যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে। দেখানো হয়েছে যে, কত ভয় ভীতি শিহরণ, নভ্রতা ও বিনয়ের সাথে তাদের অন্তর এই কেতাবের প্রতি সাড়া দেয় । অনুরূপভাবে যারা আল্লাহর কেতাবকে মেনে নেয় এবং যারা পাষাণ হৃদয় হওয়ার কারণে মেনে নেয় না, এই উভয় গোষ্ঠীর পরিণতি তুলে ধরা হয়েছে। সবার শেষে তাওহীদ বিষয়ে আলোচনা করতে গিয়ে এক আল্লাহর এবাদাতকারী ও একাধিক উপাস্যের উপাসকের উদাহরণ দেয়া হয়েছে। এই উভয় গোষ্ঠী এক সমান নয় এবং তাদের অবস্থাও এক রকম নয়। অনুরূপ যে দাস একাধিক মালিকের অধীন এবং যে দাস একজনমাত্র মালিকের অধীন ও অধিষ্ঠিত, এই দু'জন দাসও সমান নয়। ‘তুমি কি দেখোনি যে, আল্লাহ তায়ালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন ......... { (আয়াত-২২) ভৃষ্টির পানি ও মাঠের কফসন্ল সব্বহই্‌ আল্লাহর ক্ুদ্বত এখানে যে বিষয়টার প্রতি কোরআন দৃষ্টি আকর্ষণ করেছে এবং চিন্তাভাবনা করার আহবান জানিয়েছে, তা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বার বার সংঘটিত হয়ে থাকে। ফলে এটাকে আর নতুন কিছু মনে হয় না এবং এর প্রতি কারো তেমন কৌতূহল থাকে না। তথাপি কোরআন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হাত সক্রিয় থাকা ও তার ফলশ্রুতির প্রতি মনোযোগ আকর্ষণ করে। আকাশ থেকে বর্ষিত এই পানি আসলে কী এবং কিভাবে বর্ষে? বার বার দেখার কারণে এর সাথে-আমরা এত পরিচিত হয়ে গেছি যে, এর প্রতি আমরা গভীরভাবে দৃষ্টি দেয়া ও এ নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন অনুভব করি না; বরং ব্যাপারটা এক নযর দেখেই তাড়াতাড়ি নিজের কাজে চলে যাই । আসলে পানির সৃষ্টিই একটা অলৌকিক ঘটনা । আমরা যদিও জানি, নির্দিষ্ট পরিবেশে দুই বিন্দু হাইড্রোজেনের সাথে এক বিন্দু অক্সিজেন মিলিত হলেই পানির সৃষ্টি হয়, কিন্তু এই তথ্য আমাদের মনকে সচকিত করে দেয় যেন আমরা এই জিনিসটার সৃষ্টির পেছনে আল্লাহর হাত সক্রিয় দেখি। আল্লাহর হাত এই সমগ্র বিশ্বজগত এমনভাবে সৃষ্টি করেছে যে, এখানে ঠিক প্রয়োজনীয় পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া যায় এবং এগুলোর মিলিত হওয়া ও মিলিত হওয়ার মাধ্যমে পানি সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশও বিরাজ করে। এ কারণেই পৃথিবীতে পানি যদি না থাকতো তাহলে জীবনের অস্তিতৃও থাকতো না । এভাবে আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়ায় প্রথমে পানি ও তারপর জীবনের উদ্ভব ঘটেছে। এই প্রক্রিয়ার পেছনে রয়েছেন মহান আল্লাহ । আর এর প্রতিটা ধাপ ও প্রতিটা জিনিস আল্লাহর তৈরী । তারপর পানির সৃষ্টি হওয়ার পর তা যেভাবে পৃথিবীতে নামে, সেটা আরেকটা আলৌকিক ব্যাপার ৷ পৃথিবী ও প্রাকৃতিক জগত সৃষ্টিই করা হয়েছে এমনভাবে যে, আল্লাহর ব্যবস্থাপনা অনুযায়ী পানির উৎপত্তি ও তার বর্ষণ সম্ভব হয়। এরপর পানি আকাশ থেকে নামার পরবর্তী সময়ে যে কাজটা সম্পন্ন হয়, তা হলো. ‘তারপর সেই পানিকে তিনি জলাশয়গুলোতে নিয়ে যান।' এই জলাশয় দ্বারা ভূ-পৃষ্ঠস্থ নদীনালা এবং ভূ-গর্ভস্থ পানির উৎস উভয়ই বুঝানো হয়েছে। ভু-পৃষ্ঠের পানি চুইয়ে চুইয়ে ধীরে ধীরে ভূগর্ভে গিয়ে সংরক্ষিত হয়। তারপর পুনরায় তা ঝর্ণা ও পুকুরের আকারে বেরিয়ে আসে । আল্লাহর হাত এই পানিকে নিয়ন্ত্রণ করে এবং ভূগর্ভের এতো তলদেশে যেতে দেয় না যেখান থেকে তা আর বেরিয়ে আসবে না। ‘অতপর তা দ্বারা নানা রকমের ফসল ফলান ।' [৩৯ সুনা আবু ক্মমানর ৬১ পারা ওত মনখিল ৬ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।