ef A WererhHAW ZA 2 Dor A Node A A BLAPD ow AD wo Sui 3 res C3 nn i Bone aa2985 al ke 145 PT) DAG Ww A SUI Yo pal onl VY, obo | 5% ll Ll 3-29 যারা আল্লাহ তায়ালার ওপর মিথ্যা আরোপ করে তাদের মুখগুলো সব কদাকার (বিশ্রী হয়ে গেছে), তুমি কি মনে করো জাহান্নাম (এ রকম) ওদ্ধত্য পোষণকারীদের ঠিকানা (হওয়া উচিত) নয়? ৬১. (এর বিপরীত) যারা পরহেযগারী করেছে, আল্লাহ তায়ালা তাদের সাফল্যের সাথে (জাহান্নাম থেকে) উদ্ধার করবেন, অকল্যাণ কখনো তাদের স্পর্শ করবে না, না তারা কখনো কোনো ব্যাপারে উদ্বিগ্ন হবে! তাফসীর আফ্মাত ৫৩-৬৩৯ J ‘বলো, আমার সেসব বান্দা, যারা নিজেদের ওপর যুলুম করেছ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না । নিশ্চয়ই তিনি সকল গুনাহ মাফ করে দেবেন, তিনি ক্ষমাশীল দয়াময় ।' এই হচ্ছে আল্লাহর সেই প্রশস্ত রহমত যা সকল গুনাহ ঢেকে দেয় (প্রকাশ থাকে যে, গুনাহ তাই যা আল্লাহর অধিকারের সাথে জড়িত বান্দার অধিকার এর বাইরে এবং তা বান্দা মাফ না করলে মাফ হয় না, আর এই জন্যেই রসূলুল্লাহ (স.) বলেছেন, ঝণ ছাড়া শহীদের সকল গুনাহ মাফ হয়ে যায়)। পরম করুণাময় আল্লাহ তায়ালা তার অবাধ্য বান্দাকে কাছে টানার জন্যে তার ' ক্ষমা করার সীমাহীন ক্ষমতার কথা জানিয়ে দিয়েছেন। তিনি এতো দয়াময় যে, বান্দা যতো বড় নাফরমানীই করুক না কেন, তার ক্ষমার দরজা কখনও তার জন্যে বন্ধ হবে না, তবে শর্ত হচ্ছে মৃত্যুর পূর্বে তাকে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে এবং যেহেতু তিনি সুবিচারক, এ জন্যে অন্য কারো অধিকার নষ্ট করলে সে অধিকার আদায় করার দায়িত্ও তার । তার না-ফরমানীর সীমা অতিক্রমকারীদের যারা ভুল পথে চলতে চলতে এত দূরে চলে গেছে, যেখান থেকে ফেরার কল্পনাও করা যায় না- সেসব হতাশাগ্রস্ত মানুষের প্রতি উদাত্ত আহ্বান, ফিরে এসো, ফিরে এসো হে আমার ভ্রান্ত বান্দারা, যতো বড় গুনাহই তোমরা করো না কেন। আমার ক্ষমার কোনো সীমা নেই, শেষ নেই । এ ক্ষমা তার জন্যেই যে আনুগত্য প্রকাশ করে নিজের দাসত্বের প্রমাণ দেবে, অবশ্যই আল্লাহ তায়ালা তার বান্দার জন্যে বিশেষভাবে দয়াবান। তিনি তাদের দুর্বলতা ও অক্ষমতা জানেন এবং তিনি আরও জ্রানেন যে, বান্দার প্রকৃতির মধ্যে ও বাইরে কোন কোন জিনিস তাকে অবাধ্য বানানোর জন্যে সদা ক্রিয়াশীল রয়েছে। তিনি আরও জানেন, মরদূদ শয়তান জীবনের বন্ধুর পথের বাকে বাকে ওৎ পেতে থেকে তাকে ভুল পথে চালিত করছে তিনি জানেন, কেমন করে তাকে ধোকার মধ্যে ফেলার জন্যে শয়তান সকল প্রকার দুরভিসন্ধি এটে বসে আছে এবং কেমন করে আল্লাহর পথ থেকে তাকে সরিয়ে নেয়ার জন্যে তার বিরুদ্ধে তার অশ্বারোহী বাহিনী ও পদাতিক বাহিনীকে পরিচালিত করছে। এটাও তিনি ভালো করে জানেন, তার ঘৃণ্য চক্রান্তজাল প্রসারিত করার ব্যাপারে সে কত পারদর্শী । তিনি আরও জানেন, মানবরূপী এ তুচ্ছ সৃষ্টির কাজের উপাদানসমূহ অতি দুর্বল ৷ সে বড়ই অভাব্যঘস্ত, তার হাত থেকে সেই উপাদানসমূহ যখন দ্রুত গতিতে সরে যায় তখন সে নেহায়াত অসহায় হয়ে পড়ে । তার প্রকৃতির মধ্যে এমন ' কোন কোন প্রবণতা এবং কোন কোন জিনিসের চাহিদা রয়েছে যা তিনি ছাড়া আর কেউ জানে www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।