যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

একবার তাকিয়ে দেখুন এসব বস্তুনিচয়ের দিকে, যা মানুষ তার হাত দিয়ে গড়ে তুলছে........ বিশালকায় প্রাসাদ অথবা সাদামাটা ছোট ছোট অনাড়্‌ম্বর গৃহ, দীর্ঘস্থায়ী তৈজসপত্র, কলকজা অথবা ঠুনকো ও ভঃংগুর দ্রব্যাদি, টেকসই বস্রাদি অথবা স্বল্পমেয়াদী কাপড় চোপড় ...... এ সব কিছুর জন্যে রয়েছে পূর্বনির্ধারিত অবস্থানকাল, যা সর্বজ্ঞ ও সর্বশক্তিমান আল্লাহর এলেমের মধ্যে রয়েছে। সব কিছুই তাদের নিজ নিজ কাজের দায়িত্ব পালন করে যাচ্ছে মহাজ্ঞানী ও সব কিছু সম্পর্কে ওয়াকেফহাল বিশ্ব সম্রাটের পরিচালনায় । সৃষ্টির বৈচিত্রের সাথে মানুব্বের যোগসূত্র এভাবে মানুষ যখন বিশ্বময় ছড়িয়ে থাকা রহস্যরাজির দিকে তাকায় তখন তার হৃদয়ের বদ্ধ দুয়ার খুলে যায়, জেগে ওঠে তার সুপ্ত চেতনা, নব নব পদ্ধতিতে তার জীবন দরিয়ায় নেমে আসে অভাবিতপূর্ব এক গতি । আর তখনই প্রাকৃতিক এ সব দৃশ্যরাজি অবলোকনে মোহিত এ সব মানব হৃদয় অনুভব করতে থাকে মহান বিশ্বপতির শক্তি ক্ষমতা এবং তাদের বাহ্যিক চর্মচক্ষু ওসব কিছুর মধ্যে দেখতে থাকে এমন সব সূক্ষ্ম শিল্পকর্ম, যা সহজে তারা বিস্মৃত হতে পারে না, অবহেলা করতে পারে না, অথবা বিভ্রান্ত হয় না । এমনই এক পর্যায়ে এসে তারা আল্লাহ রব্বুল আলামীনের মারেফাত সন্দর্শনে ধন্য হয়, হৃদয় প্রাণ দিয়ে রহমানুর রহীম আল্লাহর দৃষ্টিশক্তির আকাশচুম্বী প্রসারতা অনুভব করে, তার মেহেরবানীর পরশ পেয়ে সে ধন্য হয়, তীর সর্বব্যাপী শক্তি ক্ষমতার চেতনায় মুগ্ধ হয়ে যায় গোটা মানব সত্ত্বা। আর তখনই সৃষ্টি বৈচিত্র্যের সব কিছুর সাথে তাদের এক অদেখা যোগসূত্র কায়েম হয়ে যায় । এই ভাবে আল কোরআন মানব হৃদয়ে তার নির্দিষ্ট আসন প্রতিষ্ঠিত করেছে। বিশ্বের এই বিশাল ক্ষেত্রের দিকে তাকালে যে সব রহস্যরাজি চোখকে ধাধিয়ে দেয় সেগুলোর মধ্যে সকল সৃষ্টির জন্যে অপরিহার্য এক বস্তু হচ্ছে পানি। কিভাবে এই পানি সৃষ্টি হয় তার দিকে খেয়াল করলে বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। এই পানির প্রকারভেদ ও বিচিত্র পর্যালোচনা মানুষকে মুগ্ধ করে, যেমন এক দিকে দেখা যায় মিষ্টি পানি, অপরদিকে রয়েছে এমন লবণাক্ত পানি যে গলার নীচে যেতে চায় না৷ সাগর মহাসাগরের মধ্যে শুধু নয়, নদীতেও দেখা যায় লোনা ও মিষ্টি পানির ধারা পাশাপাশি প্রবাহিত হচ্ছে, একটি ধারা অপর ধারার মুখোমুখি রয়েছে, কিন্তু পরস্পর মিশে যাচ্ছে। কে সেই শক্তিমান যার ইচ্ছা ও নিয়ন্ত্রণ মানতে বাধ্য হচ্ছে এই তরল পদার্থদ্বয়? তিনিই আল্লাহ রব্বুল আলামীন যিনি অন্যান্য সব কিছুর মতো এগুলোকেও নিয়ন্ত্রণ বত জর থক লক দা ত যা আর আজ আকরাগটহ এ দুটি ধারা পৃথকভাবে মানুষের খেদমত করে চলেছে । তাই এরশাদ হচ্ছে- ‘(পানির দিকে তাকিয়ে দেখো, সেখানেও) দুটো সমুদ্র এক সমান নয়, একটির পানি সুমিষ্ট REE কৃতজ্ঞতা আদায় করতে পারো ।' (আয়াত ১২) পানি সৃষ্টির ব্যাপারে যখন চিন্তা করা হয় তখন বিভিন্ন প্রকার পানি বানানের ইচ্ছা কেন করা হলো তা তো বুঝা যাচ্ছে। অবশ্যই এর মধ্যে রয়েছে এক বিশেষ যুক্তি বুদ্ধি, যেমন আমরা এর বাহ্যিক অবস্থা দেখে কিছুটা বুঝতে পারি। মিঠা পানি তৃপ্তি সহকারে পান করা যায় এবং অত্যন্ত সহজে ও আরামের সাথে এই সুপেয় বস্তুটি গলার মধ্য দিয়ে দেহের মধ্যে প্রবেশ করে। এভাবে এই মিঠা পানির সদ্ব্যবহার করা হয় এবং আমাদের জীবনকে সচল ও কর্মঠ বানিয়ে রাখার জন্যেই যে এ পদার্থটি সৃষ্টি করা হয়েছে তা বেশ বুঝা যায়। সুতরাং আল্লাহ রব্বুল আলামীন্রনে সৃষ্টি যিশাল ১৭তসম ৬ঙ৮Ww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।