা (যা তোমরা পরিধান করো), আর তোমরা দেখো নৌযানগুলো, যা মহা বারিধির বুক চিরে চিরে এগিয়ে যায় গন্তব্য পথে ৷” (১) দেখুন, নিউইয়র্ক সায়সন্ত একাডেমীর চেয়ারম্যান বিজ্ঞানী ক্র্যাসী মরিসন রচিত “ম্যান ক্যান নট লিভ এলোন' গ্রন্থটি মাহমূদ সালেহ আল ফালাকী ‘আল ইলমু ইয়াদউ ইলাল ঈমান’ নাম দিয়ে এর আরবী অনুবাদ প্রকাশ করেছেন। | ৩৫ সূরা ফাতের (৪8২১) পারা ২২ মনখিল ৫ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।