যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এই সত্যটা যদি হৃদয়ে বদ্ধমূল হয়, তবে এই একটা কথাই বর্তমান সমাজে বিদ্যমান সমস্ত মাপকাঠি, মূল্যবোধ, পরিকল্পনা ও উপায়-উপকরণ সম্পূর্ণরূপে পাল্টে ফেলতে সক্ষম । বস্তুত সম্মান, মর্যাদা, প্রভাব প্রতিপত্তি ও প্রতাপ সবই আল্লাহর । আল্লাহ্‌ তায়ালা ছাড়া আর কারো কাছে এর ছিটেফোটাও নেই, কণামাত্রও নেই, কাজেই যে ব্যক্তি সম্মান চায়, তার সম্মানের একমাত্র উৎস যিনি, তার কাছ থেকেই তা চাওয়া উচিত । এটা সে তীর কাছ থেকেই পেতে পারে আর কারো কাছ থেকে নয়, আর কারো সাহায্য বা আশ্রয়ে নয় এবং কোনো উপায়েই নয় । কোরায়শ. গোত্র যে পৌত্তলিক আকীদা বিশ্বাসের উসিলায় মানুষের কাছ থেকে সম্মান ও প্রতাপ প্রত্যাশা করতো এবং ইসলামের অনুসরণে সেই সম্মান ও প্রতাপ হারানোর ভয় পেতো, তারা সে ইসলামই যে হেদায়াত তথা সত্যের পথ, সে কথাও স্বীকার করতো । সেসব মানুষ, সেসব গোত্র, সম্মান ও প্রতাপের উৎস নয় এবং কাউকে সম্মান দেয়া বা না দেয়ার ক্ষমতাও তাদের নেই । তাদের যদি কোনো শক্তি বা ক্ষমতা থেকে থাকে, তবে তার প্রথম উৎসই আল্লাহ তায়ালা, তাদের যদি কোনো প্রতাপ ও নিরাপত্তা থেকে থাকে তবে তা আল্লাহ তায়ালাই দিয়েছেন। তারা যদি সম্মান মর্যাদা চায়, প্রতাপ ও নিরাপত্তা চায়, তবে তাদের এর প্রথম উৎসের কাছেই যাওয়া উচিত- যারা আল্লাহর কাছ থেকেই এ সব পায়, তাদের কাছে নয়। সেই আসল মালিকের কাছ থেকে তা নেয়া উচিত, যিনি এককভাবে সকল সম্মানের মালিক । যে মানুষেরা তাদেরই মতো আল্লাহর মুখাপেক্ষী, তাদের বর্জিত ও পরিত্যক্ত জিনিসের মুখাপেক্ষী হওয়া উচিত নয় । এটা ইসলামী আকীদা বিশ্বাসের একটা মৌল তত্তব। এ তত্ত্ব মানুষের ধ্যান ধারণা, চিন্তাধারা, মানদন্ড ও মূল্যবোধ, সিদ্ধান্ত ও পরিকল্পনা, জীবনাচার ও জীবন পদ্ধতি, উপায় উপকরণ সব কিছুকেই সংশোধন করে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম । একমাত্র এই আকীদা বিশ্বাস অস্তরে বদ্ধমূল হলেই তা নিয়ে সারা দুনিয়ার সামনে বুক ফুলিয়ে অটুট মনোবল নিয়ে অকুতোভয়ে ও অনমনীয়ভাবে দাড়ানো এবং সন্মান মর্যাদা ও প্রতাপের একমাত্র পথ চিনে সেদিকে যাত্রা করা সম্ভব ৷ এ আকীদা বিশ্বাস হৃদয়ে বদ্ধমূল থাকলে তা মানুষের মাথা পৃথিবীর কোনো স্বৈরাচারী সৃষ্টির সামনে নত হতে দেয় না, কোনো ভয়াবহ দুর্যোগ দুর্বিপাকে অসহিষ্ণু ও হিম্মতহারা হতে দেয় না। কোনো ভয়াবহ বিপর্যয়েও নীতি বিসর্জন দিতে দেয় না। কোনো সমাজ ব্যবস্থা, কোনো শাসন ব্যবস্থা, কোনো রাষ্ট্র, কোনো স্বার্থ এবং পৃথিবীর কোনো শক্তির কাছেই মাথা নোয়াতে দেয় না। কেনই বা দেবে? সন্মান প্রতাপ সবই তো আল্লাহর । তার অনুমতি ও সম্মতি ছাড়া আর কারো কাছে তো এর ছিটেফোটাও থাকতে পারে না। এ কারণেই পবিত্র কথা ও সৎকাজের উল্লেখ করা হয়েছে। ‘একমাত্র তার কাছেই ওঠে যায় পবিত্র কথা, আর সৎকাজকে তিনিই সমুন্নত করেন ৷' উল্লেখিত মহাসত্যের উল্লেখের পর এই প্রত্যক্ষ মন্তব্যের মধ্যেই এর প্রকৃত তাৎপর্য ও মর্ম নিহিত রয়েছে। যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে সম্মান চায়, তাকে এই সম্মান লাভের উপায় জানিয়ে দেয়া হচ্ছে। উপায়টা হলো, পবিত্র ও ন্যায়সংগত কথা এবং সৎ ও ন্যায়সংগত কাজ । পবিত্র কথা মহান আল্লাহর কাছে ওঠে যায়। সৎকাজ আল্লাহ তায়ালা নিজেই নিজের কাছে ওঠিয়ে নেন ও সম্মানিত করেন। তাই যে ব্যক্তি সৎকাজ করে তাকেও তিনি সম্মান প্রতাপের অধিকারী করেন। প্রকৃত সম্মান ও মর্যাদাবোধ এমন একটা জিনিস, যা বাইরের জগতে প্রকাশ পাওয়ার আগে মানুষের অনস্তরেই অবস্থান করে। যার অন্তরে এটা অবস্থান করে সে এ দ্বারা অবমাননা ও অবনতির | _৩৫ সুক্না ফাতেক্স (৩৫) পারা ২২ অনহিল ৫ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।