বস্তুত হেদায়াত ও গোমরাহীর এই নীতিটা কোনো মানুষের হাতে নয়, এমনকি রসূল (স.)-এর হাতেও নয়। এটা স্বয়ং আল্লাহর হাতে থাকে । মানুষের অন্তর আল্লাহর দুই আংগুলের মাঝে থাকে। তাই তিনি তার অন্তরকে যেমন খুশী ঘুরান ও বদলান । এই সত্যটা ব্যক্ত করে জাতির গোমরাহী ও গোমরাহীর ফলে তাদের শোচনীয় পরিণাম দেখে অস্থির ও বিচলিত না হয়। যাতে তার মনে তাদের হেদায়াত লাভ করা ও তার দেয়া সত্যের দাওয়াত মেনে নেয়ার আশা যেন তিনি ছেড়ে দেন। বস্তুত এই আশা মানুষের জন্যে স্বাভাবিক । আনল্তাহ তায়ালা তার রসূলের অনুভূতির এই তীব্রতাকে কোমল ভাষায় প্রশমিত করছেন এবং বুঝাচ্ছেন যে, এটা তোমার হাতের ব্যাপার নয়; বরং এটা আমার হাতের ব্যাপার । সকল যুগের ইসলাম প্রচারকরাই পরম নিষ্ঠা ও আন্তরিকতা সহকারে দাওয়াত দেয়ার পর এই একই পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন । কেননা এই দ্বীনের মূল্য, সৌন্দর্য ও কল্যাণময়তা তারা সঠিকভাবে হৃদয়ংগম করে থাকেন । অথচ চোখের সামনে তারা দেখতে পান, মানুষ এ দাওয়াত প্রত্যাখ্যান করছে। এর সৌন্দর্য ও সুফল বুঝতে পারছে না এবং এর সত্যতা ও সর্বাংগীণ কল্যাণ উপভোগ করতে পারছে না । আল্লাহ তায়ালা কর্তৃক প্রবোধ দেয়া এই বিষয়টা উপলব্ধি করেই প্রচারকদের প্রচার কাজ করা উচিত এবং সর্বাত্মক চেষ্টা চালিয়েও কে তা গ্রহণ করলো বা প্রত্যাখ্যান করলো তার পরোয়া না করা ও আক্ষেপ না করা উচিত । ‘আল্লাহ তায়ালা তাদের কর্মকান্ড সম্পর্কে অবহিত ৷' বস্তুত তাদের কার্যকলাপের সত্যিকার পরিচয় জেনেই তিনি তাদের মধ্যে কাউকে হেদায়াত ও কাউকে গোমরাহী বরাদ্দ করেন। হেদায়াত ও গোমরাহী দেখা দেয়ার আগেও তিনি জানেন পরেও তিনি জানেন, কারা কারা হেদায়াত লাভ করবে এবং কারা লাভ করবে না । তিনি তার আদি জ্ঞানের ভিত্তিতে এই বরাদ্দ করে থাকেন। তবে হেদায়াত বা গোমরাহী বাস্তবে সংঘটিত হওয়ার পরেই তাদের কর্মফল দান করেন। এই পর্যায়ে এসে সূরার দ্বিতীয় ‘অংশটা শেষ হচ্ছে। এটা প্রথম অংশের সাথেই যুক্ত এবং পরের অংশের সাথেও এর সমন্বয় রয়েছে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।