এরপর তাদের শেরেক থেকে বিরত থাকার জন্যে বলা হচ্ছে। শেরেকের ক্ষতি থেকে বাচার জন্যে সতর্ক করা হচ্ছে। এ জন্যে সর্বপ্রথম নবী রসূলদের থেকে শুরু করে সর্বসাধারণ মানুষকে এই বদভ্যাস ত্যাগ করতে বলা হয়েছে। তারা তো সেসব ব্যক্তি যাদের প্রতি রয়েছে আল্লাহর রহমত ও শান্তি । তাদের মধ্যে কোনোদিন শেরেকের কোনো আঁচড় পর্যন্ত লাগা সম্ভব নয়, কিন্তু এখানে তাদের লক্ষ্য করে যে হুশিয়ারি বাণী উচ্চারিত হয়েছে তা মূলত তাদের ভ্রান্ত জাতির জন্যে, যাতে করে তারা আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার পরিপূর্ণ আনুগত্যের দিকে ফিরে আসে এবং মানুষকে সকল দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র তার সৃষ্টিকর্তার দিকে রুজু করতে শেখায়, শেখায় সেই পথে চলতে যে পথে নবী রসূলরা চলেছেন। এরশাদ হচ্ছে, ‘অবশ্যই ওহী পাঠানো হয়েছে তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ৷’ বলা হয়েছে, ‘যদি তুমি শেরেক করো তাহলে তোমার সকল নেক কাজ ধ্বংস হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হবে।' শেরেক থেকে সতর্ক থাকার নির্দেশের সাথে তাওহিদী বিশ্বাস গ্রহণ করার জন্যেও হুকুম দেয়া হচ্ছে। অর্থাৎ এবাদাত একমাত্র আল্লাহরই করতে হবে, তারই শোকরগোযারী করতে হবে, যেহেতু তিনি হেদায়াত করেছেন, নিশ্চিত বিশ্বাসের নেয়ামত দিয়েছেন এবং তার বান্দাদের তার সর্বপ্রকার ও সীমাহীন নেয়ামত সদা-সর্বদা ঘিরে রেখেছে, যার সীমা সংখ্যা পরিমাপ করতে তারা অক্ষম; বরং তার নেয়ামত সাগরে তারা ডুবে রয়েছে। এরশাদ হচ্ছে, ‘বরং আল্লাহরই এবাদাত করো এবং শোকরগোষযার বান্দাদের গণ্য হয়ে যাও ৷’ এরশাদ হচ্ছে, ‘আসলে ওরা আল্লাহকে যথাযথভাবে মর্যাদা দেয়নি ৷” হা, সত্যিই তারা আল্লাহকে সঠিকভাবে মর্যাদা দেয়নি। কারণ ওরা তার কোনো কোনো সৃষ্টিকে তারই সমকক্ষ বানিয়েছে, এ জন্যে যে এবাদাত তারা করে তা সঠিক হয় না। ওরা তীর একত্্ ও বড়ত্ব অনুভব করতে পারে না, না তার মান সম্মান ও শক্তি অনুভব করে। এরপর আল্লাহ রব্বুল আলামীন তার বড়ত্ব ও শক্তির কিছু নির্দশন ছবির মতো তাদের সামনে তুলে ধরেছেন, তার প্রেরিত আল কোরআনের মধ্যে বর্ণিত তার নিজস্ব এক পদ্ধতির মাধ্যমেই । তা মানুষের জন্যে সার্বিক সত্য তুলে ধরেছে। এইভাবে তাদের সীমাবদ্ধ অনুভূতি দিয়ে তার সম্পর্কে কিছু কল্পনা করা যায় । যেমন, এরশাদ হয়েছে, ‘গোটা পৃথিবীটাই কেয়ামতের দিন তার হাতের মুঠোর মধ্যে থাকবে এবং তীর ডান হাতে থাকবে আকাশমন্ডলী গুটানো অবস্থায় ! পবিত্র তিনি, আর তার সাথে যাদের ওরা শরীক করছে তাদের থেকে তিনি অতি মহান ৷' কোরআন এবং হাদীসে এসব ছবি ও দৃশ্যাবলী বার বার বর্ণনা করা হয়েছে যে, এসব কিছু মানুষকে সে সকল বিষয় সম্পর্কে একটা মোটামুটি ধারণা দেয়, যা বুঝবার ক্ষমতা মানুষের আদৌ নেই । আসলে সেটা তাদের এর কিছু কিছু ব্যাখ্যা বুঝানোর একটা ক্ষুদ্র প্রয়াসমাত্র এবং এসবের দ্বারা সঠিক কোনো বুঝ কখনো সাধিত হয় না; বরং একটা কল্পনামাত্র তাতে করা যায়। যেসব রহস্য কোনো আকৃতির মধ্যে আনা সম্ভব নয়, সেগুলোকে এমন কিছু চিত্রের মাধ্যমে বুঝানোর চেষ্টা করা হয়েছে যা মানুষ বুঝতে পারে। এ জন্যেই ওপরে বর্ণিত এই ছবির উল্লেখ বিশেষ কোনো আকৃতির মধ্যে সীমাবদ্ধ করে দেয়া হচ্ছে না বা কোনো সীমার মধ্যে আবদ্ধ করে দেয়া হচ্ছে না। ক্রেক্নামতেকরূ একটি ভসয্নাব্বহ্ দৃশ্ণয তারপর কেয়ামতের দৃশ্যাবলীর মধ্য থেকে একটি দৃশ্য এখানে তুলে ধরা হচ্ছে। এটা শুরু হচ্ছে শিংগার প্রথম ফুঁক থেকে ৷ জাহান্নামবাসীদের জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া এবং www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।