এই বিশেষ আলোকময় মুহূর্তটার বিবরণ দেয়ার পর আবার ফিরে যাচ্ছি সূরার মূল বক্তব্যে । তৃতীয় আয়াতেও দেখতে পাচ্ছি প্রথম ও দ্বিতীয় আয়াতের বক্তব্যের প্রতি সমর্থন ও সত্যায়ন করা হয়েছে মানুষকে দেয়া আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করানো হচ্ছে। স্বরণ করানো হচ্ছে, যিনি একমাত্র সৃষ্টা, একমাত্র রেযেকদাতা ও একমাত্র মাবুদ সেই আল্লাহর নেয়ামতের কথা । এই অকাট্য, সুস্পষ্ট সত্য থেকে মানুঘ কিভাবে বিপথগামী হয়, সে ব্যাপারে বিস্বয় প্রকাশ করা হচ্ছে- ‘হে মানব জাতি, তোমাদের ওপর বর্ষিত আল্লাহর নেয়ামত স্মরণ করো । আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো সৃষ্টা এমন আছে কি, যিনি আকাশ ও পৃথিবী থেকে তোমাদের জীবিকা দিয়ে থাকেন ।' মানুষকে আল্লাহ তায়ালা যে নেয়ামত দেন, তার কেবল উল্লেখ ও স্বরণই যথেষ্ট । আসলে তা সুম্পষ্ট । সবাই তা দেখতে পায়, অনুভব করে ও স্পর্শ করে। অথচ তা ভুলে যায়। তাই তার উল্লেখ করে স্মরণ করিয়ে দেয়া হয়। মানুষের চারপাশে আকাশ ও পৃথিবী তাকে নিরন্তর নেয়ামতে ভাসিয়ে দিচ্ছে। প্রতি মূহুর্তে ও প্রতি পদক্ষেপে তাকে এনে দিচ্ছে রকমারি জীবিকা, রকমারি সুখ ও কল্যাণের উপকরণ, মহান সৃষ্টা আকাশ ও পৃথিবী থেকে উৎপর্ করছেন এ সব নেয়ামত তার সৃষ্টির জন্যে । আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টা কি কোথাও আছে যে, এতো সব নেয়ামত দিতে পারে? এমন দাবী করার কোনো অধিকার তাদের নেই । জঘন্যতম শেরেক ও গোমাহীতে লিপ্ত হয়েও তারা এ ধরনের দাবী করে না। আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো স্রষ্টা ও জীবিকাদাতা যখন নেই, তখন তাদের আল্লাহকে স্বরণ ও আল্লাহর শোকর না করার কী কারণ ও কী যুক্তি থাকতে পারে? একমাত্র আল্লাহর প্রশংসা এবং এক মনে এক ধ্যানে কেবল তারই আনুগত্য না করার কী কারণ থাকতে পারে ‘আল্লাহ ছাড়া যখন আর কোনো মাবুদ নেই’ তখন এই সন্দেহাতীত সত্যে ঈমান না আনার কী কারণ থাকতে পারে? ‘তারা কোথায় ফিরে যাচ্ছে? অর্থাৎ তাদের সামনে প্রকাশ্যে জীবিকা আসছে, এই অনস্বীকার্য সত্য যে কেউ উপেক্ষা করতে পারে, এটা বিশ্বয়কর ব্যাপার ৷ এমন প্রকাশ্য সত্য অস্বীকার করতে না পেরেও আল্লাহর প্রশংসা ও শোকর না করে মানুষ কিভাবে পারে এটা সত্যই আশ্চর্যজনক । সূরার এই তিনটি তীব্র কষাঘাতপূর্ণ বাণীই এর প্রথম অংশ । এর প্রত্যেকটা বাণীতেই এমন দৃশ্য রয়েছে, যা মানুষের মন মগযে বদ্ধমূল হলে তাকে নতুন সৃষ্টিতে রূপান্তরিত করতে পারে। সঠিকভাবে এ আয়াত তিনটি পরস্পরের পরিপূরক ও সমন্বয়কারী । খিলাল ১৭তম ৪Ww.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।