যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর আস্সাত ৩৬-৫২ ‘আল্লাহ কি তার বান্দার পক্ষে যথেষ্ট নন? ৷’ (আয়াত ৩৬-৫২) আলোচ্য সূরার এই বিরাট পর্বটিতে তাওহীদের বিভিন্ন দিক নিয়ে বিচিত্র বর্ণনাভংগিতে আলোচনা করা হয়েছে। প্রথমেই বিশ্বাসী মনের স্বরূপ বর্ণনা করা হয়েছে। পৃথিবীর নানা শক্তির প্রতি এই বিশ্বাসী মনের আচরণ কি তা বর্ণনা করা হয়েছে। এই পর্যায়ে বলা হয়েছে, বিশ্বাসী মন কেবল এক মহাশক্তির ওপরই ভরসা করে, অন্য কোনো দুর্বল শক্তি বা কাল্পনিক শক্তির ওপর নয়। যারা এসব কাল্পনিক শক্তির পূজারী তাদের বিষয়টি পরকালের জন্যে ছেড়ে দিয়ে নিজের আদর্শের ওপর দৃঢ় ও অবিচল থাকে । এরপর বর্ণনা করা হয়েছে, রসূলুল্লাহ (স.)-এর মূল দায়িত্বের কথা । সেই পর্যায়ে বলা হয়েছে যে, মানুষের হেদায়াত বা গোমরাহীর ব্যাপারে তার কোনো হাত নেই; বরং মানুষের সর্বময় বিষয়ের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ । সর্বাবস্থায় তিনিই তাদের নিয়ন্ত্রণ করেন, শাসন করেন। তিনি ব্যতীত বান্দার জন্যে সুপারিশ গ্রহণকারী আর অন্য কেউ নেই । কারণ, যাবতীয় সুপারিশের মালিক একমাত্র তিনিই ৷ তার হাতেই আসমান ও যমীনের মালিকানা । তিনিই হচ্ছেন চূড়ান্ত কর্তৃপক্ষ এবং সর্বশেষ আশ্রয়স্থল । এরপর মোশরেকদের ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে, তাওহীদের বাণী কানে আসলেই তাদের মন সংকুচিত হয়ে পড়ে। আর শেরেকের কথা শুনলে তাদের মন প্রফুল্ল হয়ে ওঠে ৷ তাই রসূলকে এদের বিচারের ভার আল্লাহর হাতে ছেড়ে দিয়ে তাওহীদের বাণী প্রচার করার নির্দেশ দেয়া হয়েছে। পরকালে মোশরেকদের অবস্থা কি হবে সে ব্যাপারেও আলোচনা করা হয়েছে। এ পর্যায়ে বলা হয়েছে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্যে তারা গোটা পৃথিবী বা তার চেয়েও বড় কিছু মুক্তিপণ হিসেবে দিতে ইচ্ছা প্রকাশ করবে। এরপর বলা হয়েছে যে, মোশরেকরা কেবল বিপদে পড়লেই এককভাবে আল্লাহকে ডাকে । আর যখন সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, আরাম আয়েশে থাকে তখন বড় বড় দাবী করতে থাকে ৷ যেমন এদের কেউ কেউ বলে, এগুলো আমার নিজস্ব জ্ঞান ও বুদ্ধিমত্তার ফলস্বরূপ । এসব কথাবার্তা ইতিপূর্বে যারা বলেছিলো তাদের আল্লাহ তায়ালা যেভাবে পাকড়াও কারেছেন ঠিক একইভাবে এদেরও পাকড়াও করতে পারবেন । এটা তার জন্যে মোটেও কোনো কঠিন ব্যাপার নয় । তাছাড়া জীবিকার প্রাচুর্য ও স্বল্পতা আল্লাহরই নির্ধারিত বিধানের অধীন । এই বিধান তাঁরই ইচ্ছায় চলে, তারই জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী চলে! সচ্ছলতা ও অসচ্ছলতার মালিক একমাত্র তিনিই । তাই বলা হয়েছে, ‘নিশ্চয় এতে বিশ্বাসী সম্পৃদায়ের জন্যে নিদর্শনাবলী রয়েছে।' (আয়াত ৫২) ‘আল্লাহ কি তার বান্দার পক্ষে যথেষ্ট নন?' (আয়াত ৩১-৪০) এই চারটি আয়াতে সঠিক ঈমানের ভাষাকে বর্ণনা দেয়া হয়েছে। এই ভাষা সহজ ও শক্তিশালী, এই ভাষা সুস্পষ্ট ও গভীর । এই সঠিক ঈমান রসূলুল্লাহ (স.) নিজ অন্তরে যেভাবে পোষণ করতেন ঠিক সেভাবেই পোষণ করতে হবে তার রেসালাতে বিশ্বাসী প্রত্যেক মোমেনকে এবং প্রত্যেক প্রচারককে ৷ কারণ এই রেসালাতই হচ্ছে তার একমাত্র জীবন বিধান । এটাই তার জন্যে যথেষ্ট । অন্য কোনো আদর্শ বা বিধানের তার আদৌ কোনো প্রয়োজন নেই ৷ কারণ জীবনে চলার পথে এই বিধানই হচ্ছে তার পথপ্রদর্শক । | ৩৯ সূতা আৰু ক্মাক্স ৫২৩০১ পারা ২৪ অলখিল ৬ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।