যদি আনুগত্যবোধক কার্যাবলী না থাকে তাহলে কারো কোনো সুপারিশ বা মধ্যস্থতা দ্বারাও নাজাত পাওয়া সম্ভব হবে না, আর প্রকৃতপক্ষে য়ে নিজে তাওবা না করবে তার জন্যে কেউই সুপারিশ করতে পারবেনা । মনিব ও তার গোলামের মাঝে সম্পর্ক সরাসরি, কারো মাধ্যমে নয়, স্রষ্টা ও সৃষ্টির মধ্যেও সেই সম্পর্ক কারো মাধ্যমে নয়। অতএব সৃষ্টিকর্তার দরবার থেকে পলায়নপর ব্যক্তি যদি ফিরে আসতে চায়, সে অবস্থায় তাকে কারো মাধ্যমে আসা লাগে না বা সেখানে কারো সুপারিশেরও দরকার করে না । ভুল পথ পরিহার করে যে সঠিক পথে ফিরে আসতে চায় তাকে বলা হচ্ছে, সে যেন নির্দ্বিধায় নিরু্বিগ্ব চিত্তে ফিরে আসে ৷ এমনই অনুতাপ-দগ্ধ হৃদয়ের জন্যে মহাদয়াময় আল্লাহর তাওবার দরজা চির উন্ক্ত । নাফরমানী করে কেউ যদি দোষ স্বীকার করে মহান রব্বুল ইযযতের কাছে আত্মসমর্পণ করে, সে যেন নিশংক চিত্তে, নির্ভয়ে পরম করুণাময় পরওয়ারদেগারের কাছে নিজেকে সমর্পণ করে দেয়। তার জন্যে রয়েছে তাওবার দরজার ওপারে রহমানুর রহীমের মেহেরবানী ঘেরা সুসজ্জিত জান্নাত, যার স্নিগ্ধ কোমল স্পর্শ ধীরে ধীরে তার মর্মজ্বালা নিৰ্বাপিত করে তাকে মাবুদের প্রিয়পাত্রে পরিণত করবে- এই হচ্ছে তওবার মাহাত্ম্য । তাওবা করার পর বান্দার মাবুদের কাছে পৌছে যাওয়ার পথে কোনো বাধা নেই, নেই কোনো প্রতিবন্ধকতা এবং নেই তাকে ঠেকানোর মতো কেউ! অতএব পরম করুণাময় আল্লাহর তরফ থেকে তার পথভ্রষ্ট বান্দার প্রতি জানানো হচ্ছে উদাত্ত আহ্বান ৷ ফিরে এসো, ফিরে এসো, হে আমার পথহারা দিশাহারা বান্দারা, সময় থাকতেই তোমরা ফিরে এসো, সময় শেষ হওয়ার পূর্বেই তোমরা অসীম করুণার মালিকের দরবারে ধর্না দাও, ফিরে এসো কঠিন আযাব নেমে আসার আগেই । কেননা একবার সে আযাব এসে গেলে কিছুতেই আর তোমাদের সাহায্য করা হবে না। এরপর কোনো সাহায্যকারী থাকবে না। অতএব ফিরে এসো সময় শেষ হয়ে যাওয়ার পূর্বেই, কারণ সময় বড়ই বিপদসংকুল, বড়ই বিশ্বাসঘাতক, সময় কোনো নিরাপত্তার ওয়াদা দেয় না । কাজেই সময়াস্তে এটা করব ওটা করবো, সময় পার হওয়ার সাথে সাথে পাপের চিহ্ন ধীরে ধীরে ম্লান হয়ে যাবে, সময়ই সর্বশ্রেষ্ঠ নিরাময় প্রদানকারী- এ সব দার্শনিক চিন্তা সবই ভুল প্রমাণিত হবে, বরং ‘সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড়’ থেকে উত্তম- এই বুঝ নিয়ে কাজ করো। কখন যে সময় শেষ হয়ে যাবে এবং কখন যে তাওবার দরজা বন্ধ হয়ে যাবে তা কেউই বলতে পারে না' রাত দিনের যে কোনো মুহূর্তে চূড়ান্ত ফয়সালা এসে যেতে পারে এবং তাওবার দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে, একথা মনে রেখে সময় থাকতেই নিজেকে শুধরে নাও এবং আল্লাহর কাছ থেকে তার রহমতেয় বারিধারা গহণ করে নিয়ে ধন্য হও । এসো, এসো হে ভ্রান্ত মানব, ‘অতি সুন্দর যে হেদায়াত নাযিল হয়েছে তোমাদের রব আল্লাহর কাছ থেকে তার অনুসরণ করো ।' আর সে হেদায়াতই তো হচ্ছে আল কোরআন, যা তোমাদের সামনেই রয়েছে। সে হেদায়াতের পথ গ্রহণ করো ‘হঠাৎ করে আযাব এসে যাওয়ার পূর্বেই, যখন তোমরা বুঝতেও পারবেনা ।' এসো, পথহারা আমার সৃষ্টির সেরা হে মানুষ, সুযোগ ফুরিয়ে যাওয়ার আগেই ভুল পথ থেকে ফিরে এসো ৷ আল্লাহর অধিকার ধ্বংস রুরার দুঃসাহসে লিপ্ত হয়ো না । আল্লাহ রব্বুল আলামীনের ওয়াদার সাথে বিদ্বিপ করো না। এরশাদ হচ্ছে, ‘কেউ যেন বলতে না পারে, আল্লাহ সম্পর্কে যে আমি বাড়াবাড়ি করেছি তার জন্যে আফসোস! আর অবশ্যই আমি ঠাট্টা মঙ্কারি করনেওয়ালা লোকদের দলভুক্ত ছিলাম ৷' অর্থাৎ, এমন কথা কেউ বলতে না পারে, আল্লাহ তায়ালা আমার ভাগ্যে পথভ্রষ্ট হয়ে যাওয়ার কথাই লিখে দিয়েছিলেন। তিনি যদি আমার হেদায়াত যদি লিখে দিতেন তাহলে আজকে আমি তক নলআনমন্মমনদ হেৰত নল অভ শলবিল ত www.boikitab.blogspot. com
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।