যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

পৃথিবীর ভোগ বিলাস যতো বেশী ও দীর্ঘস্থায়ী হোক না কেন, তা নিতান্তই তুচ্ছ। তার আয়ুষ্ধাল যতোই বেশী হোক না কেন, তা সামান্য । বরঞ্চ আখেরাতের তুলনায় সমগ্র মানব জাতির পার্থিব জীবন খুবই ক্ষুদ্র ও ক্ষণস্থায়ী ৷ মানুষের এই দুর্ভাগ্যজনক চিত্রের পাশাপাশি অন্য একটা চিত্র তুলে ধরা হয়েছে পরবর্তী আয়াতে । এটা হচ্ছে আল্লাহভীরু, আল্লাহকে নিরন্তর স্মরণকারী, সুখে দুঃখে কোনো অবস্থায় আল্লাহকে ভোলে না, পৃথিবীতে জীবন যাপনকালে আখেরাত সম্পর্কে সচকিত থাকে, প্রতি মুহূর্তে আল্লাহর রহমত ও অনুগ্রহের প্রত্যাশায় থাকে এবং আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার কারণে জগত ও জীবন সম্পর্কে বিশুদ্ধ জ্ঞানের অধিকারী হয় এমন মোমেনের চিত্র । ‘আর যে ব্যক্তি রাত্রিকালে সাজদারত অবস্থায় অথবা দাড়িয়ে এবাদাত করে, আখেরাতকে ভয় করে...... ’ (আয়াত-৯) সাজদারত ও দাড়ানো অবস্থায় থাকা এ একটা উজ্জ্বল মনোরম চিত্র । এবাদাত, আনুগত্য মনোনিবেশ করা এবং এতো সংবেদনশীল থাকা যে, সর্বক্ষণ আখেরাতের ভয়ে ভীত ও আল্লাহর রহমতের আশায় আশান্বিত- এটা এমন একটা স্বচ্ছ ও সুন্দর অবস্থা যা মানুষের অন্তর্দৃষ্টি খুলে দেয় এবং হৃদয়কে দর্শন ও গ্রহণের ক্ষমতা দান করে। এসব কিছু মানুষের একটা উজ্জ্বল ও চমকপ্রদ চিত্র তুলে ধরে, যা পূর্ববর্তী আয়াতে অংকিত দুর্ভাগ্যজনক চিত্রের ঠিক বিপরীত তাই আয়াতের শেষভাগে যে তুলনাটা করা হয়েছে তা অত্যন্ত প্রাসংগিক; ‘বলো, যাদের জ্ঞান আছে আর যাদের জ্ঞান নেই, তারা কি সমান?’ বস্তুত সত্যের জ্ঞান ও উপলব্ধিই হলো প্রকৃত জ্ঞান৷ এই জ্ঞান অন্তশ্বক্ষুকে খুলে দেয়। এই জ্ঞান দ্বারাই বিশ্বজগতের চিরন্তন সত্যের সাথে মানুষের সংযোগ স্থাপিত হয়। বিচ্ছিন্ন যেসব তথ্য মনমগযে ভিড় জমায়, অথচ জগত ও জীবনের বৃহত্তম সত্য সম্পর্কে অবহিত করে না এবং ইন্্রিয়খাহ্য দৃশ্যমান জগতের বাইরে প্রসারিত হয় না, তা জ্ঞান বা এলেম নয় । এটাই হলো প্রকৃত জ্ঞান ও আলোকময় তত্ত্বজ্ঞান লাভের পথ । আল্লাহর এবাদাত, হৃদয়ের সংবেদনশীলতা, আখেরাত সম্পর্কে সতর্কতা, আল্লাহর রহমত ও অনুগ্রহের আশা এবং আল্লাহর ভয়ে সর্বক্ষণ ভীতসন্তস্ত থাকা- এই হচ্ছে প্রকৃত জ্ঞানলাভের পথ । যারা এই পথ অবলম্বন করে তারাই জ্ঞানবান হয়, যা দেখে শোনে ও যে অভিজ্ঞতা অর্জন করে তা দ্বারা উপকৃত হয় এবং ছোট ছোট অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে চিরন্তন সত্যের কাছে পৌছে যায়। পক্ষান্তরে যারা বিচ্ছিন্ন অভিজ্ঞতা ও বাহ্যিক পর্যবেক্ষণের সীমানায় গিয়েই থেমে যায়, তারা তথ্য সংগ্রহকারী বটে কিন্তু জ্ঞানী নয়। ‘'জ্ঞানবান লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে’ অর্থাৎ যারা এতো খোলা মনের অধিকারী যে, দৃশ্যমান জগতের বাইরের তথ্যও তারা অর্জন করে এবং যা দেখে ও যা জানে, যা কিছু দেখে ও স্পর্শ করে তা দ্বারা উপকৃত হয়, তাতে আল্লাহকে স্মরণ করে এবং কোনো অবস্থায়ই আল্লাহর সাথে সাক্ষাতের দিনকে ভোলে না। এই দুটো চিত্র তুলে ধরার পর মোমেনদের তাকওয়া ও এহসান অর্জনের আহবান জানানো হচ্ছে এবং দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন থেকে আখেরাতের জীবনের জন্যে দীর্ঘস্থায়ী পুণ্য অর্জন করতে উপদেশ দেয়া হয়েছে। (আয়াত ১০) ‘বলো, হে আমার মোমেন বান্দারা, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো... ৷!’ অর্থাৎ আমার মোমেন বান্দাদের উদ্দেশ্যে বলো, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো । তবে কথাটা আহবান | ৩৯ সূরা আবু ক্মমার্স ৫২১১৮১ পারা ২৩ অনখিল ৬ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।