যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ٢٥٧
📝 نص 📖 PDF

গোমরাহ হতাম না এবং তাকওয়া পরহেযগারী অবলম্বন করে চলতে পারতাম । তাই কালামে পাকে বলা হয়েছে, ‘আল্লাহ তায়ালা যদি আমাকে হেদায়াত করতেন তাহলে আমি মোত্তাকীদের মধ্যে গণ্য হয়ে যেতাম ৷’ এ হবে শুধু এক সাত্ববনা, এর ভিত্তি কিছুই থাকবে না। এটা শুধু এক সুন্দর ধারণা হয়েই রয়ে যাবে, বাস্তবে এর থেকে কোনো ফায়দাই পাওয়া যাবে না৷ হেদায়াতের উপায় পদ্ধতি আজ সব সময়ই উপস্থিত আছে এবং তাওবার দরজা আজও উঁনুক্ত রয়েছে। ‘আর কেউ এমন কথাও যেন সেদিন বলতে না পারে, যদি আমি কোনো সুযোগ পেতাম তাহলে অবশ্যই ভাল লোকদের মধ্যে গণ্য হয়ে যেতাম ।' এটা হবে নিছক একটা আকাংখা বা আক্ষেপ, কিন্তু সেদিন এরও বাস্তব কিছু থাকবে না । কারণ এ জীবন শেষ হয়ে যাওয়ার পর পুনরায় আর যে এ জীবনে ফিরে আসা সম্ভব নয় । তোমাদের এটা জানা দরকার যে, তোমাদের এ জাগতিক জীবনই আসল কাজের জায়গা । এখানেই ভালো বা মন্দ যে কোনো কাজ করার সুযোগ রয়েছে, এ জীবন শেষ হয়ে গেলে আর এখানে ফিরে আসা সম্ভব নয়। শীঘ্রই ধমকের সাথে এবং অপমানিত করতে গিয়ে সেদিন তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে৷ এরশাদ হচ্ছে, ‘অবশ্যই তোমাদের কাছে আমার আয়াতসমূহ এসেছে, কিন্তু নবীকে মিথ্যা বলে সেসব আয়াত তোমরা প্রত্যাখ্যান করেছো এবং এর ফলশ্রুতিতে তোমরা কাফের হয়ে গেছো ।' আলোচনার ধারা এগিয়ে চলেছে, আয়াতগুলো অন্তরের গভীরে এবং চেতনাশীল লোকদের হৃদয়তন্ত্রীতে ধীরে ধীরে আখেরাত সম্পর্কে সাড়া জাগাতে শুরু করেছে................ এরপর আসছে পাশাপাশি আযাবে নিপতিত অপরাধী মানুষের এবং মোত্তাকী-পরহেযগার লোকদের পুরস্কৃত হওয়ার দৃশ্য । এরশাদ হচ্ছে, আর যারা আল্লাহ তায়ালা সম্পর্কে মিথ্যা কথা বলেছে, দেখবে কেয়ামতের দিন তাদের মুখ কালো হয়ে গেছে ........ আর তারা দুঃখিত হবে না ।' (আয়াত ৬০-৬১) এটাই হচ্ছে শেষ প্রত্যাবর্তনস্থল ৷ এখানে অপমানের গ্লানিতে, জাহান্নামের আগুনের তাপে তাদের গোটা অস্তিত্ব ঝলসে যেতে থাকবে, এরাই ছিলো পৃথিবীতে অহংকারীদের দল । এদের আন্লাহর দিকে ডাকা হয়েছে, নানা প্রকার অপরাধজনক কাজ করতে থাকাবস্থায় তাদের ংশোধনের জন্যে বার বার আহ্বান জানানো সত্তেও তারা আহ্বানকারীদের ডাকে কোনো সাড়া দেয়নি, যার কারণে সে কঠিন দিনে তাদের হীন অবস্থায় সেখানে নেয়া হবে এবং তাদের মুখমন্ডল কলুষ কালিমায় ছেয়ে থাকবে । তাদের পাশেই থাকবে আর একদল লোক, যারা সে কঠিন অবস্থা থেকে মুক্ত থাকবে এবং কোনো দুঃখ বেদনায় তারা জর্জরিত থাকবে না, এরা হবে সব আল্লাহৃভীরু মানুষ, তারা আখেরাতের ভয় অন্তরে নিয়েই দুনিয়ায় জীবন যাপন করেছে এবং সদা সর্বদা তারা আল্লাহর রহমতের প্রত্যাশী থেকেছে। এ দলের লোকেরাই আজ নাজাত লাভ করবে, সাফল্য পাবে। ফলে তাদের কোনো দুঃখ কষ্ট এবং কোনো শাস্তি স্পর্শ করবেনা । এ পবিত্র গ্রন্থ নাযিল হওয়ার পর মানুষের কর্তব্য হচ্ছে আল্লাহর দূতের আহ্বানে যথাযথাভাবে ছায়াদার বাগিচার দিকে, যার. দরজা প্রকৃত নেককার ব্যক্তিদের জন্যে চির উন্ক্ত। আর যার খুশী সে অন্যায় অপকর্মে মজে থাকুক, অবশেষে তার মন্দ পরিণাম ভোগ করার জন্যে প্রস্তুত হয়ে যাক, এটা এমনভাবে এসে যাবে যে তারা বুঝতেই পারবে না। এরশাদ হচ্ছে, ‘আল্লাহ তায়ালাই সব কিছুর সৃষ্টিকর্তা................. সকল কৃতিত্ব ও প্রশংসা আল্লাহর জন্যে যিনি সারা জগতের মালিক ৷’ (আয়াত ৬২-৭৫) | ৩৯ সূক্া আব কমার্স (২৪৭) পারা ২৪ মনখিল ৬ www.boikitab.blogspot.com

— صفحة ٢٤٧ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.