অর্থাৎ এইভাবে নিকৃষ্ট পরিণতির বহিপ্রকাশ স্বরূপ তাদের শাস্তি আরও বেড়ে যাবে। তখন পার্থিব জীবনে যা কিছু তারা করেছে তা তাদের সামনে প্রকাশিত হয়ে যাবে। পৃথিবীতে তাদের সতর্ক করা ও ভীতি প্রদর্শন করাতে তারা অনবরত ঠাট্টা বিদ্বপ করেছে। তাই সেই কঠিন দিনে তার শাস্তি তাদের ঘেরাও করে ফেলবে ৷ সেদিন সেই ভয়ানক যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে তাদের গ্রেফতার হয়ে যাওয়ার পর সেখান থেকে বের হওয়ার আর কোনো উপায়ই থাকবে না। মানবীয় চরিত্রের দু’ টো বিপরীতমূখ্খী দিক আল্লাহ রববুল আলামীনের শক্তি-ক্ষমতায় তারা অনেককে অংশীদার বানাতো, তার কথা স্বরণ করার কথা বললে বিরক্তির ভাব প্রকাশ করতো এবং তাদের দেবদেবীদের প্রশংসা করলে তারা খুশী হতো । এ সবের পরিণতিতে যখন তাদের শেষ বিচার দিনে হাযির করা হবে তখন তাদের যে কঠিন দুর্গতি হবে, সে অবস্থার ছবি তুলে ধরার পর জানানো হচ্ছে যে, সেদিন তাদের অদ্ধুত এক অবস্থা হবে, কারণ তারা আল্লাহর একত্বকে অবিশ্বাস করতো, তিনিই যে সকল শক্তি-ক্ষমতার একমাত্র মালিক একথা তারা মানতে চাইতো না; কিন্তু তাদের যখন বিপদ আপদে পেয়ে বসতো তখন একমাত্র তার কাছে ছাড়া আর কারো কাছে ধর্না দিতো না, তার কাছেই কাতর হয়ে প্রার্থনা করতো ও সর্বান্তকরণে তার দিকে রুজু হয়ে যেতো ৷ আবার যখন পরম করুণাময় আল্লাহ তায়ালা তাদের দয়া করতেন আর তারা বিপদ মসিবত থেকে রেহাই পেতো, তখন পুনরায় তারা অহংকারী ও বেপরওয়া হয়ে যেতো । এরশাদ হচ্ছে, ‘মানুষের অবস্থা তো হচ্ছে এই যে, যখনই তার ওপর কোনো দুঃখ-বিপদ নেমে আসে তখন কায় মনোবাক্যে সে আমাকে ডাকতে থাকে, আবার যখনই আমার পক্ষ থেকে তাকে নেয়ামত দান করি তখন সে বলতে শুরু করে, আমার নিজের জ্ঞান বুদ্ধির কারণেই এগুলো আমাকে দেয়া হয়েছে। অবশ্যই এটা এক পরীক্ষা, কিন্তু ওদের অধিকাংশ ব্যক্তিই জানেনা ৷' এ আয়াতটি মানুষকে বার বার উদাহরণ দিয়ে তাদের ভ্রান্তি বুঝিয়ে দিচ্ছে, আর সত্যি বলতে কি, মানুষ যদি এ আয়াতটি বার বার পড়তে থাকে এবং এর তাৎপর্যের দিকে খেয়াল করে, তাহলে আয়াতটি তাদের মনের মধ্যে অবশ্যই দাগ কাটবে এবং তাদের সত্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তারা এক আল্লাহর দিকে ফিরে আসবে এবং তার দিকে পৌছানোর সঠিক পথ তারা জানতে পারবে। সুখে বা দুঃখে কোনো অবস্থাতেই তারা আর গোমরাহ হবে না। দুনিয়ার জীবনে বিপদ আপদ তো আসবেই ৷ আল্লাহ তায়ালা নিজেই ঘোষণা দিয়েছেন, ‘অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করবো, কিছু ভয় ভীতি, ক্ষুধা, আর্থিক সংকট জান মালের ক্ষয় ক্ষতি দিয়ে৷’ রহমানুর রহীমের পক্ষ থেকে দেয়া এ সব বিপদ আপদ, এগুলোর সবটাই প্রকারান্তরে তার রহমত; বিপদ আপদ, দুঃখ-সংকট, জ্বালা যন্তরণা- এগুলো মানুষের প্রকৃতির মধ্যে অবস্থিত কু-কাজের চিন্তা মন্দপ্রবণতা ও পুঞ্জীভূত অসৎ তৎপরতার ইচ্ছা দূরে সরিয়ে দেয়, যা পরিশেষে তাদের জীবনকে অশান্তির দিকে এগিয়ে দেয়। সত্য দর্শন থেকে তাদের দৃষ্টি আচ্ছন্ন করে রাখতে চায়, এ সব বাহ্যিক বাধা বিঘ্বের অন্তরালে নিহিত সত্যের সুষমাকে বুঝতে দিতে চায় না এবং কঠিন শিলাভ্যস্তরে প্রবাহমান সুমধুর সুপেয় পানীয়ের মাধুরীকে জানতে দিতে চায় না, তাই সূক্ষ্ম দৃষ্টির অধিকারী আল্লাহর প্রিয় বান্দা সেসব কঠিন বিপদের মধ্যে আল্লাহকে পেতে চায় । এ দুঃখ বেদনার মধ্যেই তাকে চেনা যাবে এবং তখনই সর্বাত্মকভাবে তার দিকে রুজু করা সহজ হবে, আর তখনই ধীরে ধীরে বিপদ আপদের ঘনঘটা কেটে গিয়ে তিমিরের বুক চিরে সাফল্যের আলোকোজ্জ্বল শুভ্র-সুন্দর মুখচ্ছবি বেরিয়ে আসবে, কিন্তু শয়তানের ফেরেবে পড়ে অনেক সময়ে www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।