যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রবলভাবে নাড়া দেয়, আলোড়িত করে। এটা মানুষের অনুভূতিকে স্পর্শ করে ও এ নিয়ে চিন্তা ভাবনা করলে সে এ থেকে গভীর শিক্ষা লাভ করে। এটা চমৎকার, মনোমুগ্ধকর ও আলোড়ন সৃষ্টিকারী একটা প্রাকৃতিক দৃশ্য । বিশেষত মরু অঞ্চলে, যাকে আজ নির্জলা নিক্ফলা দেখা গেলেও কালই হয়তো দেখা যাবে পানির প্রভাবে সুজলা সুফলা হয়ে গেছে। কোরআন মানুষের চেনা জানা পরিবেশ থেকেই শিক্ষামূলক দৃশ্য গ্রহণ করে, যা সে প্রতিনিয়ত দেখে, কিন্তু দেখে উদাসীনভাবে । চর্মচক্ষু ও অন্তশ্চক্ষু দিয়ে এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করলে তা মানুষকে বিস্মিত ও আলোড়িত না করে পারে না। ঈমান ও ইসশ্সলামহু হচ্ছে মর্যাদা ন্দাভের একমাত্র উপায় মৃত ও উষর মাটিকে সজীবতা উর্বরতা দানের দৃশ্য থেকে বিস্ময়করভাবে একটা মনস্তাত্বিক ও একটা অনুভূতি-নির্ভর বিষয়ে আলোচনার পট পরিবর্তন ঘটেছে। পট পরিবর্তন ঘটেছে উচ্চতা, মর্যাদা, সম্মান, প্রতাপ, মহত্ব ও শ্রেষ্ঠত্বের বিষয়ে । তারপর এই বিষয়টাকে উত্তম ও মহৎ বাণীর সাথে সংযুক্ত করা হয়েছে, যা মহান আল্লাহর কাছে ওঠে যায়। এটা সংযুক্ত করা হয়েছে সৎ কাজের সাথেও, যাকে আল্লাহ তায়ালা আরো সমুন্নত করেন। সেই সাথে এর বিপরীত দিকটাও তুলে ধরা হয়েছে। এই দিকটা হলো ষড়যন্ত্র ও কুটিল চক্রান্তের যা পতনশীল ও ধ্বংসশীল । আল্লাহ তায়ালা বলেন- ‘যে ব্যক্তি সম্মান চায়, তার জানা উচিত, সম্মান কেবল আল্লাহর জন্যে । পবিত্র কথা তার কাছেই ওঠে যায়। আর সৎকাজকে আল্লাহ আরো সমুনুত করেন আর যারা কুটিল ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাদের জন্যে কঠিন শাস্তি রয়েছে। তাদের ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাবে ।' খরা উপদ্ুত নিজীবি ভূমির পুনরুজ্জীবনের সাথে পবিত্র কথা ও সৎকাজের যোগসূত্রটা সম্ভবত | পবিত্র জীবন, যা উভয়ের মধ্যে বিদ্যমান । তাছাড়া জীবন ও সৃষ্টি জগতের স্বভাব প্রকৃতির মধ্যে | যে যোগসূত্র রয়েছে, সেটাও নিজীবি ভূমি এবং পবিত্র কথা ও কাজের মাঝে যোগসূত্র স্থাপন করে। এই যোগসূত্রের কথা সূরা ইবরাহীমে বলা হয়েছে। তুমি কি দেখনি, আল্লাহ তায়ালা কিভাবে পবিত্র কথার উদাহরণ হিসাবে পবিত্র বৃক্ষের উল্লেখ করেছেন, যার মূল মাটিতে প্রতিষ্ঠিত এবং শাখা প্রশাখা আকাশে ছড়িয়ে রয়েছে। এই বৃক্ষ তার প্রতিপালকের অনুমতিক্ৰমে প্রতি মুহূর্তে তার খাদ্য সরবরাহ করে। আর মানুষ যাতে স্মরণ করে, সে জন্যে আল্লাহ তায়ালা রকমারি উদাহরণ দেন, ‘আর অপবিত্র কথা অপবিত্র বৃক্ষের মতো, যা পৃথিবীর পৃষ্ঠ থেকে উৎখাত হয়ে যায় এবং তার কোনো স্থিতি থাকে না ।' কথা ও বৃক্ষের স্বভাব প্রকৃতি এবং উভয়ের জীবন ও বিকাশ বৃদ্ধির ক্ষেত্রে এটা সম্পূর্ণ বাস্তব উপমা ৷ বৃক্ষ যেমন বাড়ে, বড় হয় ও ফল দেয়, ঠিক তেমনি কথাও বাড়ে, প্রসার লাভ করে ও ফলপ্রসূ হয় । মন্ধার কোরায়শরা তাদের ধর্মীয় মর্যাদা টিকিয়ে রাখার জন্যে শেরেক করতো । কেননা এই ধর্মীয় মর্যাদা ও শেরেকী আকীদা বিশ্বাসের কল্যাণেই তারা সমস্ত আরব গোত্রগুলোর ওপর নেতৃত্ব কর্তৃত্ব চালাতো এবং এই নেতৃত্বের বলে নানা রকমের সুযোগ সুবিধা ভোগ করতো । তন্মধ্যে সবচেয়ে বড় যে সুবিধা তারা ভোগ করতো, তা ছিলো স্বভাবতই সম্মান, প্রতাপ ও নিরাপত্তা । এ কারণেই তারা বললো, ‘তোমার সাথে যদি আমরা হেদায়াতের পথ অনুসরণ করি, তাহলে আমরা দেশ থেকে উৎখাত হয়ে যাবো ।' এর জবাবে আল্লাহ তায়ালা বলেন- ‘যারা মর্যাদা ও সম্মান চায়, তাদের জানা উচিত, মর্যাদা ও সম্মান আল্লাহরই ।' www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।