এই আয়াত থেকে আমি আল্লাহর এমন একটা বিশেষ রহমতের সন্ধান পেয়েছি, যার জন্যে আমি আল্লাহর প্রশংসা ও কতৃজ্ঞতা জানাই । এ আয়াত আমি এমন এক সময়ে অধ্যায়ন করি যখন আমি নিদারুণ দুঃখ কষ্টে কালাতিপাত করছি । এ আয়াত যখন পড়ি, তখন আমার প্রাণ ওষ্ঠাগতপ্রায়, আমার হৃদয় মুহ্যমান এবং আমি শোচনীয় দুর্দশার শিকার । ঠিক এহেন মুহূর্তেই এ আয়াত আমার সামনে আসে । আল্লাহ তায়ালা এর তাৎপর্য উপলব্ধি করা আমার জন্যে সহজ করে দিয়েছেন। এর তাৎপর্য তিনি আমার অন্তরে অনুভব করছি । আমার মনে হচ্ছে যেন আয়াতের শুধু মর্মার্থই উপলব্ধি করছি না; বরং একটা সত্যের স্বাদ উপভোগ করছি । স্বয়ং এ সত্যটাই ছিলো একটা রহমত । এ রহমত আমার কাছে আয়াতের তাৎপর্য সম্বলিত একটা বাস্তব ব্যাখ্যা তুলে ধরেছে। এ আয়াত আমি আগেও বহুবার পড়েছি । বহুবার অতিক্রম করেছি এ আয়াতকে, কিন্তু মনে হয় এইমাত্রই তার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারলাম । এখনই এ আয়াত বুঝি তার প্রকৃত মর্ম আমার কাছে উন্মোচিত করলো । আমাকে বললো, ‘এই নাও, সানন্দে গহণ করো আল্লাহর উন্মোচিত রহমতের একটা নমুনা । দেখো, রহমত কেমন হয় ।' এরপর যদিও আমার চারপাশের কোনো জিনিস বদলে যায়নি । কিন্তু আমার অনুভূতিতে সব কিছু বদলে গেছে । বিশ্বজগতের অসংখ্য সত্যের মধ্য থেকে একটা মহাসত্য হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারাটাও একটা বিরাট নেয়ামত । সেই রকম একটা মহাসত্য এই আয়াতেও রয়েছে। এ নেয়ামত মানুষ উপভোগ ও অনুভব করতে পারে, কিন্তু তার ছবি আঁকা ও অন্যদের কাছে তার লিখিত বিবরণ দেয়া খুব কমই সম্ভব হয়ে থাকে। আমি এ মহাসত্য চিনেছি, উপভোগ করেছি ও আস্বাদন রুরেছি আমার জীবনের সবচেয়ে কঠিন, কষ্টকর ও নীরস মুহূর্তে । এর ফলে আমি এই কষ্টকর মুহূর্তের আনন্দ, প্রফুল্লতা এবং সকল কষ্ট ও বন্ধন থেকে আরামদায়ক মুক্তি লাভ করেছি। অথচ আমি একই স্থানে রয়েছি। মহান আল্লাহ তার যে কোনো একটা আয়াতে তার রহমতের ফন্ুধারা উন্মোচিত করতে পারেন, খুলে দিতে পারেন তীর করুণার দুয়ার । কোরআনের এক একটা আয়াত এভাবে আলোর ভান্ডার খুলে দিতে পারে, করুণার ঝর্ণা বইয়ে দিতে পারে। সন্তোষ, আস্থা, তৃপ্তি ও শান্তির পথ সুগম করে দিতে পারে চোখের পলকে । ‘হে মহান আল্লাহ, তোমার জন্যে সকল প্রশংসা । কোরআনকে মোমেনদের জন্যে হেদায়াত ও রহমত হিসাবে প্রেরণকারী হে মহান আল্লাহ, তুমি আমাদের ওপর দয়া করো ।0১) (১) এই তাফসীরের লেখক শহীদ সাইয়েদ কুতুব (র.) এ সময় তার জীবনের সবচেয়ে কঠিন সময় অতিবাহিত করছিলেন। এ সময়টাতেই কারাগারে তাঁর ওপর অমানুষিক অত্যাচার চালানো হয়। ইখওয়ানুল মোসলেমুনের জন্মান্ধ বর্ষীয়ান আলেম শেখ আবদুল হামীদ কেশক-এর বর্ণনামতে এ সময়ে কারাগারে মুসলমান নামের কলংক জামাল নাসেরের ভাড়াটে সিক্রেট সার্ভিসের লোকেরা তার ওপর শিকারী কুকুর লেলিয়ে দিয়েছিলো । কিন্তু ভোরের আলোতে তারা দেখলো, সাইয়েদ কুতুব নামায পড়ছেন এবং শিকারী কুকুরটি তাকে অন্য সব মানুষরূপী ‘কুকুরগুলোর অত্যাচার থেকে পাহারা দিচ্ছে। তার জীবনের এই কঠিন সময়ের সামান্য কিছু অনুভূতিই এ কথাগুলোতে স্থান পেয়েছে । -সম্পাদক www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।