বৃষ্টির পানি থেকে যে উদ্ভিদ-জীবনের উন্মেষ ঘটে, সেটাও একটা অলৌকিক ব্যাপার । এর ভেতরে মানুষের চেষ্টা তদবীরের কোনোই হাত থাকে না । ক্ষুদ্র একটা চারাগাছ তার ওপর থেকে মাটির আবরণ ঝেড়ে ফেলে দেয় এবং বিপুল পরিমাণ মাটির ভারী বোঝা সরিয়ে ভূ-পৃষ্ঠের ওপরে আলো বাতাসপূর্ণ মুক্ত দিগন্তে মাথা তোলে তারপর সে ধীরে ধীরে শূন্যের দিকে ওঠতে থাকে । এ দৃশ্য দেখলেই যে কোনো মানুষের মুক্ত মন আল্লাহর স্মরণে সোচ্চার হয়ে ওঠতে পারে। প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা ও পথপ্রদর্শক মহান আল্লাহর অনুভূতি ও চেতনা সেখানে জেগে ওঠতে পারে। একই জমিতে কত রকমারি উদ্ভিদ জন্বে। আবার একই উদ্ভিদে এবং একই ফুলে কত রংয়ের সমারোহ ঘটে ৷ এটা আসলে সৃষ্টিকর্তার অসীম ক্ষমতার প্রতীক আর একই সাথে মানুষ যে কিছুই সৃষ্টি করতে পারে না, তারও অকাট্য প্রমাণ । এই বাড়ন্ত, অপরিপক্, কোমল ও কচি চারাটি পূর্ণতা লাভ করে এবং নির্ধারিত সময় পূর্ণ করার পর তা ভিন্নরূপ ধারণ করে। বলা হয়েছে, ‘ফলে তোমরা তা হলুদ বর্ণের দেখতে পাও!’ অর্থাৎ চারাটি এখন সেই লক্ষ্যে পৌছে গেছে যা সৃষ্টির বিধানে, জগতের নিয়মে এবং জীবনের বিবর্তনে একই ধারায় নির্ধারিত করা আছে। তাই এখন সেটা কাটার উপযুক্ত হয়েছে। এরপর আসছে আর একটি স্তর । তা হলো, ‘এরপর তাকে খড়-কুটায় পরিণত করে দেন৷’ কারণ এখন এর সময় ফুরিয়ে এসেছে, এর কার্যকারিতা শেষ হয়েছে এবং জীবনদাতা তার জন্যে যে কালচক্র নির্ধারণ করে দিয়েছিলেন সেটাও থমকে গেছে। এসব বিষয় নিয়ে চিন্তাশীল ও বুদ্ধিমান লোকদের চিন্তা ভাবনা করা এবং আল্লাহ তায়ালা প্রদত্ত জ্ঞান ও চিন্তাশক্তি দ্বারা উপকৃত হওয়া উচিত । তাই বলা হয়েছে, ‘নিশ্চয় এতে বুদ্ধিমানদের জন্যে উপদেশ রয়েছে ৷’ ‘আল্লাহ্ তায়ালা যার বক্ষ ইসলামের জন্যে উনুক্ত করে দিয়েছেন...... ।' (আয়াত ২২-২৩) আকাশ থেকে বৃষ্টি বৰ্ধিত হলে যেরূপ বৃক্ষ তরুলতা ও ফলমূল উৎপন্ন হয়, ঠিক তদ্রপ আকাশ থেকে এশীবাণী প্রেরিত হয়, যার স্পর্শ পেলে হৃদয় সজীবতা লাভ করে, উন্ক্ত হয় এবং স্পন্দিত হয়, কিন্তু কঠিন হৃদয়ে এর কোনো প্রভাবই পড়ে না, যেমন প্রভাব পড়ে না কঠিন পাথরের ওপর ৷ কারণ পাথরে জীবনের কোনো বৈশিষ্ট্য নেই, কোনো কোমলতা নেই । যেসব হ্বদয়ের মাঝে সত্য ও মঙ্গল গ্রহণ করার মতো যোগ্যতা আছে বলে আল্লাহ তায়ালা জানেন কেবল সে হৃদয়কেই তিনি ইসলামের জন্যে উনুক্ত করে দেন, তার আলোর সাথে সং করে দেন, ফলে সেসব হৃদয় তীর নূরে উদ্ভাসিত হয়ে ওঠে, উজ্বল হয়ে ওঠে । আর সে কারণেই এসব হৃদয়ের মাঝে এবং অন্যান্য কঠিন হৃদয়ের মাঝে বিরাট পার্থক্য ও দূরত্ব লক্ষ্য করা যায় তাই বলা হয়েছে, ‘যাদের অস্তর আল্লাহ্ তায়ালার স্মরণের ব্যাপারে কঠোর, তাদের জন্যে দুর্ভোগ । তারা সুস্পষ্ট গোমরাহীতে রয়েছে ।' আলোচ্য আয়াতে সেসব হৃদয়ের গুণাগুণ ও প্রকৃতি বর্ণনা করা হয়েছে যা ইসলাম গ্রহণ করার উপযুক্ত । কেবল সেসব হৃদয়ই ইসলামের জন্যে উন্ক্ত হয়। কারণ, এসব হৃদয় আল্লাহর নূর থেকে আলোকপ্রাপ্ত হয় এবং তীর কাছ থেকেই জীবন ও সজীবতা লাভ করে। অপরদিকে কঠিন হৃদয়ের বর্ণনাও দেয়া হয়েছে। এসব হৃদয় হয় কঠিন শুষ্ক, মৃত ও আলোশূন্য । কাজেই দু'ধরনের হৃদয়ের মাঝে বিস্তর পার্থক্য রয়েছে। | দ্বিতীয় আয়াতে মোমেনদের হৃদয় এই কোরআন কিভাবে গ্রহণ করে সে চিত্র তুলে ধরা হয়েছে। এই কোরআন হচ্ছে সুসামঞ্জস্যপূর্ণ, যার প্রকৃতিতে কোনো অসংগতি নেই, যার | ৩৯ সন্থা আৰ্ম কমার্স ৫২২৭১) পাস্না ২৩ মনখিল্ ৬ | www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।