[7 তকসীন্ কী যিলালসিল কেব্রআল _ কোরআন মানুষের বিবেকে এই সচেতনতাই জাগিয়ে তুলতে চায় শয়তানের বিভ্রান্তিকর প্ররোচনা প্রতিরোধ করার প্রেরণা ও ক্ষমতা সৃষ্টি করতে চায়। তার শত্রুর প্রত্যেকটা প্রকাশ্য ও গোপন প্ররোচনা থেকে তাকে সতর্ক করে। তাকে সকল অকল্যাণ ও অপকর্মের পথ থেকে দূরে থাকবার জন্যে উদ্দীাপিত করে। তার সকল গোপন ও প্রকাশ্য ইংগিত সংকেত থেকে হুশিয়ার করে। তাকে বুঝিয়ে দেয় যে, শয়তানের সাথে তার যুদ্ধ দুনিয়ার জীবনে কোনোদিন থামবে না । তাই এ ঘুদ্ধের জন্যে সার্বক্ষণিক প্রস্তুতি রাখতে হবে। পরবর্তী আয়াতে এই সতর্কতা, প্রস্তুতি, প্রতিরোধ চেতনাকে দৃঢ় ও সতেজ করার জন্যে শয়তানের আহ্বানে সাড়াদানকারী কাফেরদের ভয়াবহ পরিণাম ও তাকে প্রত্যাখ্যানকারী মোমেনদের শুভ পরিণামও জানিয়ে দেয়া হয়েছে। ‘যারা কুফরী করেছে তাদের জন্যে রয়েছে কঠিন আযাব, আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তাদের জন্যে ক্ষমা ও বিরাট প্রতিদান।' (আয়াত ৭) এ আলোচনার পরেই গোমরাহীর প্রকৃতি চিত্রায়িত হয়েছে। এতে দেখানো হয়েছে শয়তান কিভাবে কাজ করে, কিভাবে সে সকল অপকর্মের পথ খুলে দেয়, কিভাবে সে গোমরাহীর সেই পথ উন্ক্ত করে দেয়, যে পথে কেউ অনেক দূরে চলে গেলে ফিরে আসতে পারে না । “যাকে মন্দ কাজ শোভনীয় করে দেখানো হয়, ফলে সে তাকে উত্তম মনে করে। অর্থাৎ সকল অপকর্মের চাবিকাঠি ও উৎস এটাই যে, শয়তান মানুষের সামনে তার মন্দ কাজগুলোকে সুন্দর শোভনীয় করে দেখায়, ফলে সে সেগুলোকে ভালো কাজই মনে করতে থাকে মানুষ শয়তানের এই ধোকায় পড়ে নিজেকে ও নিজের সব কাজকে পছন্দ করতে থাকে । নিজের কাজে কোনো ভূলক্রটি বা খুঁত আছে কিনা, তা খৌজ করার প্রয়োজন বোধ করে না। কেননা সে নিজের সম্পর্কে বিশ্বাস করে যে, সে ভুল করে না । সে নিশ্চিত থাকে যে, সে সব সময় সঠিক ৰাজ করে। তার সব কাজে সে আত্বতৃপ্তি বোধ করে। নিজের ব্যাপারে সে ঘোরতর ভ্রান্তিতে লিপ্ত । আত্মসমালোচনার প্রয়োজনের কথা তার কল্পনায়ও আসে না। কোনো ব্যাপারে নিজের কাজের হিসাব নেয়ার দরকার আছে কি না তা সে ভাবেই না স্বভাবতই সে অন্যকেও নিজের কাজ বা মতামতের সমালোচনা করতে দেয় না। কেননা নিজের চোখে সে ভুলক্রটির উর্ধ্বে । তার অনুভূতি সব সময় নিজের সম্পর্কে ভালো ও তৃপ্তিকর । কাজেই সমালোচনার কোনো অবকাশ নেই । তার কোনো খুঁত ও অসম্পূর্ণতা নেই । এটাই মানুষের ওপর শয়তানের পক্ষ থেকে আমদানি করা সবচেয়ে বড় মসিবত । এই পথ ধরে সে মানুষকে প্রথমে বিভ্রান্তির দিকে এবং পরে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় । আল্লাহ তায়ালা যার কপালে হেদায়াত ও ভালাই রাখেন, তার অন্তরে তীব্র অনুভূতি, সতর্কতা, আত্মসমালোচনা ও আত্মজিজ্ঞাসার মনোভাব সৃষ্টি করে দেন। ফলে আল্লাহ তায়ালা কখন তার কোনো অঘটন ঘটান, সে সেই চিন্তায় অস্থির থাকে, এক মুহুর্তের জন্যেও নিশ্চিন্ত থাকে না যে, আল্লাহ তায়ালা তাকে কোনো বিপাকে ফেলবেন না, তার মনে কোনো বক্রতা বা পরিবর্তন আসবে না, তার কোনো ভূল বা পদস্থলন হতে পারে না, তার কোনো খুঁত বা অক্ষমতা দেখা দিতে পারে না। সে অনবরতই নিজের কাজের সমালোচনা করে। শয়তান থেকে সব সময় সতর্ক থাকে । সব সময় আল্লাহর সাহায্য কামনা করতে থাকে । | ৩৫ সূতা ফাতেক্ (২৮) ___________ পাৱ্া ২২ মনখিল ৫ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।