যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

অনুসরণ করে, যা দ্বারা হৃদয় পবিত্র হয়। যাদের মন পবিত্র, তারা ভালো কথা গ্রহণ করে ও মেনে | নেয়ার জন্যে প্রস্তুত থাকে। আর যাদের মন অপবিত্র, তারা কেবল অপবিত্র কথাই শোনে ও মেনে নেয়। ‘তারাই সেসব লোক, যাদের আল্লাহ হেদায়াত করেছেন’ যেহেতু আল্লাহ তায়ালা জানেন যে তাদের অন্তর সত্যপন্থা ও কল্যাণমুখী, তাই তিনি তাদের সৎ কথা শোনা ও মেনে নেয়ার পথে চালিত করেছেন। আর আল্লাহ যে পথ দেখান সেটাই প্রকৃত পথ । ‘আর তারাই বিবেকবান লোক ৷” বস্তুত পরিচ্ছন্ন ও নির্মল বিবেকই মানুষকে শুদ্ধি ও মুক্তির পথে টেনে নিয়ে যায় । আর যে ব্যক্তি শুদ্ধি ও মুক্তির পথ অনুসরণ করে না, সে যেন বিবেকের ন্যায় আল্লাহ অমূল্য নেয়ামত থেকে বঞ্চিত । এই বিবেকবান মোমেনরা আখেরাতে যে নেয়ামত উপভোগ করবে, তার দৃশ্য তুলে ধরার |. আগে বলা হচ্ছে যে, তাগুতের উপাসকরা ইতিমধ্যেই জাহান্নামে পৌছে গেছে। কেউ তাদের সেখান থেকে উদ্ধার করতে পারে না। ‘যে ব্যক্তির ওপর আযাবের হুকুম অবধারিত হয়ে গেছে, তুমি কি সেই জাহান্নামীকে মুক্তি দিতে পারবে?’ (আয়াত-১৯) এখানে রসূল (স.)-কে সম্বোধন করা হয়েছে তিনি যদি তাদের আগুন থেকে মুক্ত করতে না পারেন তাহলে আর কে পারবে? এদের দোযখে অবস্থানের দৃশ্য তুলে ধরার পর পরই দেখানো হয়েছে আল্লাহভীরু ‘কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করতো তাদের জন্যে থাকবে প্রাসাদের ওপর প্রাসাদ.... '(আয়াত-২০) প্রাসাদগুলো এমনভাবে নির্মিত হবে যে, তার নীচ দিয়ে ঝর্ণ! প্রবাহিত থাকবে এবং ওপরে | থাকবে আরো বনু প্রাসাদ । এ দৃশ্যটা হলো জাহান্নামের দৃশ্যের ঠিক বিপরীত সেখানেও নীচে রাশি রাশি আগুন এবং ওপরে রাশি রাশি আগুন । পরস্পর বিরোধী দৃশ্য তুলে ধরার এই রীতি কোরআনের বাচনভংগির অন্যতম বৈশিষ্ট্য । এটা আল্লাহর প্রতিশ্রুতি । আর আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। আল্লাহ তায়ালা কখনো প্রতিশ্রুতি ভংগ করেন না। যে মুসলমানদের কাছে কোরআন প্রথম এসেছিলো, তারা এ সকল দৃশ্যকে দূর ভবিষ্যতের কোনো প্রতিশ্রুতি বা হুমকি নয়, বরং বর্তমানের বাস্তব ঘটনা হিসেবে দেখতেন তারা এণ্ডলো দেখতেন, অনুভব করতেন, প্রভাবিত হতেন, শিহরিত হতেন এবং সাড়া দিতেন। এ কারণেই তাদের ভেতরে এমন সর্বাত্মক পরিবর্তন আসতো এবং তাদের ইহ্‌কালীন জীবন পরকালীন বাস্তবতার আলোকে গড়ে ওঠঁতো ৷ কেননা ইহকালীন জীবনেই তারা পরকালীন জীবনের বাস্তবতা অনুভব করতো । আল্লাহর প্রতিশ্রুতি প্রত্যেক মুসলমানের এভাবেই গ্রহণ করা উচিত । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।