এখানে তাদের যে ভুল কথাটি উদ্ধৃত করা হলো- এ ধরনের কথা একইভাবে তাদের পূর্বেকার লোকেরাও বলতো । তারাও তাদের মতোই শাস্তি পেয়েছে এবং তাদের জ্ঞান-গরিমা, ধন সম্পদ বা তাদের শক্তি কোনোটাই তাদের কোনো কাজে লাগেনি । অতএব এখন যারা অনুরূপ হঠকারিতার মধ্যে লিপ্ত হবে তাদেরও নিসন্দেহে একই প্রকার সাজা পেতে হবে। এটাই হচ্ছে আল্লাহ রব্বুল আলামীনের নিয়ম, যার কোনো পরিবর্তন কোনোদিন হবে না । তারা তাকে সাজা দেয়ার ব্যাপারে অক্ষম করতে পারবে না। আল্লাহকে তার এসব দুর্বল ও তুচ্ছ সৃষ্টি কোনো ব্যাপারেই অক্ষম করতে পারেনা। আল্লাহর ইচ্ছানুযায়ী তারাই শুধু চলতে পারে যাদের তিনি তীর কৃপাধন্য করেছেন, অনুগ্রহ ‘| করেছেন, তীর অফুরন্ত ভানডডারে রক্ষিত নেয়ামতের মধ্য থেকে যাদের তিনি প্রচুর পরিমাণে দান করার সিদ্ধান্ত পূর্বাহ্েই গ্রহণ করেছেন, তারাই তার সেসব নেয়ামত লাভ করতে পারে। তিনি যাকে পর্যাপ্ত পরিমাণে চান দিয়ে দেন, যার জন্যে সংকীর্ণ করতে চান তাকে তা কমিয়ে দেন- এটা তাঁরই ইচ্ছা । এভাবে তিনি তার বান্দাকে পরীক্ষা করেন এবং যেমন খুশী তিনি তার ইচ্ছা বাস্তবায়িত করেন। এরশাদ হচ্ছে, ‘ওরা কি জানে না যে, আল্লাহ তায়ালা যার জন্যে ইচ্ছা তার জন্যে তীর ভান্ডারকে খুলে দেন এবং যার জন্যে খুশী তার ভান্ডারের দরজা বন্ধ করে দেন। অবশ্যই এর মধ্যে ঈমানদার কওমের জন্যে বহু নিদৰ্শন রয়েছে।' এ জন্যে তারা যেন আল্লাহর এসব নিদর্শনকে কুফরী ও গোমরাহীর কারণ হিসাবে গ্রহণ না করে; বরং সেগুলো তো হেদায়াত ও ঈমানের উদ্দেশ্যেই এসেছে এরশাদ হচ্ছে, [৩৯ সুনা আব আমার তে সাহ্মা ২৪ শনৰিল ৬ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।