যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

উচ্চারিত হতে থাকবে ।' .... তাওহীদের বর্ণনায় এভাবেই চূড়ান্ত কথা বলা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘আল্লাহ তায়ালা সকল কিছুর সৃষ্টিকর্তা ....... ওরাই, হা, অবশ্যই ওরা ক্ষতিগ্রস্ত ।' সৃষ্টিকুন্লেক্স সব্ব কিছু আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি দিচ্জ্ছে বিশ্ব জগতের যেখানে যা আছে, সজীব-নির্জীব সবকিছুই নানাভাবে নিশিদিন এ সত্য কথাটিই বলে চলেছে; সুতরাং, ‘কোনো কিছু কেউ সৃষ্টি করেছে’ বলে কেউই কখনও দাবী করে না, বা | কারো দাবী করার ক্ষমতাও নেই । কোথাও কোনো বুদ্ধিমান ব্যক্তি এমন নেই যে একথা মননে করতে পারে যে, সবাই নিজ ইচ্ছায় এবং নিজের বুদ্ধিতে কথা বলছে বা শব্দ করছে। তার কাজের মধ্যে কোনোটাই এমন নেই যা পরিত্যাজ্য হতে পারে, কারো কাছে নিরুৎসাহব্যঞ্জক হতে পারে অথবা ছোট থেকে বড়র দিকে আপনা থেকে হয়ে গেছে মনে হতে পারে। ‘তিনি সব কিছুর ব্যাপারেই দায়িত্ব খহণকারী ।' অর্থাৎ আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বিক পরিচালনা তিনিই আনজাম দেন। তিনি যেভাবে ইচ্ছা সেভাবেই সব কিছু পরিচালনা করেন। তার দেয়া নিয়ম-শৃংখলার অধীনে সারা বিশ্বের সব কিছুই চলছে এবং তার স্থিরীকৃত সিদ্ধান্তমতে সব কিছু সমাপ্ত হচ্ছে। কোথাও এমন কেউ নেই যে, তার সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করতে পারে বা তার সিদ্ধান্তের ওপর তর্ক-বিতর্ক বা দরকষাকষি করতে পারে। তীর সকল কাজই মানুষের উপকারের জন্যে, অর্থাৎ যে প্রকৃতিতে তিনি বিশ্বজগতকে সৃষ্টি করেছেন, তার সাথে পূর্ণ সামঞ্জস্য রেখেই তিনি মানুষের জীবন বিধান দিয়েছেন। সুতরাং তার বিধান মানব প্রকৃতি বিরোধী কিছুতেই নয়। তার সকল সিদ্ধান্ত বাস্তব অবস্থার সাথে পূর্ণ সামঞ্জস্যশীল, মোটেই সাংঘর্ষিক নয়। তার যাবতীয় আইন কানুন মানুষের যুক্তি বুদ্ধিসংগত ও বিবেকের কাছে তা সমাদৃত ৷ এরশাদ হচ্ছে, ‘আমার আয়াতগুলোর সাথে যারা কুফরী করেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে’ অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়েছে তখন যখন তারা তাদের সেই চেতনা হারিয়ে ফেলেছে, যা সঠিক পথে সব কিছুর সাথে সামঞ্জস্য রেখে চলে । পরে যখন আল্লাহর হুকুমকে বাদ দিয়ে স্বাধীনভাবে চলার চেষ্টা করেছে তখন তারা ঈমানের মজা, ঈমানী যিন্দেগীর আরাম এবং তৃপ্তি হারিয়ে ফেলেছে । প্রকৃতপক্ষে এই স্বেচ্ছাচারিতার দরুন দুনিয়ার শাস্তি থেকেও তারা বঞ্চিত হয়েছে, তারা ঈমানের সৌন্দর্য হারিয়েছে। আখেরাতের জীবনে তারা এবং তাদের পরিবারের সদস্যরা সবাই ক্ষতিগ্রস্ত হবে- ওরাই হচ্ছে সেসব ক্ষতিগ্রস্ত ব্যক্তি যাদের ব্যাপারে ‘আল খাসেরূন' বা ক্ষতিগ্রস্ত’ শব্দটি পুরোপুরিই খাপ খায়। আকাশে বাতাসে অন্তরীক্ষে সর্বত্র যে সত্য নিয়ত কথা বলে চলেছে এবং যার অস্তিত্বের সাক্ষ্য বহন করে চলেছে সৃষ্টির প্রতি পত্রপল্পব ও সকল বস্তুনিচয়, তার সম্পর্কেই তো রসূলুল্লাহ (স.) করতে রাযি নয়। তারই সাথে তারা অন্য আরও অনেককেই শরীক বানাচ্ছে এবং তার ক্ষমতায় আরও কেউ ভাগ বসানোর মতো আছে বলে মনে করছে । শুধু তাই নয়, নিজেদের গোমরাহীর সাথে তারা চাইছে যে, স্বয়ং আল্লাহর রসূলও তাদের কাজে শরীক হয়ে যাক, এটা তো বাজারে অনেকটা দরকষাকষি করে জিনিসপত্র কেনাকাটার মতো । এর জওয়াবে বলতে বলা হচ্ছে, ‘হে জাহেলরা, আল্লাহ ছাড়া অন্য কারো নিশর্ত ও নিরংকুশ আনুগত্য আমি করি- তোমরা কি এইটাই চাও?’ ওপরের আয়াতটিতে যে কথা বলা হয়েছে তার দ্বারা সে ব্যক্তির প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়েছে যে চরম বেওকুফের মতো এমন বস্তুর সামনে মাথানত করতে বলে, যার নড়াচড়ার পর্যন্ত ক্ষমতা নেই এবং তারা সাহায্য চাইতে বলে তার কাছে, যার নিজেকে পর্যন্ত সাহায্য করার কোনো শক্তি নেই ৷ অর্থাৎ ওরা নিজেরা যেমন চরম নির্বুদ্ধিতা করছে, তেমনি ওরা চাইছে নবী মোহাম্মদ (স.)ও ওদের সাথে যোগ দিয়ে একই নির্বুদ্ধিতার পরিচয় দিক । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।