যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আলোচ্য আয়াতে রসূলুল্লাহ (স.)-এর যুগে মোশরেকদের মানসিক অবস্থা কি ছিলো তার প্রতি ইংগিত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে, মোশরেকদের সামনে যখন তাদের দেব-দেবীর নাম উচ্চারণ করা হতো তখন তাদের চেহারায় আনন্দের হাসি ফুটে ওঠতো। যখন তাওহীদের কথা বা লা-শরীক আল্লাহর কথা উচ্চারণ করা হতো, তখন তাদের চেহারা মলিন হয়ে যেতো, মনটা ছোট হয়ে যেতো । আলোচ্য আয়াতটিতে কেবল মক্কার মোশরেকদের মানসিক অবস্থাই চিত্রায়িত হয়নি; বরং বিভিন্ন যুগের ও বিভিন্ন পরিবেশের আল্লাহদ্রোহী লোকদের মানসিক অবস্থাও চিত্রায়িত হয়েছে। কারণ আমরা এমন অনেক লোকের সাক্ষাত পাই যাদের সামনে এক আল্লাহর কথা, শরীয়তভিত্তিক আইনের কথা এবং ইসলামী আদর্শের কথা বলামাত্রই তাদের মুখ কালো হয়ে যায়, মেযাজ খারাপ হয়ে যায়, কিন্তু এদের সামনেই যখন জাগতিক আইনের কথা বলা হয়, জাগতিক নিয়ম-নীতির কথা বলা হয় এবং জাগতিক বিধি বিধানের কথা বলা হয়, তখন তারা হেসে ওঠে, নেচে ওঠে, অন্তর খুলে কথা বলা এবং অত্যন্ত উদার মন নিয়ে তর্ক করতে এগিয়ে আসে ৷ ঠিক এই শ্রেণীর লোকদের কথাই যেন আলোচ্য আয়াতে বলা হয়েছে। এদের অস্তিত্ব সর্বযুগে এবং সর্বস্থানেই পাওয়া যাবে। এরা বিকৃত স্বভাবের মানুষ, এরা নষ্ট প্রকৃতির মানুষ, এরা ভ্রষ্ট ও বিভ্রান্তকারী। যে কোনো যুগের হোক, যে কোনো পরিবেশের হোক, যে কোনো দেশের হোক এবং যে কোনো জাতির হোক, এদের স্বভাব ও প্রকৃতি এমনটিই হয়ে থাকে । এই বিকৃতি নষ্টামি এবং ভ্রষ্টতার জবাবে আল্লাহ তায়ালা তার প্রিয় রসূলকে যা বলার উপদেশ দিচ্ছেন তা হলো, ‘বলো, হে আল্লাহ! আসমান ও যমীনের স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, আপনিই আপনার বান্দাদের ফয়সালা করবেন যে বিষয়ে তারা মতবিরোধ করে৷’ (আয়াত ৪৬) এই দোয়া ও আরজি কেবল এমন হৃদয় থেকেই উচ্চারিত হতে পারে যা আল্লাহ তায়ালা ব্যতীত অন্য কাউকে আসমান ও যমীনের সৃষ্টা বলে বিশ্বাস করে না। আর সে কারণেই একমাত্র সেই মহান সৃষ্টার দরবারেই নিজের আকুতি মিনতি জানাচ্ছে। আর সে কারণেই মহান সৃষ্টার উপযুক্ত গুণাবলীর উল্লেখ করছে, তাকে মহাবিশ্বের সৃষ্টা বলে আখ্যায়িত করছে, দৃশ্য অদৃশ্য জগতের দ্রষ্টা বলে আখ্যায়িত করছে এবং তাকে শেষ বিচারের মালিক বলে আখ্যায়িত করছে। মৃত্যুর পর শেষ বিচারের দিন মহান আল্লাহর ফয়সালার মুখোমুখি হয়ে মোশরেক ও আল্লাহদ্রোহী লোকেরা কি রূপ আতংকিত ও ভীত সন্ত্রস্ত হবে সে সম্পর্কে পরবর্তী আয়াতে এভাবে বলা হয়েছে, ‘যদি গোনাহগারদের কাছে পৃথিবীর সব কিছু থাকে এবং তার সাথে সমপরিমাণ আরও থাকে ।' (আয়াত ৪৭) মহা আতংকের একটা চিত্র এখানে ভাষার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই আতঙ্কের ফলে শেরেকের অপরাধে অপরাধী ব্যক্তিরা তাদের যাবতীয় ধন দৌলত এমনকি গোটা পৃথিবীটাও কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্যে মুক্তিপণস্বরূপ দিতে প্রস্তুত হয়ে যাবে। অথচ এই ধন দৌলত ও পৃথিবীর কারণেই তারা ইসলামের আহ্বানে সাড়া দেয়নি । | আতঙ্কের আর একটি ভয়াল চিত্র ভাষার আবরণে এভাবে তুলে ধরা হয়েছে, ‘অথচ তারা দেখতে পাবে, আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি যা তারা কল্পনাও করতো না!’ আল্লাহ তায়ালা ওদের জন্যে কি শাস্তি নির্ধারণ করে রেখেছেন তা সুস্পষ্টভাবে বলা হয়নি । এর দ্বারা আরও আতংকের সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ এমন শাস্তিই আল্লাহ তায়ালা তাদের জন্যে নির্ধারণ করে রেখেছেন যা তারা কখনও চিন্তা করতে পারে না, ভাবতেও পারে না। ‘সেদিন তাদের দুc্র্মের শাস্তি শুরু হয়ে যাবে এবং যেসব (আযাবের) বিষয়ে তারা দুনিয়ার জীবনে ঠান্টা মস্কারি করতো তা তাদের চারদিক থেকে ঘিরে ফেলবে ৷’ ( আয়াত ৪৮) www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।