‘আমি এ কোরআনে মানুষের জন্যে সব দৃষ্টান্তই বর্ণনা করেছি.......... |" (আয়াত ২৭-২৯) এখানে আল্লাহ তায়ালা তাওহীদবাদী বান্দা ও শেরেকবাদী বান্দার দৃষ্টান্ত তুলে ধরছেন। শেরেকবাদী বান্দার দৃষ্টান্ত সেই ক্রীতদাসের ন্যায় যার রয়েছে একাধিক মালিক বা প্রভু । এ সকল প্রভু তাকে নিয়ে সারাক্ষণ ঝগড়াঝাটিতে লিপ্ত থাকে । তার ওপর প্রত্যেকের অধিকার রয়েছে, মালিকানা রয়েছে। ফলে তাকে প্রত্যেকের কথাই শুনতে হয়, প্রত্যেকের নির্দেশই মানতে হয়, প্রত্যেকের দেয়া দায়িত্বই পালন করতে হয়। এসব করতে গিয়ে সে খেই হারিয়ে ফেলে, দিশাহারা হয়ে পড়ে বুঝতে পারে না সে কোন দিকে যাবে, কার কথা শুনবে ৷ তাদের সবাইকে এক সঙ্গে খুশী করা এবং প্রত্যেকের পরস্পর বিরোধী মানোবাঞ্ছা পূরণ করাও তার পক্ষে সম্ভব নয়। ফলে তার জীবন হয়ে পড়ে দুর্বিষহ । অপরদিকে তাওহীদবাদী বান্দার দৃষ্টান্ত হচ্ছে এমন ক্রীতদাসের ন্যায়, যার মালিক মাত্র একজন । এই একজন মালিকের নির্দেশ পালন করতে তার জন্যে কোনো সমস্যা হয় না। কারণ, মালিক তাকে এককভাবে নির্দেশ করে আর সে এককভাবেই তা পালন করে। ফলে সে সুখ শান্তিতে এক অবস্থার ওপরই টিকে থাকে । তাই প্রশ্ন করা হচ্ছে, ‘তাদের উভয়ের অবস্থা কি সমান?’ না, কখনও সমান হতে পারে না । কারণ এক প্রভুর অধীনে যে কাজ করে সে শান্তিতে থাকে, প্রভুর চাহিদা জানতে পারে। তার চলার পথ থাকে সরল ও স্পষ্ট, কিন্তু যে একাধিক ঝগড়াটে প্রভুর অধীনে কাজ করে সে সারাক্ষণ মানসিক যন্ত্রণা ও দুশ্চিন্তায় ভোগে, অস্থিরতায় ভোগে । ফলে সে সবাইকে সন্তুষ্ট করবে তো দূরের কথা, একজনকেও সন্তুষ্ট করতে পারেনা। | এই উপমার মধ্য দিয়ে তাওহীদ ও শেরকের বাস্তবতা এবং প্রকৃতি ফুটে ওঠেছে। তাওহীদ বা একত্ববাদে বিশ্বাসী মন এই পৃথিবীর বুকে তার চলার পথ সঠিক দিকনির্দেশনার মাধ্যমেই সম্পন্ন করে। কারণ এই চলার পথে সরাক্ষণ তার দৃষ্টি নিবদ্ধ থাকে দিগন্তে উদ্ভাসিত কেবল একটি নক্ষত্রের ওপর ৷ তাই সে পথ হারায় না। তাছাড়া সে ভালো করেই জানে, জীবন জীবিকা ও শক্তি ক্ষমতার উৎস এক, লাভ ক্ষতির উৎস এক, দেয়া ও না দেয়ার মালিক এক, তাই এই একক ও অভিন্ন উৎসের পানেই সে ধাবিত থাকে, তার কাছ থেকেই সে শক্তি আহরণ করে এবং একমাত্র তার ওপরই নির্ভর করে। এর ফলে তার লক্ষ্য থাকে এক ও নির্দিষ্ট । সে লক্ষ্য থেকে সে একবিন্দুও বিচ্যুত হয় না। সে যেহেতু একক মালিক প্রভুর আনুগত্য দাসত্ব করে, তাই মালিকের মর্জি ও চাহিদা তার জানা থাকে আর সে অনুযায়ী সে কাজ করে। যা করলে মালিক সন্তুষ্ট হয় সে তাই করে আর যা করলে মালিক অসন্তুষ্ট হবে, রুষ্ট হবে সে তা পরিহার করে। এভাবেই সে পৃথিবীর বুকে স্থির পায়ে দাড়িয়ে এক আল্লাহর পানে তাকিয়ে গঠনমূলক কাজে আত্মনিয়োগ করতে এবং নিজের দক্ষতা ও প্রতিভাকে কাজে লাগাতে পারে । এই দৃষ্টান্ত পেশ করার পর যে মন্তব্য এসেছে তাতে আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয়েছে। কারণ, তিনি নিজ বান্দাদের জন্যে সুখ, শান্তি, পরিতৃষ্টি, স্থিরতা ও স্থিতিশীলতার পথ নির্বাচিত করেছেন। এ সত্তেও তারা বিপথগামী হয়। কারণ তাদের অধিকাংশই বির্বোধ ও অজ্ঞ । এ জাতীয় দৃষ্টান্ত বা উপমার মাধ্যমে পবিত্র কোরআন মানুষকে উপদেশ গ্রহণে উদ্বুদ্ধ করে। এই কোরআনের ভাষা হচ্ছে আরবী, এতে কোনো জড়তা নেই, অম্পষ্টতা নেই এবং কোনো বক্রতা নেই । যুক্তির মাধ্যমে এবং বোধগম্য ভাষায় মানুষের সামনে তার বক্তব্য তুলে ধরে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।