যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

মানুষের এ সব চিন্তা-চেতনা বিলুপ্ত হয়ে দুঃখের কষাঘাতে অস্থির হয়ে যায়, দিগন্ত রব্বুল আলামীনের বিস্তৃত করুণারাশি ভুলে যায়, কু-প্রবৃত্তির তাড়নে তার ব্যস্ত বাগীশ মন রহমানুর রহীমের কৃপা-ঝরা কথা থেকে মুখ-ফিরিয়ে নেয়। চরম অকৃতজ্ঞতাভরে আল্লাহর যাবতীয় নেয়ামত, অজস্র সুখ-সম্পদ ও সকল প্রকার মেহেরবানী বিস্বৃত হয়ে বলে ওঠে, ‘আরে, আমাকে তো এসব আমার জ্ঞান-গরিমার কারণেই দেয়া হয়েছে।' অতীতের কুখ্যাত ধনকুবের কারুন তো এইভাবেই কথা বলেছিলো, এইভাবেই দুনিয়ার বহু জ্ঞানগবীঁ তাদের উদ্ভাবনী শক্তির ভূয়সী ংসায় নিজের সীমাবদ্ধতার কথা ভুলে যায় এবং প্রাপ্ত ধন দৌলত, মান সম্ত্রম. ও প্রভাব প্রতিপত্তির জন্যে তার নিজেরই বাহাদুরীর কথা প্রকাশ করে বসে। সে ভুলে .যায়, এসব নেয়ামতের উৎস কোথায়, কে দিলো এ নেয়ামত তাকে কে দিলো এসব এলেম ও কুদরত- জ্ঞান-গরিমা-শক্তি-সাহস ও যোগ্যতা, কোথেকে এলো এ সব উপায় উপাদান, তা ভুলে যায় । ভুলে যায় কে সংগ্রহ করে দিয়েছে তাকে দুনিয়ায় সুখ-সমন্তোগের নানাবিধ উপকরণ । তাকে স্মরণ করাতে গিয়ে বলা হচ্ছে, ‘এসব প্রভূত নেয়ামত- অবশ্যই তার জন্যে এক পরীক্ষা, কিন্তু অধিকাংশ মানুষই জানে না !' এ সব সুখ-সম্তোগের উপকরণাদির প্রাচুর্য সম্পদশালী লোকদের দুই কারণে দেয়া হয়। এক, আস্তরিকতাপূর্ণ পরিশ্রমের বিনিময় হিসেবে দুই, সকল সম্পদের মালিক আল্লাহ তায়ালা তাদের পাওনা থেকেও বেশী দিয়ে দেখতে চান তারা কমপ্রাপ্তদের প্রতি তাদের কর্তব্য পালন করে কিনা এবং তাদের অধীনস্থদের প্রতি তারা মানবতাসুলভ ব্যবহার করে কিনা, না নিজেদেরই সম্পদের নিরংকুশ মালিক মনে করে যেভাবে খুশী সে সম্পদ ব্যবহার করে। এইভাবে আল্লাহ তায়ালা দেখতে চান, তারা নেয়ামতের শোকরগোষযারী করে, না মূল মালিকের দেয়া সম্পদের ওপর খোদকারী করে। এই খোদকারী করা বা নিজেদেরই আসল মালিক মনে করাই হচ্ছে নেয়ামত অস্বীকার করা, অর্থাৎ সকল নেয়ামতের মূল মালিক আন্পাহ তায়ালা এ কথার প্রতি অস্বীকারকারী হয়ে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা । এভাবে সম্পদ ব্যবহারের সঠিক বা বেঠিক পদ্থা অনুসরণ করার কারণে আল্লাহ রব্বুল ইযযত কারো ওপর খুশী হন এবং কারো কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেন। এর ফলে কেউ আল্লাহর করুণায় হেদায়াতপ্রাপ্ত হয় আর কেউ হয় বিপথগামী, ভুল পথের পথিক । মহাগ্রন্থ আল কোরআন, এ কেতাবের মালিকের পক্ষ থেকে তার বান্দাদের জন্যে এক বিরাট রহমত, যা তাদের সামনে তার কৃপা করুণার সুপ্রশস্ত দরজা অবারিত করে দেয় এবং তাদের সম্পদ ও সচ্ছলতায় ভরে দেয় । যুক্তিপূর্ণ এ মহাগ্রন্থকে সঠিকভাবে মূল্যায়ন না করার কারণে কাল কেয়ামতের দিনে কাফেরদের কঠিন পরিণতি ভোগ করতে হবে- এ কথা স্বতসিদ্ধ বিধায় আজকে তাদেরকে তাদের কর্তব্য স্মরণ করিয়ে দেয়া হচ্ছে। কেয়ামতের দিন ওযর পেশ করার মতো তাদের কাছে আর কোনো ওজুহাত বা কোনো যুক্তিই থাকবে না । তাদের পূর্বে যারা সত্যকে পর্যুদস্ত করার জন্যে নানা প্রকার অন্যায় পদক্ষেপ নিয়েছিলো, তাদের দৃষ্টান্ত তাদের সামনে পেশ করা হয়েছে। তাদের অপপ্রয়াসের একটি নযির হচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ বলতো- ‘আমার ওদের আগেকার লোকেরাও এভাবে কথা বলেছে, কিন্তু তারা যাই করুক না কেন তাদের তৎপরতা দ্বারা তারা কোনো ফায়দাই পায়নি । যেসব অন্যায় কাজ তারা করেছে অবশ্যই তার শাস্তি তাদের ভোগ করতে হয়েছে, আর যারা ওদের মধ্য থেকে যুলুম করেছে তাদেরও শীঘ্রই তার সাজা পেতে হবে । কিছুতেই তারা সে আযাব প্রতিহত করতে পারবে না। যিলাল্প ১৭তস ও ww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।