জার্নাতবাসীদের জান্নাতে প্রবেশ করানোর সাথে এ বর্ণনা শেষ হচ্ছে। এ বিষয়ে পরিষ্কার করে জানানো হচ্ছে যে, এ সব কাজ একমাত্র আল্লাহর ইচ্ছা এখতিয়ারে সম্পাদিত হবে। এ জন্যেই গোটা সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর মনোযোগ তার দিকেই ফিরিয়ে দেয়া হচ্ছে, যেন তারা সবাই বিভিন্ন কায়দায় তার প্রশংসা করে এবং তার পবিত্রতা ঘোষণা করে। এ হবে এক ভয়ানক দৃশ্য, কূলকিনারাহীন এক মহা জনসমুদ্র, যার শুরুতে সব কিছুকে গতিমান দেখা যাবে এবং শেষে নেমে আসবে কঠিন নিস্তন্ধতা। অর্থাৎ সকল কলরোল ধীরে ধীরে কমে আসতে আসতে নিশ্চুপ হয়ে যাবে, সর্বশক্তিমান আল্লাহর সামনে নীরব-নিথর হয়ে যাবে সকল কাতর ধ্বনি, সুবিশাল সে প্রান্তরের সকল কলরব থেমে গিয়ে নেমে আসবে এক কঠিন নীরবতা, এমন ভয়ংকর স্তন্ধতা বিরাজ করতে থাকবে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় । এটাই হবে শিংগায় প্রথম ফুঁকের সাথে কেয়ামতের প্রথম অবস্থা । এর ফলে পৃথিবীর ওপর অবস্থিত সকল জীবিত প্রাণী মুখ থুবড়ে পড়ে গিয়ে মৃত্যুবরণ করবে । অনুরূপভাবে আকাশমড্ডলীর যেখানে যা কিছু জীবিত আছে তাও সব খতম হয়ে যাবে। অবশ্য তাদের মধ্যে আল্লাহ তায়ালা কাউকে যিন্দা রাখতে চাইলে সে হবে স্বতন্ত্র কথা । আমরা জানি না সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর কতোদিন এই নীরবতা থাকবে । অবশেষে আবার আসবে এক সময় যখন দ্বিতীয় বারের গায় ফুঁক দেয়া হবে। এরপর তৃতীয় কোনো শিংগাধ্বনির কথা আর বলা হয়নি যে, সবাইকে হাশরের মাঠে একত্রিত করার জন্যে আবার কখন ফুঁক দেয়া হবে। ....... এ সময় হাশরের ময়দানে অসংখ্য মানুষের এত ঠাসাঠাসি অবস্থাতেও কোনো শব্দ থাকবে না। কী জানি কেন? সম্ভবত অবস্থার ভয়াবহতায় নির্বাক, নীরব-নিথর হয়ে যাবে সবাই, কোনো শোরগোল থাকবে না। এই অবস্থায় জনতার ভিড় নীরবে-নিঃশব্দে এগুতে থাকবে । এরশাদ হচ্ছে, ‘সমগ্র যমীন আল্লাহ রব্বুল ইযযতের আলোতে ঝলমল করতে থাকবে !' এ হবে সেই উন্ক্ত ময়দানের যমীন, যেখানে সমগ্র মানব সন্তানদের বিশ্ব জমায়েত অনুষ্ঠিত হবে এবং তাদের রবের নূরের (মিষ্টি মধুর সুরভিত ও স্নিগ্ধ আলোর) জ্যোতিতে সকল দিক উদ্ভাসিত হবে। এ বিশাল প্রান্তরে তাদের রবের নূর ছাড়া আর কোনো আলোই থাকবে না। তাদের সামনে আমলনামা এগিয়ে দেয়া হবে, যার মধ্যে বান্দাদের যাবতীয় কার্যাবলী সংরক্ষিত থাকবে। ‘এই সময়ে এগিয়ে নিয়ে আসা হবে নবী ও সাক্ষীদের যেন তারা তাদের জানা সত্য সঠিক কথাটি বলে দেন’ এবং সে মহান সত্তার পরিচালনায় সে দিনের অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে আল্লাহর দিকে এগিয়ে দেন এবং তাদের যুক্তি প্রমাণ দ্বারা সে সমাবেশে বাজে তর্ক করার প্রবণতা থামিয়ে দেন। এরশাদ হচ্ছে, যুলুম করা হবে না এবং প্রত্যেক ব্যক্তিকে তার কাজের প্রতিদান দেয়া হবে আর তিনি ভালো করেই জানেন যা তারা পার্থিব জীবনে করেছে ।' অতএব তারা কি বলবে বা কোন্ যুক্তি পেশ করবে তা শোনার আর কোনো প্রয়োজন থাকবে না, না সেদিন কারো কণ্ঠস্বর বেশী উঁচু হতে পারবে। এভাবেই হিসাব নিকাশ ও সওয়াল জওয়াব সব কিছু গুটিয়ে নেয়া হবে, যার বিবরণ অত্যন্ত ভীতিজনক । এরশাদ হচ্ছে, ‘কাফেরদের জাহান্নামের দিকে দলে দলে হাকিয়ে নিয়ে যাওয়া হবে' .......... ‘এমন কি যখন সেখানে তারা পৌছে যাবে তখন সেই জাহান্নামের দরজা খুলে দেয়া হবে৷” তখন সেই জাহান্নামের প্রহরীরা তাদের সে স্থানের উপযুক্ত অধিবাসী জেনে এবং সেখানে পৌছানোর কারণ অবগত হয়ে তাদের অভ্যর্থনা জানাবে । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।