যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এর বিধান অনুযায়ী জীবন যাপন করার জন্যে অবতীর্ণ করা হয়েছে এবং এর ওপর প্রতিষ্ঠিত থাকার জন্যে অবতীর্ণ করা হয়েছে। আর এই সত্যের প্রচারক হচ্ছেন স্বয়ং রসূলুল্লাহ (স.) ৷ এখন যার ইচ্ছা হেদায়াত গ্রহণ করুক, যার ইচ্ছা বিপথে পরিচালিত হোক, যার ইচ্ছা জান্নাত বেছে নিক আর যার ইচ্ছা জাহান্নাম বেছে নিক। এ ব্যাপারে রসূলের করার কিছু নেই এবং কোনো দায়-দায়িতও নেই ৷ তাই বলা হচ্ছে, ‘অতপর যে সৎপথে আসে সে নিজের কল্যাণের জন্যেই আসে, আর যে প্ল্রষ্ট হয় সে নিজের অনিষ্টের জন্যেই পথভ্রষ্ট হয়, তুমি তাদের জন্যে দায়ী নও ৷' (আয়াত 8১) তাদের দায় দায়িত্‌ আল্লাহর হাতেই ন্যস্ত । জাগ্রত অবস্থায় হোক অথবা নিদ্রা অবস্থায়, সর্ব অবস্থায়ই তারা আল্লাহর কর্তৃত্বাধীন । তিনি যেভাবে চান সেভাবেই তাদের পরিচালিত করেন। বলা হচ্ছে, ‘আল্লাহ তায়ালা মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়............ ৷" (আয়াত ৪২) অর্থাৎ মানুষের জীবনের জন্যে নির্ধারিত আয়ু মৃত্যুর মাধ্যমে আল্লাহ তায়ালা নিঃশেষ করেন। এ ছাড়া ঘুমের মাধ্যমেও জীবনের এক ধরনের মৃত্যু ঘটে, যদিও এটাকে প্রকৃত মৃত্যু বলা যায় না। তবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমন্ত ব্যক্তিকে মৃতই বলা যায়, কিন্তু যদি ঘুমন্ত অবস্থায়ই মৃত্যু তার ভাগ্যে থেকে থাকে, তাহলে সে আর ঘুম থেকে জাগ্রত হবে না। আর যার মৃত্যুর সময় এখনও হয়নি সে পুনরায় জীবন ফিরে পায় এবং জেগে ওঠে, এরপর নির্ধারিত আয়ু পূর্ণ করে। মোটকথা, জাগ্রত ও নিদ্রা দু অবস্থায়ই মানুষের জীবন আল্লাহর হাতের মুঠোয় থাকে। তাই বলা জীবন সব সময়ই আল্লাহর মুঠোর মধ্যে থাকে ৷ কাজেই মানুষের অভিভাবক স্বয়ং আল্লাহ তায়ালা, রসূল নন । তারা যদি হেদায়াত লাভ করে তাহলে সেটার শুভফল তারা নিজেরাই ভোগ করবে । আর যদি বিপথগামী হয় তাহলে এর অশুভ পরিণতিও তারা নিজেরাই ভোগ করবে । অর্থাৎ তাদের জবাবদিহি করতে হবে। তাদের ছেড়ে দেয়া হবে না। যদি তাই হয় তাহলে কেন তারা মুক্তি ও কল্যাণের পথ অনুসরণ করে না? পরের আয়াতে বলা হয়েছে, তারা কি আল্লাহ তায়ালা ব্যতীত সুপারিশকারী গ্রহণ করেছে? এই প্রশ্্‌ তাচ্ছিল্য ও বিদ্বপপূর্ণ একটি প্রশ্ন । যারা ফেরেশতাদের মুর্তি বানিয়ে পূজা করে এবং | মনে করে এরা আল্লাহর নৈকট্যলাভে তাদের সাহায্য করবে, এই প্রশ্ব তাদের লক্ষ্য করেই করা হয়েছে । কারণ, সুপারিশের অধিকার আল্লাহ তায়ালা ব্যতীত আর কারো নেই । তিনি যাকে অনুমতি দেবেন এবং যার জন্যে অনুমতি দেবেন কেবল সে-ই সুপারিশ করতে পারবে ও সুপারিশের যোগ্য বলে গণ্য হবে, কিন্তু যারা আল্লাহ ব্যতীত অন্যান্য দেব দেবীর উপাসনা করে তারা কি কখনও এই সুপারিশের জন্যে যোগ্য বলে বিবেচিত হতে পারে? আর যেহেতু আসমান যমীনের মালিকানা ও কর্তৃত্ব তারই হাতে ন্যস্ত । তাই তার ইচ্ছার বিরুদ্ধে, তার নির্দেশের বিরুদ্ধে কোনো কিছুই হবার নয়। তাছাড়া মৃত্যুর পর সবাইকে একমাত্র তীরই কাছে ফিরে যেতে হবে । তাই তার দরবার থেকে পলায়ন করার শক্তিও কারো নেই । আল্লাহর একচ্ছত্র মালিকানা ও কর্তৃত্বের বর্ণনার পর এখানে মোশরেকদের মানসিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, ‘যখন খীটিভাবে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন যারা পরকালে বিশ্বাস করে না, তাদের অন্তর সংকুচিত হয়ে যায়.............. ৷" (আয়াত ৪৫) | ৩৯ সুত্না আব্ম ক্সমান্স (০২৩৮১) পারা ২৪ মনখিল ৬ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।