যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

‘তারা তাদের বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রসূলরা এসে তোমাদেরকে তোমাদের রব সম্পর্কে কোনো কিছু পড়ে শোনাননি এবং আজকের এই দিনের সাথে সাক্ষাত হবে আযাবের ওয়াদা বাস্তবায়িত হওয়াটাই স্থির হয়ে গেছে। এ জায়গা হবে বিনয় নমতা প্রদর্শনের এবং নিজেকে সোপর্দ করার জন্যে নির্দিষ্ট, ঝগড়া-ফাসাদ বা তর্ক-বিতর্ক করার কোনো সুযোগ এখানে থাকবে না । তারা সবাই অপরাধ স্বীকার করে আত্মসমর্পণকারী হবে । ‘বলা হবে, জাহান্নামের দরজাগুলো দিয়ে সেখানে চিরদিন থাকার জন্যে প্রবেশ কর, অতপর নিকৃষ্ট হবে অহংকারকারীদের সেই বাসস্থান ৷ হা, এরাই হবে জাহান্নামের যাত্রী, অহংকারী মানুষদের এটাই হবে শেষ ঠিকানা । জান্নাতের যাত্রীদের অবস্থা কেমন এবং মোত্তাকীদের ঠিকানা কোথায় হবে? সে মর্মে এরশাদ হচ্ছে, ‘যারা আল্লাহ তায়ালাকে ভয় করে চলেছে তাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়া হবে দলে দলে জান্নাতের দিকে ..... (বলা হবে,) যাও চিরদিনের জন্যে ওখানে দাখিল হয়ে ৷’ (আয়াত ৭৩-৭৪) এ হবে বড় চমৎকার এক অভ্যর্থনা, তাদের কাছে ভালো লাগে এমন সব সুমধুর ভাষায় তাদের অভিবাদন করা হবে। এ সব অভিবাদন অভ্যর্থনার কারণ জানাতে গিয়ে বলা হবে, তোমরা (জীবনে) ভালো থেকেছো, অর্থাৎ জীবনকে কলুষমুক্ত রেখেছো, তোমরা পাক পবিত্র থেকেছো এবং এখানে পবিত্র অবস্থায়ই এসেছো । সুতরাং এখানে ভালো ও পাকসাফ জিনিস ছাড়া তোমাদের জন্যে আর কিছুই থাকবে না এবং এখানে পবিত্র মানুষ ছাড়া আর কেউ প্রবেশও করবে না । এটাই হবে নেয়ামতভরা চিরন্তন যিন্দেগী । এখানে জান্নাতবাসীদের কণ্ঠস্বর গুঞ্জরিত হতে থাকবে । আল্লাহ রব্বুল ইযযতের পবিত্রতা ও | প্রশংসাগীতি উচ্চারণের সাথে সাথে তারা বলতে থাকবে- ‘আলহামদু লিল্পাহ, সকল প্রশংসা আল্লাহর যিনি তার ওয়াদা সত্যে পরিণত করেছেন এবং আমাদের এই যমীনের উত্তরাধিকারী বানিয়েছেন। আহ্‌, আজ আমরা জান্নাতের এ সুষমাময় পরিবেশের যেখানে খুশী সেখানে বাস করবো ৷’ হাঁ, এটাই সেই যমীন যা ওদের জন্যে হবে উপযোগী বাসস্থান, এ বাসস্থানের যেখানে তাদের মন চাইবে তারা অবস্থান করবে- ঘুরে বেড়াবে, যা কিছু তারা পেতে চাইবে সবই সেখানে পাবে। ‘সুতরাং সৎকর্মশীল লোকদের জন্যে এই হবে চমৎকার প্রতিদান ৷’ তারপর সেই কঠিন দৃশ্যের বর্ণনা সমাপ্ত হচ্ছে, যা মানুষের অন্তরকে ভয় ভীতিতে সন্ত্রস্ত করে দেয়, আল্লাহর সুমহান মর্যাদার অনুভূতিতে পরিবেশকে তার গান্তীর্যপূর্ণ পরশে ভরে দেয়, যা মনকে উদাস করে ফেলে । এভাবে তাওহীদের বর্ণনায় পরিপূর্ণ এ মর্মস্পর্শী সূরার যথোপযুক্ত ইতি টানা হয়েছে৷ এই দিনে গোটা সৃষ্টিজগত তার রবের প্রশংসাগীতিতে মুখর হয়ে ওঠবে, সবাই তাকে কেন্দ্র করে তার জয়গান গাইতে থাকবে, বিনয়াবনত ও নিবেদিত হয়ে ওঠবে সবার প্রাণ । প্রাণহীন বস্তু ও সকল প্রাণী আত্মনিবেদন করতে গিয়ে আল্লাহর কৃতিত্বের কথাই বার বার উচ্চারণ করতে থাকবে । ‘তোমরা সে সময়ে ফেরেশতাদের সারিবদ্ধভাবে দন্ডায়মান দেখবে, আল্লাহর আরশের চতুর্দিকে তারা তাদের মালিকের মাহাত্ম্য বর্ণনার সাথে সাথে তার সকল দুর্বলতা থেকে মুক্ত হওয়ার কথা ঘোষণা করতে থাকবে, আর সঠিকভাবে তাদের মধ্যে সেদিন সকল বিষয়ের ফয়সালা করে দেয়া হবে। সর্বদিকে একই ধ্বনি ওঠবে- আলহামদু লিল্লাহি রাবিবল আলামীন ৷' [= স্ললকলল হে লন হৰ মলিল ত www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।