কোরআনের অবতরণকারী, এর প্রমাণ তিনি নিজেই ৷ আর এই যে হৃদয়গ্রাহী বাণী, এর মাধুর্য বা এর চমৎকারিত্ব বিকাশে অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটাও এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য । এ মহান কালামের এশীবাণী হওয়ার ব্যাপারে এক অত্যুম্ভবল দৃষ্টান্ত হিসাবে হযরত ওমর (রা.)-এর কাহিনীটি (অর্থাৎ তার ইসলাম গ্রহণ সম্পর্কিত ঘটনটি) চিরদিন মানুষ স্মরণ করতে থাকবে । এরশাদ হচ্ছে, ‘কোনো বয়স্ক লোকের বয়স বাড়ানো বা কমানো সম্পর্কিত সিদ্ধান্ত (হঠাৎ করে আসে না, £) তা লিখিত রয়েছে এক গ্রন্থে (যা সৃষ্টির অনেক পূর্ব থেকেই লিপিবদ্ধ করা হয়েছে), আর এ কাজ আল্লাহর জন্যে বড়ই সহজ................... । (আয়াত ১১) অতএব, গাছগাছালি, পাখীকুল, জীব জানেয়ার ও মানুষ- এক কথায় সকল প্রাণিজগতের জন্যে বয়স ও আয়ুষ্ধাল সম্পর্কিত নিয়ম নীতি যে সর্বকালে একই থেকেছে ও থাকবে, তা যে কোনো ভাবুক হৃদয়ে বরাবর অনুভূত হয়েছে ও হবে; তবে হাঁ, সময়ান্তরে বিভিন্ন দেশে বিভিন্ন আবহাওয়ার কারণে মানুষের বর্ণে ও ভাষায়, আচার-আচরণে এবং তাদের স্বভাব চরিত্রে কিছু না | কিছু পার্থক্য থেকেছে ও থাকবে- এটাই তো প্রকৃতির স্বাভাবিক নিয়ম। অগণিত এ বিশাল মানবগোষ্ঠী, যার সকল অবস্থা একমাত্র তার সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা ছাড়া কেউ জানে না, তাদের যথাযথ সংখ্যা ও প্রয়োজন এবং সেসব প্রয়োজন মেটানোর ব্যবস্থা করা, তাদের বয়স ও জীবনকাল নির্ধারণ করা- বাড়ানো বা কমানোর ক্ষমতা কারও জানা নেই একমাত্র তিনি ছাড়া । কে কত দিন বাচবে, আর কে কখন কোথায় মৃত্যুবরণ করবে। কে বয়োবৃদ্ধ হয়ে জীবনকাল শেষ করবে আর কে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আরও সুূশ্ষ্মভাবে চিন্তা করলে বুদ্ধিমান মানুষ বুঝতে পারবে যে, শুধু পূর্ণাংগ মানুষ বা জীব জস্তুই নয়; বরং প্রতিটি মানুষের শরীরের প্রত্যেকটি অংগ প্রত্যংগ এ কথার সাক্ষ্য বহন করছে, এগুলোর কোনোটির ওপরেই একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া আর কারও নিয়ন্ত্রণ নেই, এমনকি দিগস্তব্যাপী অগণিত বৃক্ষরাজির পত্রপল্পব এ সবারই আয়ুষ্ধালও পূর্বনির্ধারিত......কখন কোন চারাটি অংকুরিত হবে, দর্শকবৃন্দের কাজল আঁখিকে কতদিন তার সম্মোহনী শ্যামলিমায় মোহিত করতে থাকবে আর কখনই বা ম্লান হয়ে দৃষ্টির অগোচরে ঝরে পড়বে, এ সকল খবরই অস্তরীক্ষে বাড়িয়ে দেন, আবার চাইলে পূর্ণতৃপ্রাপ্তির পূর্বেই তাদের অকালে ঝরিয়ে দেন, সব তারই লীলা । দেখুন না সুউচ্চ সেই আকাশের বুকে উডডীয়মান পক্ষীকুলের দিকে, সেখানে পাখনা বিস্তারকারী অথবা পাখনার ঝাপটায় অখ্সরমান কোনো পাখীর কোন পাখনা বায়ুর চাপে খসে পড়ছে, যুদ্ধরত কোন পশুর শিং ছুচালো ও অক্ষত অবস্থায় থাকছে আর কোন শিংটি ভেংগে যাচ্ছে, এই যে অসংখ্য মানুষের চোখের দিকে একবার তাকিয়ে দেখুন অথবা তার একগুচ্ছ চুলের দিকে তাকান, কোন চুলটি ঝরে পড়বে আর কোনটি মযবুত হয়ে টিকে থাকবে, তা সবই মহান আন্লাহর জানা রয়েছে। এ সব কিছুই ‘একটি গ্রন্থে’ আল্লাহর সুক্মাতিসূক্ম জ্ঞানভান্ডারে রক্ষিত রয়েছে। আর এই ভাবে সকল কিছুকে সযত্বে সংরক্ষণ করতে গিয়ে তার কোনো কষ্ট বা সংকট হয় না। বলা হচ্ছে, ‘অবশ্যই তা আল্লাহর কাছে সহজ ।' এভাবে যখন ওপরে বর্ণিত বিষয় সম্পর্কে মানুষ চিন্তা ভাবনা করতে থাকে, তার চিন্তায্রোত যখন আরও প্রথর হয়, তারপর এ চিন্তার বাইরের বিষয়গুলোও যখন সে চিন্তা করে, তখন সে বুঝতে পারে এ দু'চিন্তাধারার মধ্যে কত যোজনব্যাপী পার্থক্য, তখনই সে আল্লাহর বিস্ময়কর জ্ঞান www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।