যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

না । তার প্রকৃতির মধ্যে ভারসাম্যপূর্ণ আচরণ থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা যে রয়েছে তা তিনি জানেন। কেমনভাবে সে কখনও এদিকে কখনও ওদিকে চালিত হয় এবং এর ফলে সে কত সহজে অপরাধজনক কাজ ও কু-প্রবুত্তির শিকার হয়ে যায়, জীবনের সব ব্যাপারে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে ভারসাম্য রক্ষা করে চলার ব্যাপারে কত বেশী দুর্বল আল্লাহ তায়ালা তাও জানেন । আল্লাহ সোবহানাহু তায়ালা মানব সৃষ্টির রহস্য সম্পর্কে সম্যক অবগত, এ জন্যেই মহা রেখেছেন এবং প্রসারিত করে রেখেছেন তার রহমতের হাত, এ জন্যে তিনি ততক্ষণ বান্দার অপরাধের কারণে তাকে সংগে সংগে পাকড়াও করেন না। তার সংশোধনের জন্যে সুযোগ দেন, আত্মোপলক্ধি করে শোধরানোর জন্যে তাকে প্রচুর উপায় উপাদান ও সময় দিতে থাকেন । এরপরও যখন সে অপরাধে লিপ্ত হয়ে যায়, সীমা ছাড়া গুনাহ করে ফেলে, তারপর সে বুঝতে, পারে, সে অন্যায় কাজ করতে করতে সঠিক পথ থেকে এতো দূরে চলে গেছে যে, এ সময় তার দোয়া কবুল হবে বলে সে আর মনে করে না, বা সে মনে করে যে তাকে আর সঠিক পথে কেউ এগিয়ে নেবে না, এমনই এক কঠিন হতাশার মুহূর্তে সে শুনতে পায় আল্লাহ রব্বুল আলামীনের পক্ষ থেকে ঘোষিত উদাত্ত আহ্বান- “বলে দাও (হে রসূল), সেসব সীমা অতিক্রমকারী ব্যক্তিদের, তোমরা আল্লাহর রহমত থেকে করনেওয়ালা, মেহেরবান !' মানুষ অন্যায় করে, সীমা অতিক্রম করে অপরাধের জালে আবদ্ধ হয়ে যায় এবং এ সব অপরাধের শাস্তি থেকে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ফলে তার এবং তার মালিকের মধ্যে এক বিরাট দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এ জন্যে তার প্রতি তার মালিকের দয়া মায়া মমতা কমে যেতে শুরু করে, ক্রমান্বয়ে সে রব্বুল আলামীনের রহমতের ছায়া থেকে আরও দূরে সরে যেতে থাকে। সে অবস্থাতে কোন্‌ জিনিস তার এবং তার এ হতাশাব্যঞ্জক অবস্থার মধ্যে এবং মালিক ও বান্দার মধ্যে বিরাজমান দূরত্বের অবসান ঘটাতে পারে? সে উপায়টিই হচ্ছে ‘তাওবা’ একমাত্র তাওবা বা অপরাধ স্বীকার করে অনুতপ্ত হওয়া ও সকল প্রকার অন্যায় কাজ থেকে প্রত্যাবর্তন করাই এই দূরত্ব কমানোর একমাত্র উপায় । অন্যায় থেকে প্রত্যাবর্তনকারীদের জন্যে ক্ষমাপ্রাপ্তির দরজা সদা সর্বদাই অবারিত রয়েছে এবং তাওবাকারীর আবেদন ফিরিয়ে দেয়ার মতো কোনো দারোয়ান | সেখানে নেই । প্রয়োজন নেই সে দরজা দিয়ে প্রবেশ করার জন্যে কোনো অনুমতির । এরশাদ EE এবং তোমাদের অজান্তেই হঠাৎ করে আযাব এসে যাবে!’ (আয়াত ৫৪-৫৫) এব্বাদাতের সঠিক তাৎপর্য অন্যায় কাজ করার পর আল্লাহর দিকে রুজু করা, তার কাছে আত্মসমর্পণ করা, আনুগত্যভরা মন নিয়ে আল্লাহর নির্দেশ পালন করা এবং তার দিকে প্রত্যাবর্তন করা, এগুলোই হচ্ছে আসল এবাদাত ৷ কোনো প্রকার ধর্মীয় অনুষ্ঠান বা আনুষ্ঠানিক কোনো বিশেষ কাজ বা প্রথা, কোনো মাধ্যম বা মধ্যস্থতা আল্লাহর প্রিয় হওয়ার জন্যে আসল জিনিস নয় । অর্থাৎ যাই-ই করা হোক না কেন, যদি আনুগত্যভরা মন নিয়ে মালিকের দিকে এগিয়ে যাওয়ার মনোভাব না থাকে বা অন্যায় করার পর অনুতাপ না হয়, তাহলে শুধু বিভিন্ন প্রকার অনুষ্ঠান দ্বারা তার সন্তুষ্টি পাওয়া সম্ভব নয়। | | ৩৯ সূক্না আব্ম কমার্স (২৪০১ পারা ২৪ মনখিল ৬ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।