যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

কারো কাছে তিনি জবাবদিহি করেন না, আর রহমত বিতরণ ও বন্ধ করেন এক সূক্ষ্ম কল্যাণকর উদ্দেশ্যে । ‘আল্লাহ মানব জাতির জন্যে যে রহমত উন্ক্ত করেন তা কেউ বন্ধ করতে পারেনা ৷' সুতরাং মানুষের একমাত্র করণীয় হলো কোনো মাধ্যম ছাড়াই সরাসরি আল্লাহর কাছ থেকে তার রহমত চাওয়া । মহান আল্লাহর প্রতি গভীর মনোনিবেশ, আনুগত্য, আশা ভরসা, আস্থা ও আত্মসমর্পণের মাধ্যমে নিজেকে রহমতের যোগ্য বানাতে হবে। ‘আর যে রহমত তিনি বন্ধ করেন তা কেউ উন্ক্ত করতে পারে না ৷' সুতরাং তার কোনো সৃষ্টির কাছে কিছুই আশা করা উচিত নয়। কাউকে ভয় করাও উচিত নয়। কেননা আল্লাহ তায়ালা যা বন্ধ করেন তা কেউ খুলতে পারবে না। “ভেবে দেখার বিষয় যে, এ আয়াত মানুষের মনমগযে কত প্রশান্তি, কত স্থিরতা এবং চিন্তা অনুভূতি, মূল্যবোধ ও ধ্যান ধারণায় কত স্বচ্ছতা এনে দেয় । এই একটা মাত্র আয়াত গোটা মানব জীবনের একটা নতুন ছবি ও নতুন নকশা এঁকে দেয় । তার চেতনায় পার্থিব জীবনের জন্যে একটা স্বতন্ত্র ও চিরস্থায়ী মূল্যবোধ ও মানদন্ড প্রতিষ্ঠিত করে দেয়। সেই মানদন্ড পৃথিবীর আর কোনো প্রভাবে প্রভাবিত হয় না, তার উৎস মানুষ হোক, কোনো ঘটনা হোক বা কোনো বস্তু হোক । এই একটা মাত্র নকশা যদি মানুষের হৃদয়ে বদ্ধমূল হয়, তাহলে তা পেরেকের মতো সেখানে দৃঢ়ভাবে বসে যাবে। হাজারো ঘটনা, হাজারো বস্তু, হাজারো ব্যক্তি, হাজারো শক্তি, হাজারো মূল্যবোধ এবং হাজারো চিন্তাধারাও তাকে আর নড়বড়ে করতে পারবে না। সমগ্র জ্বিন এবং মানুষ জাতিও যদি চেষ্টা করে তবু পারবে না। কেননা আল্লাহ তায়ালা স্বয়ং যখন তার রহমতের দরজা বন্ধ করেন, তখন তারা তা খুলতে পারে না এবং তিনি যখন তা খোলেন, তখন তারা তা বন্ধ করতে পারে না। এই আয়াতের মতোই এবং নকশার মতোই কোরআন ইসলামের প্রথম যুগের সেই বিস্ময়কর মানবগোষ্ঠীটাকে গড়ে তুলেছিলো। সে মানবগোষ্ঠীটাকে আল্লাহর চোখের সামনেই তৈরী করা হয়েছিলো, যাতে তারা মহান আল্লাহর ক্ষমতা প্রয়োগের একটা হাতিয়ারে পরিণত হয়, আল্লাহর ইচ্ছা অনুযায়ী পৃথিবীতে বিশেষ আকীদা ও আদর্শ, চিন্তাধারা, মূল্যবোধ, মানদন্ড, সমাজব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলে। পৃথিবীতে আল্লাহর মনোনীত সেই বাস্তব সমাজ ব্যবস্থার নমুনা প্রতিষ্ঠিত করে, যা আজকাল আমাদের কাছে স্বপ্ন ও প্রাচীন যুগের রূপকথা বলে মনে হয়। সেই মানব গোষ্ঠীটা ছিলো আল্লাহর পরিকল্পনা বাস্তবায়নকারী শক্তি । আল্লাহ তায়ালা যা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চান তা প্রতিষ্ঠা করে এবং যা উৎখাত করতে চান তা উৎখাত করে। কেননা তারা শুধু কোরআনের শব্দ ও তার চমকপ্রদ অর্থের অনুকরণ করতো না, বরং সেই সাথে কোরআনের আয়াতগুলো যে সত্য তুলে ধরতো তার অনুকরণ এবং বাস্তবায়ন করতো । সেই কোরআন আজও মানুষের হাতে রয়েছে। তার সেই আয়াতগুলো দিয়ে সে আজও এমন সব ব্যক্তি ও দল তৈরী করতে সক্ষম, যারা আল্লাহর মনোনীত ব্যবস্থা পৃথিবীতে বাস্তবায়িত করতে ও অমনোনীত ব্যবস্থা উৎখাত করতে পারে। তবে সেটা সে তখনই পারে, যখন এই নকশাগুলো তাদের মনে বদ্ধমূল হবে। এগুলো তারা গুরুত্ব সহকারে গ্রহণ করবে, তদনুসারে নিজেদের জীবন গড়ে তুলবে এবং এ নকশাকে এমন বাস্তব মনে করবে যেন হাত দিয়ে ধরা ও চোখ দিয়ে দেখা যায়। | ৩৫ সূরা ফাতের (২৩১) পাল্থা ২২ মনখিল ৫ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।