যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ আনল্লোচনার শুনরাব্ত্তি পরবর্তী আয়াত কয়টিতে পুনরায় এই তাওহীদের ঘোষণা দেয়া হয়েছে। আর মোশরেকদের তাদের বাতিল মতাদর্শ নিয়ে থাকতে ও যন্ত্রণাদায়ক পরিণতি ভোগ করতে দিতে আদেশ দেয়া হয়েছে। ‘তুমি বলো, আমি শুধু আল্লাহরই দাসত্ব করবো তার প্রতি একনিষ্ঠ আনুগত্য সহকারে ৷ আর তোমরা আল্লাহ ছাড়া যার ইচ্ছা দাসত্ব করো । বলো, যারা কেয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিজনদের ক্ষতি সাধন করে, মনে রেখো, তাদের সেই ক্ষতিই সুস্পষ্ট ক্ষতি ।' অর্থাৎ এখানে এই ঘোষণার পুনরাবৃত্তি করানো হলো যে, আমি আমার পথে চলবোই । একমাত্র আল্লাহর দাসত্ব ও এবাদাত করবো এবং তার একনিষ্ঠ আনুগত্য করবো । আর তোমরা? তোমরা যে পথে ইচ্ছা চলো । আল্লাহ তায়ালা ছাড়া আর যার যার দাসত্ব করতে চাও করো । তবে জেনে রেখো, এতে এমন ক্ষতি হবে যার চেয়ে বড় ক্ষতি আর হতে পারে না । প্রথমত নিজের ক্ষতি জাহান্নামে যাওয়া দ্বিতীয়ত আপনজনদের হারানো ৷ তারা মোমেন কিংবা কাফের যাই হোক না কেন । তারা যদি মোমেন হয় তবে মোশরেকরা তাদের হারাবে । কেননা তারা যাবে একদিকে আর মোশরেকরা যাবে অন্যদিকে । আর'যদি তারা মোশরেক হয় তবে সবাই মিলেই যাবে জাহান্নামে । তারপর এই সুস্পষ্ট ক্ষতির ব্যাখ্যা দেয়া হচ্ছে, তাদের ওপর থেকে নামবে রাশি রাশি আগুন, আর নীচ থেকেও ওঠবে রাশি রাশি । এও সম্পর্কেই আল্লাহ তায়ালা তার বান্দাদের সতর্ক করেন। অতএব হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো ।' এটা যথার্থই একটা আতংকজনক দৃশ্য । ওপর থেকেও আগুন, নীচ থেকেও আগুন । এই আগুনের মাঝখানে থাকবে তারা । আগুন তাদের ঘিরে রাখবে । এটা একটা ভয়াবহ দৃশ্য ৷ আল্লাহ তায়ালা তার বান্দাদের সামনে এ দৃশ্য তুলে ধরেন। তারা এ পরিণতি থেকে আত্মরক্ষা করতে সক্ষম । আর তারা যাতে আত্মরক্ষা করে সে জন্যে আল্লাহ ‘আল্লাহ তায়ালাও এ বিষয় থেকেই তার বান্দাদের সাবধান করেন’ তিনি তাদেরকে তাকওয়া অবলম্বনের জন্যে আহবান জানান; ‘হে আমার বান্দারা, আমাকে ভয় করো । অপরদিকে অবস্থান নেবে মুক্তিপ্রাপ্তরা, যারা এই দুর্ভাগ্যজনক পরিণতিকে ভয় পেতো । ‘আর যারা তাগুতের উপাসনা থেকে বিরত থাকতো এবং আল্লাহর অনুগত থাকতো, তাদের জন্যে সুসংবাদ ৷ এতএব আমার বান্দাদের সুসংবাদ দাও ....(আয়াত ১৭, ১৮) ‘তাগুত' শব্দটার উৎপত্তি ‘তুগইয়ান’ থেকে, যেমন মিল্ক থেকে মালাকুত ইত্যাদি । এতে আধিক্য ও বড়ত্ব বুঝানো হয়। যে কোনো সীমা অতিক্রমকারী ও বিদ্রোহকারীকে ‘তাগুত’ বলা যায়। যারা তাগুতের উপাসনা পরিহার করে তারাই হচ্ছে আল্লাহর অনুগত এবং একমাত্র তারই এবাদাতকারী । এসব লোকের জন্যেই সুসংবাদ ৷ উর্ধ্বজগত থেকে এ সুসংবাদ এসেছে আর রসূল (স.) আল্লাহর আদেশে তাদের কাছে এ সুসংবাদ পৌছাবেন। একজন মহান রসূল যে উর্ধ্বন জগতের এ সুসংবাদ বহন করছেন, এটাই একমাত্র অনুগ্রহ । এদের অন্যতম গুণ হলো, তারা সবার সব কথা শোনে, কিন্তু কেবল ভালো কথাগুলোই অনুসরণ করে এবং অন্য কথাগুলো প্রত্যাখ্যান করে। তারা কেবলমাত্র সেসব পবিত্র কথাবার্তাই www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।