দ্বিতীয় অংশটাতে প্রথমে রসূলের প্রতি কাফেরদের মিথ্যারোপ ও প্রত্যাখ্যানের কারণে তাকে সান্তনা ও প্রবোধ দেয়া হয়েছে। বিষয়টাকে সম্পূর্ণরূপে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলা হয়েছে যে, আল্লাহর প্রতিশ্রর্ণত সত্য ও অকাট্য । অতপর তাদের শয়তান সম্পর্কে সাবধান করা হয়েছে যেন সে তাদের উল্লেখিত মহাসত্যগুলো সম্পর্কে ধোকা দিতে না পারে এবং তাদের জাহারবামে ঠেলে দিতে না পারে। সে হচ্ছে মানুষের আসল শত্রু । তারপর জানিয়ে দেয়া হয়েছে মোমেনদের কর্মফল কেমন হবে, আর : | চিরশক্র শয়তানের ধোকায় যারা বিভ্রান্ত হয়েছে তাদের পরিণতিই বা কেমন হবে। সবার শেষে পুনরায় রসূল (স.)-কে বলা হয়েছে যে, তিনি যেন কাফেরদের ব্যাপারে আক্ষেপ না করেন। কেননা হেদায়াত ও গোমরাহী আল্লাহর হাতে । মানুষ কী কাজ করে তা তিনি জানেন। সত্যগুলো সুস্পষ্ট ও অকাট্য । এগুলোকে তারা যদি মিথ্যা সাব্যস্ত করে তবে তাতে তোমার কোনো ক্ষতি নেই এবং কোনো দায় দায়িত্ব নেই ৷ কেননা তুমি নতুন কোনো রসূল নও ৷ ‘তোমার পূর্বেও বহু রসূলকে প্রত্যাখ্যান ও মিথ্যুক সাব্যস্ত করা হয়েছে ।' সমগ্র ব্যাপার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রচার ও কাফেরদের পক্ষ থেকে প্রত্যাখ্যান এবং এর কার্যকারণ ও উপকরণ । এর ফলাফল আল্লাহর হাতে, তিনি যেভাবে চান এর নিষ্পত্তি করবেন। পার্দ্যিব জীবন যেন মোনমেনদের প্রতারিত না করে হে মানব জাতি! আল্লাহর প্রতিশ্রুতি সত্য । কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারণা না করে।' (আয়াত ৫-৬) | আল্লাহর প্রতিশ্রুতি সত্য । অর্থাৎ কেয়ামত ও আখেরাতের কর্মফলের প্রতিশ্রচর্তি সত্য অকাট্য । কেয়ামতের হিসাব নিকাশ ও কর্মফল অবধারিত, সন্দেহাতীত। ওটা সত্য এবং সত্য কার্যকরি না হয়ে ছাড়ে না। সত্য কখনো বৃথা যায় না, বাতিল হয় না, তামাদি হয় না । তবে পার্থিব জীবন সেই সত্য ভুলিয়ে দেয় ও ধোকায় ফেলে দেয় । ‘অতএব পার্থিব জীবন যেন তোমাদের ধোকায় না ফেলে ৷' শয়তানও ধোকা দেয় ও ভুলিয়ে দেয়। কাজেই তাকে ধোকা দেয়ার সুযোগ দিয়ো না। ‘ধোকাবাজ শয়তান যেন তোমাদের ধোকা না দেয়।' শয়তান তোমাদের বিরুদ্ধে তার শত্রুতার কথা প্রকাশ্যেই ঘোষণা করেছে এবং বার বার করেছে। ‘কাজেই তাকে শক্ত হিসাবে গ্রহণ করো অর্থাৎ তার কাছে দুর্বল হয়ো না৷ তার দিকে ঝুঁকে পড়ো না । তাকে হিতাকাংখী মনে করো না। তার পদাংক অনুসরণ করো না। কোনো ব্যক্তি জেনে শুনে তার শত্রুর পদাংক অনুসরণ করে না। কেননা সে কখনো কল্যাণ ও মুক্তির দিকে ডাকে না । ‘সে তো তার দলকে জাহারামের অধিবাসী হবার আহ্বান জানায় ।' কাজেই এমন কোনো বুদ্ধিমান থাকতে পারে কি, যে জাহান্নামের অধিবাসী হবার আহ্বানকারীর কথায় কর্ণপাত করতে পারে? এ হচ্ছে বিবেককে সচকিত ও সচেতন করার একটা প্রয়াস । কেননা মানুষ যদি শয়তান ও তার মধ্যকার চিরস্থায়ী যুদ্ধের কথা স্মরণ রাখে, তাহলে সে সর্বশক্তি দিয়ে, সমস্ত চেতনা ও বুদ্ধি ঘেঁষতে দেবে না এবং আল্লাহর মানদন্ডে রেখে চিরশত্র শয়তানের প্রতিটা গোপন চক্রান্ত বুঝবার চেষ্টা করবে । সনম হত আনিল = www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।