যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

না হয়, তাহলে তা হয় পতন-ভীতি, প্রতিহিংসা, ঈর্ষা ও স্থীতিহীনতার আশংকায় ভারাক্রান্ত । ফলে পদ ও ক্ষমতার মালিক তা দুনিয়ায়ও যেমন আরামের সাথে ভোগ করতে পারে না, তা দ্বারা আখেরাতেও তেমনি দোযখ ছাড়া আর কিছুই সে অর্জন করতে সমর্থ হয়না। প্রচুর জ্ঞান, দীর্ঘ আয়ুঙ্কাল, উত্তম পদমর্যাদা ইত্যাদির সাথে আল্লাহর রহমত যুক্ত হলে তার ফলাফল এক রকম এবং যুক্ত না হলে অন্য রকম হয়ে থাকে । সামান্য জ্ঞানকেই আল্লাহ তায়ালা ফলপ্রসূ ও উপকারী বানাতে পারেন। ক্ষুদ্র আয়ুষ্ধালকে আল্লাহ তায়ালা কল্যাণময় করে দিতে পারেন। সুখ ও সমৃদ্ধির ভান্ডার গড়ে দিতে পারেন সামান্য সম্পদ থেকে । ব্যক্তির মতো সমাজ ও জাতির ক্ষেত্রেও একই কথা খাটে ৷ উল্লেখিত উদাহ্রণগুলোর ভিত্তিতে অন্যগুলোও অনুমান করে নেয়া যায়। আপনি যদি আল্লাহর রহমত অনুভব করতে পারেন, তাহলে সেটাও আল্লাহর রহমতের আওতাভুক্ত । আল্লাহর রহমত আপনাকে আচ্ছনু করে ফেলে, কিন্তু আপনি যে তা অনুভব করতে পারেন, সেটাও আল্লাহর রহমত । আপনার আল্লাহর রহমত লাভের আশা, চেষ্টা সাধনা, তার প্রতি আপনার আস্থা এবং সর্বক্ষেত্রে তার প্রত্যাশাও আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত, আর রহমত সম্পর্কে £শয়, হতাশা কিংবা রহমত থেকে বঞ্চিত হওয়াই আসল আযাব । আল্লাহ তায়ালা কোনো মোমেনকে কখনো এ আযাব দেন না আল্লাহ তায়ালা সুরা ইউসুফে বলেন, ‘আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই হতাশ হয়।' যে ব্যক্তি আল্লাহর রহমত কামনা করে ও তার যোগ্যতা | লাভ করে, সে কোনো অবস্থাতেই তা থেকে বঞ্চিত হয় না। হযরত ইবরাহীম আগুনের ভেতরে বসেও আল্লাহর রহমত পেয়েছেন। হযরত ইউসুফ কুয়ার মধ্যে এবং কারাগারে নিক্ষিপ্ত হয়েও তা পেয়েছেন। হযরত ইউনুস মাছের পেটে বসেও পেয়েছেন। হযরত মূসা (আ.) অসহায় অরক্ষিত অবস্থায় যখন সাগরে ভাসমান, ফেরাউন যখন তার শক্ৰ, তাকে খুঁজছে ও তার অপেক্ষায় ওৎ পেতে আছে আর সেই অবস্থায় তিনি যখন তারই প্রাসাদে বাস করছেন, তখন তিনি সে রহমত লাভ করেছেন। ‘আসহাবুল কাহফ’ যখন পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং দেশবাসী তাদেরকে বাড়ীঘরে খুঁজে পাচ্ছিলো না, তখন তারা আল্লাহর রহমতের আশ্রয়েই ছিলেন তারা পরস্পরকে বলছিলেন, ‘তোমরা গুহায় আশ্রয় নাও, তোমাদের প্রতিপালক তোমাদের ওপর রহমত বিস্তার করবেন ৷’ রসূল (স.) ও তার সফরসংগী হযরত আবু বকর যখন গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং লোকেরা তাদেরকে পদচিহ্ন ধরে খুঁজে বেড়াচ্ছিলো, তখন তীরাও আল্লাহর রহমতের নিরাপদ আশ্রয় পেয়েছিলেন। অন্য সব কিছু থেকে হতাশ হয়ে যারা কেবল আল্লাহর রহমতের কোলে আশ্রয় নিয়েছে, তারাও তা পেয়েছে । যারা অন্যান্য শক্তির দয়া ও করুণার পরিবর্তে শুধু আল্লাহর করুণা চেয়েছে, তার দরজায় ধর্ণা দিয়েছে, তারা তা পেয়েছে। আল্লাহ যখন তীর করুণার দুয়ার উন্ক্ত করেন, তখন কেউ তা বন্ধ করতে পারে না এবং তিনি যখন বন্ধ করেন তখন কেউ তা খুলতে পারে না। সুতরাং আল্লাহ তায়ালা ছাড়া আর কাউকে ভয় করা ও আর কারো কাছে কিছু আশা করার কোনো অর্থ নেই । কোনো জিনিসের সাথেও ভয় বা আশার সম্পর্ক থাকতে পারে না । কোনো শক্তি বা উপকরণের সাথেও নয় । শুধু আল্লাহর ইচ্ছায় সাথে এর সম্পর্ক এবং তার ইচ্ছার ওপরই সব কিছু নির্ভরশীল ৷ ভয় ও আশার ব্যাপারটা প্রত্যক্ষভাবে আল্লাহর সাথে যুক্ত । ‘তিনিই প্রতাপশালী ও বিজ্ঞানময় ৷’ অর্থাৎ নিজের রহমত কোথায় বর্ষণ করবেন ও কোথায় করবেন না, সেটা তিনি নিজেই স্থির করেন এবং তার জন্যে তক সনাতন লছ লক লত সলিল $ _ ]| www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।