ক্রসুূল্ল (স.)-ক্ৰে দেব দেখীর অভিশাপের ভয় প্রদর্শন আলোচ্য আয়াতগুলোর শানে নুযুল সম্পর্কে বলা হয়েছে, কোরায়শ বংশের মোশরেকরা রসূলুল্লাহ (স.)-কে তাদের দেব-দেবীর অভিশাপের ভয় দেখাতো ৷ তারা বলতো, তিনি যদি এদের ব্যাপারে কথা বলা বন্ধ না করেন তাহলে অচিরেই বিপদের সম্মুখীন হবেন। কিন্তু আয়াতের বক্তব্য এর তুলনায় আরও ব্যাপক ও অর্থপূর্ণ । এখানে সত্যের প্রচারক ও গোটা পৃথিবীর বিরুদ্ধবাদী শক্তির মধ্যকার চিরন্তন লড়াই দ্বন্দের ব্যাপারটি তুলে ধরা হয়েছে। সাথে সাথে এসব শক্তির প্রকৃত রূপ প্রকাশ করার পর মোমেনদের মনে কি ধরনের আত্মবিশ্বাস, দৃঢ় প্রত্যয় ও প্রশান্তির সৃষ্টি হয় সে .চিত্রও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ‘আল্লাহ তায়ালাই কি তার বান্দার পক্ষে যথেষ্ট নন?’ নিশ্চয়ই । তাহলে ভয়ের কি আছে? আল্লাহ তায়ালা তো তার সাথেই রয়েছেন। যদি বান্দা সত্যিকার অর্থে আল্লাহর আনুগত্য ও দাসত্ব করে তাহলে তিনিই যে তার হেফাযতের জন্যে যথেষ্ট, এ বিষয়ে সন্দেহের কি আছে । কারণ তিনিই তো মহাশক্তিধর, পরম ক্ষমতার অধিকারী এবং সকল বান্দার ওপর তারই কর্তৃত্ব প্রতিষ্ঠিত । এরপর বলা হয়েছে, ‘অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যান্য উপাস্যদের ভয় | দেখায়...... কিন্তু তিনি এদের কেন ভয় করবেন?’ স্বয়ং আল্লাহ তায়ালা যাকে পাহারা দিয়ে রাখছেন, নিরাপত্তা দিয়ে রাখছেন তাকে ভয় দেখানোর মতো শক্তি কি কোনো দেব-দেবীর আছে? | এই গোটা পৃথিবীর বুকে যারা বিচরণ করছে তারা কি আল্লাহর তুলনায় নিতান্তই নগণ্য নয়? এটা একটা সহজ ও সুস্পষ্ট বিষয় । এটা প্রমাণ করার জন্যে যুক্তি তর্কের প্রয়োজন নেই এবং মাথা ঘামানোরও কোনো প্রয়োজন নেই । সোজা কথা, একমাত্র আল্লাহ তায়ালাই হচ্ছেন পরম শক্তিশালী । তার সমকক্ষ আর কেউ নেই । এই সত্যটি যখন কেউ মনে প্রাণে বিশ্বাস করবে তখন কোনো সন্দেহ থাকবে না, কোনো সংশয় থাকবেনা । মনে রাখতে হবে যে, আল্লাহর ইচ্ছাই বাস্তবায়িত হয়, তার ইচ্ছাই জয়ী হয়। তিনিই বান্দার ফয়সালা করেন। তার এই ফয়সালা বান্দার দেহ-মন এবং চিন্তা চেতনার প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়। তাই বলা হয়েছে, ‘আল্লাহ তায়ালা যাকে গোমরাহ করেন তার কোনো প্প্রদর্শক নেই, আর আল্লাহ তায়ালা যাকে পথ প্রদর্শন করেন তাকে পথভ্রষ্টকারী কেউ নেই ৷’ (আয়াত ৩৬-৩৭) কারণ তিনিই জানেন, কে হেদায়াতের উপযুক্ত, ফলে তাকে হেদায়াত দান করেন। তেমনি তিনিই জানেন কারা গোমরাহীর পাত্র, ফলে তিনি তাদের গোমরাহ করেন। তার এই ফয়সালা | পাল্টানোর ক্ষমতা কারো নেই । কারণ ‘আল্লাহ তায়ালা কি পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী নন?’ হা, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী এবং প্রতিশোধ প্রহণকারী ৷ যার যা প্রাপ্য তিনি তাকে তা দান করেন । যারা প্রতিশোধের উপযুক্ত তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ নিয়ে থাকেন । কাজেই যারা সত্যিকার অর্থে আল্লাহ্র বান্দা তাদের ভয়ের কি আছে? কারণ আল্লাহ তায়ালাই তো তাদের রক্ষক এবং তিনিই তো তাদের জন্যে যথেষ্ট । আল্লাহর সত্যিকার পরিচয় যে মোশরেকরাও স্বীকার করে সেটা তাদের বক্তব্য থেকেই প্রমাণ করার জন্যে বলা হয়েছে, ‘যদি তুমি তাদের জিজ্ঞেস করো, আসমান ও যমীন কে সৃষ্টি করেছেন? [==ল্ললআব্গমনল _ _ ভেড ন হৰ লকল ত www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।