যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

একজন মানব । কাজেই তার বেলায়ও মৃত্যু একটা অভিন্ন সত্য । এরপর দ্বিতীয় যে সত্যটির প্রতি ইংগিত করা হয়েছে তা হলো, মৃত্যুর সাথে সাথেই মানুষের জীবনযাত্রার পরিসমাপ্তি ঘটলেও তার চলার পথ কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে না; বরং তার সামনে রয়েছে পরকালীন জীবনের দীর্ঘ পথ ৷ এই দীর্ঘ পথের সূচনা হচ্ছে মৃত্যু । পরকালে মানুষ যখন পরস্পরের সাথে বিবাদ বিসংবাদে লিপ্ত হয়ে পড়বে তখন রসুলুল্লাহ (স.) সেখানে এসে উপস্থিত হবেন এবং নিজ প্রভুর সামনে দাড়িয়ে তাদের বিরুদ্ধে নালিশ করবেন এবং জীবদ্দশায় তারা তাকে কি বলেছিলো, তীর সাথে কি আচরণ করেছিলো, আল্লাহর দেখানো সত্য পথ কিভাবে ত্যাগ করেছিলো, এসব বিষয়ে বিচার দাবী করবেন। পরবর্ত আয়াতে বলা হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে এবং তার কাছে সত্য আগমন করার পর তাকে মিথ্যা সাব্যস্ত করে............... ৷" (আয়াত ৩২) আলোচ্য আয়াতের প্রশ্ববোধক বক্তব্যটি অজানা বিষয়কে জানার জন্যে নয়; বরং জানা বিষয় প্রতিষ্ঠিত করার জন্যে এসেছে। কারণ সবাই জানে, আল্লাহর বিরুদ্ধে যারা মিথ্যা বলে, তাদের চেয়ে অত্যাচারী আর কেউ নয়। তারা মনে করে আল্লাহর কন্যা আছে, তার শরীক আছে। তাছাড়া তারা রসূলকে অস্বীকার করেছে, আল্লাহর সত্য বাণী অস্বীকার করেছে। তারা একত্ববাদ বা তাওহীদ বিশ্বাস করেনি। আর এটাই হচ্ছে কুফ্র। এই কুফরী মতবাদের যারা ধারক তাদের ঠিকানা হবে জাহান্নামে । মোট কথা, প্রশ্‌ আকারে বক্তব্যটি পেশ করে মূল বিষয়টি আরও সুস্পষ্ট করা হয়েছে, আরও দৃঢ় করা হয়েছে। বিবাদের এক পক্ষ হচ্ছে এই অবিশ্বাসী ও যালেমদের দল । আর অপর পক্ষ হচ্ছে স্বয়ং সেই মহান আত্মা, যিনি আল্লাহর কাছ থেকে সত্য বাণী প্রাপ্ত হয়েছেন, যিনি সেই সত্য বাণী স্বীকার করে নিয়ে তার প্রচার করেছেন এবং তার প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছেন। এই গুণের অধিকারী হচ্ছেন রসূলুল্লাহ (স.) এবং অন্যান্য সকল নবী-রসূলরা । এই গুণের অংশীদার তারাও যারা সত্যকে বিশ্বাস করবে এবং সত্যকে সত্য বলে বুঝে ও জেনে তার প্রচার করবে শুধু তাই নয়; বরং তাদের কথায় ও কাজে এই সত্যের প্রতিফলন ঘটতে হবে। এদের উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘তারাই তো আল্লাহভীরু ৷’ এদের জন্যে কি পুরক্কার রয়েছে সে সম্পর্কে বলা হয়েছে, ‘তাদের জন্যে পালনর্কতার কাছে তাই রয়েছে যা তারা চাইবে, এটা সৎকর্মশীলদের পুরস্কার ।' (আয়াত ৩৪) এটা ব্যাপক অর্থবোধক একটা বাক্য । এর দ্বারা মোমেনদের মনের সকল কামনা বাসনা ও আশা আকাংখার কথাই বুঝানো হয়েছে। এরপর বলা হয়েছে, ‘তাদের পালনর্কতার কাছে তাদের জন্যে রয়েছে................. ৷” অৰ্থাৎ সেগুলো তাদের প্রাপ্য অধিকার । এই অধিকার থেকে তারা বঞ্চিত হবে না; বরং তাদের এই অধিকারের অতিরিক্ত আরও দেয়া হবে। তাদের প্রতি আরও সম্মান ও কৃপা প্রদর্শন করা হবে । বলা হয়েছে, ‘যাতে আল্লাহ তায়ালা তাদের মন্দ কাজসমূহ মার্জনা করেন এবং উত্তম কর্মের পুরস্কার তাদের দান করেন ।' (আয়াত ৩৫) ন্যায় ও ইনসাফের দাবী হচ্ছে, সৎকর্ম ও অসৎ কর্মের পুরোপুরি হিসাব-নিকাশ করে উপযুক্ত প্রতিদান দেয়া । আর দয়া ও করুণার দাবী হচ্ছে, সকল পাপ ক্ষমা করে দিয়ে কেবল পুণ্যে হিসাব-নিকাশ নিয়ে বান্দাকে পুরস্কৃত করা। এর ফলে তার পুণ্যের পাল্লাই ভারী হবে এবং তার পুরস্কারও হবে সর্বোত্তম । এই দয়া আল্লাহ তায়ালা তার যে কোনো বান্দার সাথে করতে পারেন, এটা তিনি ওয়াদা করে রেখেছেন। এটা হবেই । তাই এই ওয়াদার ব্যাপারে আল্লাহভীরু ও সৎকর্মশীল বান্দারা আশ্বস্ত ৷ [=স্ললকক্গলল কে লন ৰ আলবল ত www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।