জানানোর রীতিতে বলা হয়েছে। কেননা আহবান জানানোতে ঘোষণা এবং সর্তকবাণীও থাকে । আসলে রসূল (স.) মানুষদের কখনো ‘হে আমার বান্দারা’ বলে আহ্বান জানাবেন না। কেননা মানুষ আল্লাহর বান্দা । কাজেই এ আহ্্বানটা মোহাম্মদ (স.)-কে জানাতে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ৷ প্রকৃতপক্ষে এটা আল্লাহরই আহবান । রসূল (স.) শুধু আহবান পৌছে দেয়ার জন্যে আদিষ্ট । তাকওয়া হচ্ছে হৃদয়ের তীত্র অনুভূতি ও স্পর্শকাতরতা, আল্লাহর ক্রোধের ভয় ও তার অনুগ্রহের আশা । এ হচ্ছে সেই উজ্জ্বল ছবি, যা পূর্ববর্তী আয়াতে অংকিত হয়েছে। এ হচ্ছে আল্লাহর অনুগত বান্দাদের ছবি । ‘যারা পৃথিবীতে এহসান (সৎকাজ) করবে, তাদের জন্যে রয়েছে উত্তম প্রতিদান ৷' কী চমৎকার প্রতিদান ৷ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের একটা ভালো কাজের প্রতিদান দেয়া হবে চিরস্থায়ী আখেরাতের জীবনে এটা কেবল মানুষের ওপর আল্লাহর অনুগ্রহেরই ফল । তিনি তার দুর্বলতা, অক্ষমতা ও তার চেষ্টার দীনতা হীনতার কথা জানেন, তাই তাকে রেয়াত দেন ও তার প্রতি মহানুভবতা দেখান। ‘আর আল্লাহর পৃথিবী সু-প্রশস্ত ৷' কাজেই নির্দিষ্ট ভূ-খন্ডের ভালোবাসা ও প্রেম যেন তোমাদের আটকে না রাখে, আত্মীয়স্বজন ও বাসস্থানগ্রীতি যেন তোমাদের সেখান থেকে হিজরত করার পথে অন্তরায় না হয়, যদি তোমাদের দ্বীন অনুসারে জীবন যাপন করা কঠিন হয়ে পড়ে এবং সেখানে বসে সৎকাজ করা অসম্ভব হয়। বস্তুত এ রকম পরিস্থিতিতে নির্দিষ্ট ভূ-খন্ড আঁকড়ে পড়ে থাকা শয়তান অনুপ্রবেশের পথ করে দেয়ার শামিল হবে এবং মানব হৃদয়ে আল্লাহর অংশীদার গ্রহণেরই পর্যায়ভুক্ত হবে। এটা মানব মনের গোপন শেরেকের প্রতি দৃষ্টি আকর্ষণের একটা নিপুণ কোরআনী কৌশল । আল্লাহর একত্ব ও তাকওয়া সংক্রান্ত আলোচনার একটা অনুষংগ হিসেবে এটা এসেছে । এ দ্বারা এই কোরআনের উৎস সম্পর্কেও আভাস দেয়া হয়েছে। কেননা মানুষের অন্তরের ব্যাধির এমন সুন্দর চিকিৎসা তার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ করতে পারে না, যিনি অত্যন্ত সূক্ষ্দর্শী ও অন্তৰ্যামী । তিনি মানুষের সৃষ্টা বিধায় জানেন, জন্বস্থান থেকে হিজরত করা তার পক্ষে খুবই কঠিন ‘কাজ । জন্বস্থানের সাথে নানাভাবে জড়িয়ে থাকা সম্পর্ক ও বন্ধনগুলো ছিন্ন করা এবং নতুন জায়গায় জীবন যাপন জীবিকা খুঁজে পাওয়া ও জীবনের আদত অভ্যাসগুলো ত্যাগ করা মানুষের পক্ষে খুবই কষ্টকর ৷ এজন্যে এখানে হিজরতকারীদের ধৈর্য ধারণের উপদেশ দেয়া হয়েছে এবং ‘ধৈর্যশীলদের তাদের প্রতিদান পুরোপুরিভাবে দেয়া হবে ৷’ এভাবে আল্লাহ তায়ালা তাদের হৃদয়কে উপযুক্ত আশ্বাস ও সাস্তবনা দান করেছেন, তাদের দুর্বল হৃদয়ের যথোচিত চিকিৎসা করেছেন, কঠিন দুঃখ-কষ্ট ভোগ করার পর তাদের দয়া ও অনুগ্রহের আশ্বাস দিয়ে প্রবোধ দিয়েছেন এবং মাতৃভূমিতে ছেড়ে আসা জায়গা-জমি, ঘর-বাড়ী ও আত্মীয়স্বজনের উপযুক্ত প্রতিদান নিজের কাছ থেকে বিনা হিসাবে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। মানব হৃদয়ের অভ্যন্তরের এতো সূক্ম ও গোপন অবস্থা সম্পর্কে অবহিত মহান রব্বুল আলামীনের পবিত্রতা ঘোষণা করছি । তলবল _ কন লন ত আলযল ত ] www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।