আসমান যমীনের স্রষ্টা সম্পর্কে জিজ্ঞেস করলে মোশরেকরা স্বীকার করতো যে, আল্লাহ তায়ালাই হচ্ছেন এর সৃষ্টা । তাদের স্বভাব, ধর্ম ও বিবেক বুদ্ধি এ স্বীকারোক্তি করতে তাদের বাধ্য করতো । শুধু তারাই নয়; বরং যে কোনো বিবেকবান বুদ্ধিমান ব্যক্তিই এই স্বাভাবিক সত্যটি স্বীকার না করে পারবে না । যদি আল্লাহ তায়ালাই এই আসমান ও যমীনের স্রষ্টা হয়ে থাকেন, তাহলে তিনি যদি তার কোনো বান্দার ক্ষতি সাধন করতে চান অথবা কোনো উপকার করতে চান, তাহলে অন্য কোনো শক্তি কি আছে এতে বাধা দিতে পারে? এর সাফ সাফ উত্তর হচ্ছে, না, যদি তাই হয়, তাহলে সত্যের ধারক বাহকদের ভয় কিসের? আল্লাহ তায়ালা ছাড়া তাদের ভয়ের আর কে আছে? আল্লাহ ছাড়া তাদের আশার স্থল কে আছে? কারণ, তিনি ব্যতীত লাভ-লোকসান ও মঙ্গল-অমঙ্গলের মালিক অন্য কেউ তো নেই । তাহলে চিন্তার কি আছে? ভয়ের কি আছে? আদর্শ থেকে বিচ্যুত করার কে আছে? এই সত্যটি যখন মোমেন বান্দার হৃদয়ে গেঁথে যাবে তখন তার সব কিছুই ঠিক হয়ে যাবে। তখন সে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না, আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো কাছে আশা করবে না; বরং একমাত্র তাকেই পরম মনে করবে এবং তার ওপরই ভরসা করবে । তাই বলা হয়েছে, ‘বলো, আমার পক্ষে আল্লাহ তায়ালাই যথেষ্ট, নির্ভরকারীরা তারই ওপর নির্ভর করে ।' এই ঘোষণার পর মনে আসবে শাস্তি, আস্থা ও দৃঢ় প্রত্যয় । নির্ভয় শান্তি, নিরুদ্বেগ আস্থা এবং অবিচল প্রত্যয়- এই প্রত্যয় নিয়েই সে তার চলার পথে ধাবিত হতে পারবে। বলা হয়েছে, ‘বলো, হে আমার জাতি! তোমরা তোমাদের জায়গায় কাজ করো, আমিও কাজ করছি.......... | (আয়াত ৩৯-৪০) অথাৎ তোমরা তোমাদের মত ও পথ অনুসারে কাজ করো, আর আমি আমার মৃত ও পথ অনুসারে কাজ করবো, এই পথ হতে আমি বিচ্যুত হবো না, কাউকে ভয় করবো না এবং কোনো উৎকণ্ঠায়ও ভুগব না । অচিরেই তোমরা জানতে পারবে, পৃথিবীর বুকে কাদের ওপর অপমানজনক শাস্তি নেমে আসছে এবং পরকালে কারা জাহান্নামের আগুনে বসবাস করবে । স্বাভাবিক বিবেক বুদ্ধিই সাক্ষ্য দেয় যে, আল্লাহ তায়ালাই হচ্ছেন আসমান যমীনের স্রষ্টা, আসমান ও যমীনে তিনিই কতৃত্বশীল। যে বাণীর প্রচার নবী রসূলরা করেছেন এবং উম্মতের অন্যান্য লোকজন করছেন সেই বাণীর উৎস তিনি নিজেই ৷ তাহলে আসমান ও যমীনে এমন কেউ আছে কি যে, আল্লাহর সেসব বান্দার উপকার করার কোনো শক্তি রাখে অথবা তাদের কোনো ক্ষতি দূর করতে পারে। অথবা তাদের কোনো মঙ্গল কাজে বাধা দিতে পারে? যদি এমন কেউ না থেকে থাকে, তাহলে গায়রুল্লাহর কাছে আশা করারই বা কি আছে? সাবধান! বিষয় সুস্পষ্ট হয়ে গেছে, পথও নির্ধারিত হয়ে গেছে। এখন আর তর্ক-বিতর্কের কোনো সুযোগ নেই, কোনো অবকাশ নেই । এই হচ্ছে আল্লাহর নবী রসূলরা ও তাদের বিরুদ্ধবাদী সকল শক্তির প্রকৃত অবস্থা । এখন তাদের দায়িত্ব কি হবে এবং অবিশ্বাসীদের ব্যাপারে তাদের নীতি কি হবে সে সম্পর্কে কেতাব নাযিল করেছি মানুষের কল্যাণের জন্যে........... ৷ (আয়াত ৪১-৪৪) আলোচ্য আয়াতে সত্য ধর্ম সম্পর্কে বলা হয়েছে। কারণ এ ধর্ম প্রকৃতিগত দিক থেকে সত্য, আদর্শগত দিক থেকে সত্য এবং বিধানগত দিক থেকে সত্য । এ হচ্ছে সেই সত্য যার ওপর নির্ভর করছে আসমান ও যমীন । এ হচ্ছে সেই সত্য যা মানুষের হেদায়াতের জন্যে অবতীর্ণ করা হয়েছে, | ৩৯ সূন্না আৰু ক্সমান্স ৫২৩৭১) পারবা ২৪ মনযিল ৬ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।