দিকনির্দেশনায় কোনো অসংগতি নেই, যার মূল বক্তব্যে কোনো অসংগতি নেই এবং যার বৈশিষ্ট্যের মাঝে কোনো গরমিল নেই । এর ঘটনাগুলো বার বার বর্ণিত হয়েছে। এর নির্দেশাবলী বার বার বর্ণিত হয়েছে। এর দৃশ্যগুলো বার বার চিত্রায়িত হয়েছে, কিন্তু তা সত্তেও এতে আদৌ কোনো বিরোধ নেই, কোনো অসংগতি নেই । বিশেষ উদ্দেশ্য সামনে রেখে অত্যন্ত সুচারুরূপে ও সুসামঞ্জস্যপূর্ণ ভংগিতে সেগুলোর পুনরাবৃত্তি ঘটেছে। যারা আল্লাহকে ভয় করে চলে, যারা সতর্কভাবে জীবন যাপন করে, যারা আল্লাহর ব্যাপারে ‘| আশা পোষণ করে, তারা এই মহান বাণী গ্রহণ করতে গিয়ে ভয়ে কেঁপে ওঠে, এক অব্যক্ত ও প্রচন্ড প্রভাবের ফলে তাদের পশম খাড়া হয়ে ওঠে এরপর তাদের আত্মা শান্ত হয়ে যায়, তাদের মন এই বাণীর সাথে পরিচিত হয়। ফলে তাদের দেহ-মন ভরে ওঠে অনাবিল প্রশান্তি ও বিনমৃতায় । এই জীবস্তু ও সংবেদনশীল দৃশ্যটি শব্দের মাধ্যমে এমনভাবে চিত্রায়িত করা হয়েছে যেন তাতে একটা গতির সঞ্চার হয়েছে। দেহ ও মনের এই অবস্থা কেন এমন হয়, সেদিকে ইংগিত করে বলা হয়েছে, ‘এটাই আল্লাহর পথনির্দেশ, এর মাধ্যমে আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন।' অর্থাৎ সঠিক পথের সন্ধান দিয়ে যখন আল্লাহর কুদরতী হাত মানুষের হৃদয়কে নাড়া দেয় তখনই তাতে স্পন্দন জাগে, তাতে আন্দোলনের সৃষ্টি হয়। অপরদিকে পথভ্রষ্টদের ব্যাপারে বলা হয়েছে ‘আর আল্লাহ যাকে গোমরাহ করেন- তার কোনো পথপ্রদর্শক নেই !' অর্থাৎ তিনি যাদের সম্বন্ধে জানেন যে, এরা কখনও হেদায়াত গ্রহণ করবে না; বরং পথভ্রষ্টতার ওপরই দাড়িয়ে থাকবে, কেবল তাদেরই তিনি সত্যের আলো থেকে বঞ্চিত রাখেন। পরকালে এদের পরিণতি কি হবে সে সম্পর্কে বলা হচ্ছে, ‘যে ব্যক্তি কেয়ামতের দিন তার মুখ দ্বারা অশুভ আযাব ঠেকাবে.......... ৷" (আয়াত ২৪) মানুষ সাধারণত দু'হাত দিয়ে নিজের চেহারা ও দেহকে আক্রমণ থেকে রক্ষা করে, কিন্তু সে পরকালে জাহান্নামের আগুন থেকে নিজেকে এই হাত দিয়েও রক্ষা করতে পারবে না, আর পা দিয়েও রক্ষা করতে পারবে না । ফলে সেদিন তাকে চেহারার সাহায্যেই সে আগুন ঠেকাতে হবে এবং নিজেকে কঠিন আযাব থেকে রক্ষা করার ব্যর্থ চেষ্টা করবে। কি ভয়ানক দৃশ্য, কি মর্মান্তিক শাস্তি! এই কঠিন মুহূর্তে আবার তাকে শুনতে হবে তিরস্কার ও ভর্তসনাপূর্ণ মন্তব্য । তাকে বলা হবে, ‘তোমরা যা করতে তার স্বাদ আস্বাদন করো ।' এই দৃশ্য বৰ্ণনা করার পর এখন প্রসংগ চলে যাচ্ছে কাফের মোশরেকদের আলোচনার দিকে, যারা রসূলুল্লাহ (স.) এর মুখোমুখি হতো, তার বিরুদ্ধাচরণ করতো । এদের সতর্ক করে দেয়ার জন্যে পূর্ববর্তী আল্লাহদ্রোহী লোকদের পরিণতি কি হয়েছিলো তা তুলে ধরা হচ্ছে। এ প্রসংগে বলা হয়েছে, ‘তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিলো, ফলে তাদের কাছে.............. ।’ (আয়াত ২৫) এই হচ্ছে কাফের সম্প্রদায়ের অবস্থা ৷ দুনিয়াতে তাদের জন্যে রয়েছে লাঞ্ছনা গঞ্জনা আর পরকালে রয়েছে মহা শাস্তি । আল্লাহর শাস্তির এই বিধান চিরকালই চলতে থাকবে। এতে কোনো ব্যতিক্ৰম হবে না। অতীতের জাতিগুলোর করুণ পরিণতি এর জ্বলন্ত সাক্ষী । ওদিকে পরকালের শাস্তির ব্যাপারে আল্লাহর সতর্কবাণী এখনও বহাল রয়েছে। তাই এখনও পূর্ণাংগ সুযোগ রয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করে তাদের সংশোধন হওয়া উচিত, উপদেশ গ্রহণ করা উচিত, যদি তাদের মাঝে বিবেক বুদ্ধি বলতে কিছু থেকে থাকে । | ৩৯ সূরা আব্ধ ব্মাস্স ৫২২৬৮১) পান্না ২৩ মনখিল ৬ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।