যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

| ______ তাফসীর কী যিলালিল কোরআন __ we HA =D Ae A PAOLA wd A DAA A DN LEESON lk al SVEN 5 iio Ht ean EERE yl RE Hl E530 ud EC rr A A A W DAs A A Doh A We © ssi 5 20 oe Uso GIL oi 59 cal) বলবে, তোমাদের প্রতি সালাম, ile a Uo চিরন্তন জীবন কাটানোর জন্যে এখানে দাখিল হয়ে যাও! ৭৪. তারা (সেখানে প্রবেশ করে কৃতজ্ঞ চিত্তে) বলবে, সমস্ত BR He iA NE Li SONGS NECN SENS SS আমাদের এ ভূমির অধিকারী বানিয়ে দিয়েছেন, এখন আমরা (এ) জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করবো, (সৎ) কর্ম সম্পাদনকারীদের (এ) পুরস্কার কতোই না উত্তম! ৭৫. (হে নবী, সেদিন) তুমি ফেরেশতাদের দেখতে পাবে, ওরা আরশের চারদিকে ঘিরে তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলেছে, (সেদিন) ইনসাফের সাথে সবার বিচার (-কার্য যখন) সম্পন্ন হবে, (চারদিক থেকে) একই ঘোষণা ধ্বনিত হবে- সবটুকু প্রশংসাই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালার জন্যে । ‘তাফসীর আয়াত ৬২-৭৫ ওপরে বর্ণিত আয়াতগুলো হচ্ছে সূরাটির শেষ অংশ, যা তওহীদের তাৎপর্য পেশ করছে । এর মধ্যে বলা হয়েছে সৃষ্টিকর্তা এক আল্লাহ তায়ালাই, তিনিই সকল কিছু সৃষ্টি করেছেন। তিনি সব কিছুর একচ্ছত্র মালিক । অতপর আল্লাহর নবীর প্রতি মোশরেকদের দাবী কি ছিলো তাও এ আয়াতে পেশ করা হয়েছে। আল্লাহর এবাদাতের পরিবর্তে তাদের কল্পিত মাবুদদের তার সাথে শরীক করার জন্যে তারা নবী (স.)-এর প্রতি আহ্বান জানাচ্ছে। এই হচ্ছে তাদের আজব আহ্বান । অথচ এটা স্পষ্টভাবে সবাই বুঝছে যে, আল্লাহ তায়ালাই সকল কিছুর সৃষ্টিকর্তা এবং আকাশমন্ডলী ও পৃথিবীর সব কিছুর ওপর একমাত্র তারই কর্তৃত্ব চলছে। এমতাবস্থায় তার সাথে অন্য কাউকে কিভাবে নিরংকুশ আনুগত্য দেয়া যায়? এটাও সবাই খেয়াল করলে বুঝতে পারে যে, একমাত্র তারই হাতে রয়েছে আসমান যমীনের চাবিকাঠি । ওদের অদ্ধুত এসব আচরণের প্রেক্ষাপটে এরশাদ হচ্ছে, ‘ওরা আল্লাহর মর্যাদা সঠিকভাবে বুঝেনি বিধায় তাকে সেইভাবে মর্যাদাও দেয়নি ৷’ তিনিই একমাত্র মাবুদ, অর্থাৎ সর্বব্যাপী তীর ক্ষমতা বিরাজমান বিধায় নিঃশর্ত ও নিরবচ্ছিন্ন আনুগত্য বলে তিনি চালু করার ক্ষমতাও পুরোপুরি রাখেন । ‘আর কেয়ামতের দিন গোটা পৃথিবী তার মুঠোর মধ্যে থাকবে এবং আকাশ গুটানো অবস্থায় তার ডান হাতে বিরাজ করবে’ ... অর্থাৎ কেয়ামতের দিন যে মহাসত্য সংঘটিত হবে তারই অবিকল একটি চিত্র এখানে পেশ করা হয়েছে। পরিশেষে আর একটি ছবি এখানে তুলে ধরা হচ্ছে। ফেরেশতারা সারিবদ্ধভাবে আরশের চতুর্দিকে দাড়িয়ে তাদের রবের কৃতিত্ব বর্ণনার সাথে সাথে তার প্রশংসাগীতি গাইতে থাকবে এবং সকল সৃষ্টিই তার প্রশংসায় মুখর হয়ে থাকবে। ‘আর বিশ্ব জগতের প্রতিপালকেরই সকল কৃতিত্ব ও প্রশংসা [৩৯ সুরা আবু স্ুসার্স (6৫5) পারা ২৪ মনাখিল ৬ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।