যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হেদায়াত ও গোমরাহীর মধ্যে এবং ধ্বংস ও কল্যাণের মধ্যে এটাই সীমানা চিহ্ন । এটা একটা সুক্ষ্ম ও সুগভীর মনস্তাত্বিক সত্য, যাকে কোরআন মাত্র কয়েকটা শব্দে সুন্দরভাবে তুলে ধরেছে। ‘যে ব্যক্তির মন্দ কাজকে সুশোভিত করে দেয়া হয়েছে, ফলে সে মন্দ কাজকে ভালো কাজ হিসাবে দেখে ৷’ বস্তুত এ হচ্ছে বিপথগামী, ধ্বংসোন্মুখ ও অশুভ পরিণতির দিকে ধাবমান মানুষের নমুনা । এ সৰ কিছুর চাবিকাঠি হলো এই সুশোভিতকরণ । এটাই হলো ধোকা ও প্রতারণা । এটাই হলো সেই পর্দা, যা চোখ ও হৃদয় অন্ধ করে দেয়৷ ফলে মানুষ পথের বিপদ দেখতে পায় না। সে সৎকাজও করে না৷ কেননা সে মনে করে, সে যা কিছু করছে তার সবই সৎকাজ, যদিও তা আসলে খারাপ কাজ, সে নিজের কোনো ভুল সংশোধন করে না। কেননা সে আত্মবিশ্বাসী যে, তার কোনো ভুল হয় না । সে কোনো অন্যায় পরিত্যাগ করে না । কেননা সে নিশ্চিত, সে কোনো অন্যায় করে না। তার অন্যায় অপকর্মের কোনো শেষ সীমা থাকে না । কেননা সে মনে করে, প্রতি পদক্ষেপেই সে ভালো কাজ করে যাচ্ছে। তাই এটাই সকল অন্যায় ও অপকর্মের উৎস । এটাই চূড়ান্ত গোমরাহীর চাবিকাঠি । আয়াতে প্রশ্রটার কোনো জবাব দেয়া হয়নি । ‘যে ব্যক্তির মন্দ কাজকে সুশোভিত করা হয়েছে, ফলে সে মন্দকেই ভালো দেখতে পায়, সে কি?’ এর জবাব দেয়া হয়নি, যাতে এর সাথে সব জবাবই খাটে । যেমন বলা যেতে পারে, এ | ধরনের লোকের সংশোধনের কি আশা করা যায়? এ ধরনের লোক কি সেই ব্যক্তির যতো হতে পারে যে আত্মসমালোচনা করে ও আল্লাহকে ভয় করে? সে কি খোদাভীরু বিনয়ী লোকদের সমান হতে পারে? অনুরূপ আরো অনেক জবাব হতে পারে। কোরআনে এই স্টাইলের প্রশ্ব প্রচুর রয়েছে। আয়াতের পরবর্তী অংশে এই সব জবাবেরই একটা দেয়া হয়েছে পরোক্ষভাবে । ‘আসলে আল্লাহ তায়ালা যাকে চান বিপথগামী করেন ও যাকে চান সুপথগামী করেন। তোমার মন যেন তাদের সন্বন্ধে আক্ষেপ না করে।' যেন বলা হচ্ছে, এ ধরনের লোকের জন্যে আল্লাহ তায়ালা গোমরাহী ও বিপথগামিতাই বরাদ্দ করে রেখেছেন। শয়তান তার অপক্রর্মকে ভালো কাজ বানিয়ে দেখানোর কারণে এবং তাকে এরূপ গোমরাহীর পথে ঠেলে দেয়ার কারণেই সে এর যোগ্য হয়েছে। কোনো পথভ্রষ্ট ব্যক্তি এরপর আর সুপথে ফিরে আসতে পারেনা । ‘বস্তুত আল্লাহ যাকে চান বিপথগামী করেন এবং যাকে চান হেদায়াত দান করেন’ অর্থাৎ গোমরাহীর প্রকৃতিই এ রকম যে, তাকে এদিকে চালিত করে, আর সুপথগামিতারও প্রকৃতিই এ রকম যে, তাকে সুপথে চালিত করে। অসৎ কাজকে ভালো কাজ হিসাবে দেখাই গোমরাহীর প্রকৃতি । আর ভালো মন্দ প্রত্যেক কাজের আত্মসমালোচনা, আত্মজিজ্ঞাসা, সতর্কতা, সচেতনতা ও আল্লাহভীতি হলো হেদায়াতের প্রকৃতি । এটাই হলো হেদায়াত ও গোমরাহীর শেষ সীমারেখা । আর যেহেতু এটাই চিরাচরিত রীতি- ‘তাই তোমার মন যেন তাদের ওপর আক্ষেপ না করে।' ত ্ক্লভ্ন ক্ নন তত সলিল ৰ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।